মঙ্গলবার, ২৭ অক্টোবর, ২০২৬ এ ১১:৩১:৩৫ পিএম (বাংলাদেশ সময়)
ব্রেকিং নিউজ:
• স্বাস্থ্যসেবা খাতে সহযোগিতা বাড়াতে সাসাকাওয়া পিস ফাউন্ডেশনের প্রতি ডা. জুবাইদা রহমানের আহ্বান •       • পটিয়ায় আবারও অন্তঃসত্ত্বা গৃহবধূর রহস্যজনক মৃত্যু, স্বামী পুলিশ হেফাজতে •       • চার দিনের সফরে আজ রাতে জাপান যাচ্ছেন প্রধানমন্ত্রী তারেক রহমান •       • নরসিংদীতে বাসার গ্রিল কেটে ৫০ লাখ টাকা ও ৮ ভরি স্বর্ণালংকার চুরি •       • কুমিল্লা দক্ষিণ জেলা ছাত্রলীগের সাবেক সভাপতি টুটুল গ্রেপ্তার •       • মাদরাসায় বলাৎকার ও অশালীন ঘটনা বন্ধে কঠোর ব্যবস্থা নেবে সরকার: ধর্মমন্ত্রী •       • বিয়ের দাবিতে প্রেমিকের বাড়িতে স্কুলছাত্রীর অনশন •       • মাদারগঞ্জে গাছে মরিচ আসতেই অজানা মড়ক: লোকসানের মুখে কৃষকরা, দেখা মেলেনি কৃষি কর্মকর্তার •       • মুরাদনগরে সাবেক মেম্বারের বসতঘরে পেট্রোল ঢেলে অগ্নিসংযোগ, ১৫ লাখ টাকার ক্ষতি •       • রাজধানীতে বিশেষ অভিযান: ২৪ ঘণ্টায় গ্রেপ্তার ৫৩৪, মামলা ৩৭ •

নির্বাচনে চোরদের আর ভোট না দেয়ার আহ্বান: উপদেষ্টা সাখাওয়াত

নির্বাচনে চোরদের আর ভোট না দেয়ার আহ্বান: উপদেষ্টা সাখাওয়াত

ঢাকা প্রেস নিউজ

 

নৌপরিবহন মন্ত্রণালয় ও শ্রম ও কর্মসংস্থান মন্ত্রণালয়ের উপদেষ্টা ব্রিগেডিয়ার জেনারেল (অবসরপ্রাপ্ত) ড. এম সাখাওয়াত হোসেন বলেছেন, "হয়তো আমাদের আর বেশি সময় নেই, পরবর্তী নির্বাচন আসবে। দয়া করে চোরদের আর নির্বাচিত করবেন না। আপনি সকলেই দেখেছেন, সকলেই জানেন—একজন ভালো মানুষকে নির্বাচিত করুন। এমন কাউকে নির্বাচিত করুন, যারা নিঃস্বার্থভাবে জনগণের সেবা করবে, যিনি আপনাদের সঙ্গে থেকে কাজ করবে।"
 

শনিবার (১৮ জানুয়ারি) সকাল সাড়ে ১০টার দিকে ভোলার মনপুরা উপজেলার বিচ্ছিন্ন কলাতলি ইউনিয়নের ঢালচরে নবনির্মিত ঢালচর লঞ্চঘাট উদ্বোধন শেষে স্থানীয় বাসিন্দাদের সঙ্গে শুভেচ্ছা বিনিময় ও মতবিনিময় সভায় প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন।
 

উপদেষ্টা সাখাওয়াত হোসেন আরও বলেন, "আমার অত্যন্ত দুঃখ হয়, এই দেশের কোটি কোটি টাকা বিদেশে পাচার হয়ে গেছে। এসব টাকা দেশে থাকলে আরও উন্নতি হতে পারতো। বর্তমানে কোনো কাজ করতে গেলে মনে হয়, দুর্নীতি এতটা বেড়ে গেছে যে যদি বলি এটাকে নির্মূল করবো, তাহলে সেটা অসম্ভব। দুর্নীতি এত গভীরে মিশে গেছে, এটা কি অভ্যাস বলে মনে করবো নাকি আল্লাহর গজব—এটা আল্লাহই জানেন।"
 

এ সময় উপস্থিত ছিলেন বিআইডব্লিউটিএ চেয়ারম্যান কমডোর আরিফ আহমেদ মোস্তফা, মনপুরা উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) পাঠান মোহাম্মদ সাইদুজ্জামান, সাবেক জ্বালানি সচিব নাজিমউদ্দীন চৌধুরী, মনপুরা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আহসান কবিরসহ আরও অনেকে।