বুধবার, ২৮ অক্টোবর, ২০২৬ এ ০৪:৩০:৫৪ এএম (বাংলাদেশ সময়)
ব্রেকিং নিউজ:
• স্বাস্থ্যসেবা খাতে সহযোগিতা বাড়াতে সাসাকাওয়া পিস ফাউন্ডেশনের প্রতি ডা. জুবাইদা রহমানের আহ্বান •       • পটিয়ায় আবারও অন্তঃসত্ত্বা গৃহবধূর রহস্যজনক মৃত্যু, স্বামী পুলিশ হেফাজতে •       • চার দিনের সফরে আজ রাতে জাপান যাচ্ছেন প্রধানমন্ত্রী তারেক রহমান •       • নরসিংদীতে বাসার গ্রিল কেটে ৫০ লাখ টাকা ও ৮ ভরি স্বর্ণালংকার চুরি •       • কুমিল্লা দক্ষিণ জেলা ছাত্রলীগের সাবেক সভাপতি টুটুল গ্রেপ্তার •       • মাদরাসায় বলাৎকার ও অশালীন ঘটনা বন্ধে কঠোর ব্যবস্থা নেবে সরকার: ধর্মমন্ত্রী •       • বিয়ের দাবিতে প্রেমিকের বাড়িতে স্কুলছাত্রীর অনশন •       • মাদারগঞ্জে গাছে মরিচ আসতেই অজানা মড়ক: লোকসানের মুখে কৃষকরা, দেখা মেলেনি কৃষি কর্মকর্তার •       • মুরাদনগরে সাবেক মেম্বারের বসতঘরে পেট্রোল ঢেলে অগ্নিসংযোগ, ১৫ লাখ টাকার ক্ষতি •       • রাজধানীতে বিশেষ অভিযান: ২৪ ঘণ্টায় গ্রেপ্তার ৫৩৪, মামলা ৩৭ •

চাকুরিচ্যুত বিডিআরদের পুনর্বহালের দাবিতে কুড়িগ্রামে মানববন্ধন

চাকুরিচ্যুত বিডিআরদের পুনর্বহালের দাবিতে কুড়িগ্রামে মানববন্ধন

ঢাকা প্রেস
আনোয়ার সাঈদ তিতু, কুড়িগ্রাম জেলা প্রতিনিধি:-

 

পিলখানা হত্যাকাণ্ডের সুষ্ঠু তদন্ত ও নিরপরাধ জেলবন্দি বিডিআর সদস্যদের মুক্তি এবং চাকরিচ্যুত সকল সদস্যদের চাকরিতে পুনর্বহালের দাবিতে মানববন্ধন করেছে কুড়িগ্রাম বিডিআর কল্যাণ পরিষদ।
 

রোববার দুপুরে কুড়িগ্রাম শহরের শাপলা চত্বরের সামনে এ মানববন্ধন করা হয়।
 

মানববন্ধনে বক্তারা বলেন, ২০০৯ সালের ২৫ ও ২৬ ফেব্রুয়ারি পরিকল্পিত পিলখানা হত্যাকাণ্ডে বিদ্রোহের নামে প্রহসনের বিচারের নামে ১৮ হাজার ৫ শত উনিশ সদস্যকে বিভিন্ন মেয়াদে সাজা দিয়ে চাকরিচ্যুত করা হয়। প্রায় ৮ শতাধিক বিডিআর সদস্য কারাগারে মৃত্যু প্রহর গুনছে।অবিলম্বে তাদের নিঃশর্ত মুক্তি ও চাকরিতে পূর্নবাহলের দাবি জানান তারা।
 

মানববন্ধনে বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের পক্ষ থেকে সংহতি প্রকাশ করে বক্তব্য দেন- বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলন কুড়িগ্রামের সংগঠক আলমগীর হোসেন।
 

এ সময় বক্তব্য রাখেন আন্দোলনের মুখপাত্র বিডিআর সদস্য মো. আব্দুল আখের,বিডিআর এর শিশুসন্তান মিম,মাহি।  অন্যান্যদের মধ্যে বক্তব্য রাখেন চাকুরিচ্যুত বিডিআর সদস্য সিরাজুল ইসলাম ,শফিকুল ইসলাম ও বিডিআর সদস্যের পরিবারের সদস্যরা।
 

আন্দোলনের মুখপাত্র বিডিআর মো. আব্দুল  আখের আলী বলেন, আমাদের অনেকে নিরপরাধ থেকেও চাকুরিচ্যুত হতে হয়েছে। এখনো প্রায় ৮ শতাধিক বিডিআর কারাগারে আছেন।তাদেরকে নিঃশর্ত মুক্তি দিয়ে চাকুরিতে পুনর্বহাল করা হোক।