বুধবার, ২৮ অক্টোবর, ২০২৬ এ ০৯:২৬:২৫ এএম (বাংলাদেশ সময়)
ব্রেকিং নিউজ:
• স্বাস্থ্যসেবা খাতে সহযোগিতা বাড়াতে সাসাকাওয়া পিস ফাউন্ডেশনের প্রতি ডা. জুবাইদা রহমানের আহ্বান •       • পটিয়ায় আবারও অন্তঃসত্ত্বা গৃহবধূর রহস্যজনক মৃত্যু, স্বামী পুলিশ হেফাজতে •       • চার দিনের সফরে আজ রাতে জাপান যাচ্ছেন প্রধানমন্ত্রী তারেক রহমান •       • নরসিংদীতে বাসার গ্রিল কেটে ৫০ লাখ টাকা ও ৮ ভরি স্বর্ণালংকার চুরি •       • কুমিল্লা দক্ষিণ জেলা ছাত্রলীগের সাবেক সভাপতি টুটুল গ্রেপ্তার •       • মাদরাসায় বলাৎকার ও অশালীন ঘটনা বন্ধে কঠোর ব্যবস্থা নেবে সরকার: ধর্মমন্ত্রী •       • বিয়ের দাবিতে প্রেমিকের বাড়িতে স্কুলছাত্রীর অনশন •       • মাদারগঞ্জে গাছে মরিচ আসতেই অজানা মড়ক: লোকসানের মুখে কৃষকরা, দেখা মেলেনি কৃষি কর্মকর্তার •       • মুরাদনগরে সাবেক মেম্বারের বসতঘরে পেট্রোল ঢেলে অগ্নিসংযোগ, ১৫ লাখ টাকার ক্ষতি •       • রাজধানীতে বিশেষ অভিযান: ২৪ ঘণ্টায় গ্রেপ্তার ৫৩৪, মামলা ৩৭ •

চাঁপাইনবাবগঞ্জে এনজিও ফেডারেশনের উদ্যোগে শীতবস্ত্র বিতরণ

চাঁপাইনবাবগঞ্জে এনজিও ফেডারেশনের উদ্যোগে শীতবস্ত্র বিতরণ

ঢাকা প্রেস
মাহিদুল ইসলাম ফরহাদ,চাঁপাইনবাবগঞ্জ জেলা প্রতিনিধি:-

 

সমাজের প্রতিবন্ধী,অসহায়,দরিদ্র,খেটে-খাওয়া দিনমজুর শ্রেণীর শীতার্ত মানুষের মাঝে চাঁপাইনবাবগঞ্জে শীতবস্ত্র বিতরণ করা হয়েছে।

 

চাঁপাইনবাবগঞ্জে এনজিও ফেডারেশনের উদ্যোগে শীতবস্ত্র বিতরণ



সোমবার সকালে জেলা শহরের আরামবাগ এলাকায় প্রায় ৫ শতাধিক শীতার্তদের মাঝে এসব শীতবস্ত্র তুলে দেয়া হয়। বেসরকারি উন্নয়ন সংস্থা ব্যুরো বাংলাদেশ, ব্রাক ও আশার যৌথ সহযোগিতায় শীতবস্ত্র বিতরণ কার্যক্রমের আয়োজন করে এনজিও ফেডারেশন চাঁপাইনবাবগঞ্জ জেলা শাখা। 

প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে শীতবস্ত্র তুলে দেন জেলা প্রশাসক মো. আব্দুস সামাদ। এসময় আরও উপস্থিত ছিলেন বেসরকারি উন্নয়ন সংস্থা আরএসডিএফ’র নির্বাহী পরিচালক ও এনজিও ফেডারেশন চাঁপাইনবাবগঞ্জ জেলা শাখার সভাপতি মঞ্জুরুল ইসলাম খান বাবু, ব্র্যাকের জেলা প্রতিনিধি মমেনা খাতুন, সেবা ফাউন্ডেশনের নির্বাহী পরিচালক আব্দুল মালেক, ব্যুরো বাংলাদেশের এলাকা ব্যবস্থাপক আরিফুজ্জামান তালুকদার, আলোর নীড়ের সিনিয়র ব্যবস্থাপক রাইহানুল হক, চেতনা মানবিক উন্নয়ন সংস্থার এরিয়া ম্যানেজার মো. এনামুল হল নাসিমসহ অন্যান্যরা।