বুধবার, ২৮ অক্টোবর, ২০২৬ এ ০৭:২৯:৩১ এএম (বাংলাদেশ সময়)
ব্রেকিং নিউজ:
• স্বাস্থ্যসেবা খাতে সহযোগিতা বাড়াতে সাসাকাওয়া পিস ফাউন্ডেশনের প্রতি ডা. জুবাইদা রহমানের আহ্বান •       • পটিয়ায় আবারও অন্তঃসত্ত্বা গৃহবধূর রহস্যজনক মৃত্যু, স্বামী পুলিশ হেফাজতে •       • চার দিনের সফরে আজ রাতে জাপান যাচ্ছেন প্রধানমন্ত্রী তারেক রহমান •       • নরসিংদীতে বাসার গ্রিল কেটে ৫০ লাখ টাকা ও ৮ ভরি স্বর্ণালংকার চুরি •       • কুমিল্লা দক্ষিণ জেলা ছাত্রলীগের সাবেক সভাপতি টুটুল গ্রেপ্তার •       • মাদরাসায় বলাৎকার ও অশালীন ঘটনা বন্ধে কঠোর ব্যবস্থা নেবে সরকার: ধর্মমন্ত্রী •       • বিয়ের দাবিতে প্রেমিকের বাড়িতে স্কুলছাত্রীর অনশন •       • মাদারগঞ্জে গাছে মরিচ আসতেই অজানা মড়ক: লোকসানের মুখে কৃষকরা, দেখা মেলেনি কৃষি কর্মকর্তার •       • মুরাদনগরে সাবেক মেম্বারের বসতঘরে পেট্রোল ঢেলে অগ্নিসংযোগ, ১৫ লাখ টাকার ক্ষতি •       • রাজধানীতে বিশেষ অভিযান: ২৪ ঘণ্টায় গ্রেপ্তার ৫৩৪, মামলা ৩৭ •

সেপটিক ট্যাংকে পড়ে শিশুর মর্মান্তিক মৃত্যু

সেপটিক ট্যাংকে পড়ে শিশুর মর্মান্তিক মৃত্যু

ঢাকা প্রেস,স্টাফ রিপোর্টার (চট্টগ্রাম):-
 

চট্টগ্রামের কর্ণফুলী উপজেলার বড় উঠান এলাকার পশ্চিম ডাকপাড়া গ্রামে সেপটিক ট্যাংকে পড়ে মো. আকিব নামে ১৩ মাস বয়সী এক শিশুর মৃত্যু হয়েছে।
 

ঘটনাটি ঘটেছে বুধবার (৮ জানুয়ারি) বেলা ১১টার দিকে বড় উঠান ৯ নম্বর ওয়ার্ডের পাঠানবাড়িতে।
 

মো. আকিব স্থানীয় সিএনজি চালক শাহরিয়ার রুবেলের পুত্র। সকালবেলায় পরিবারের সদস্যদের অগোচরে আকিব ঘরের পাশের একটি নির্মাণাধীন সেপটিক ট্যাংকের কাছে চলে যায়। এরপর অনেকক্ষণ ধরে তাকে দেখতে না পেয়ে পরিবারের সদস্যরা খোঁজাখুঁজি শুরু করেন। একপর্যায়ে তারা নির্মাণাধীন সেপটিক ট্যাংকের ভেতর শিশুটির নিথর দেহ খুঁজে পান এবং মৃত অবস্থায় উদ্ধার করেন।