বুধবার, ২৮ অক্টোবর, ২০২৬ এ ০৯:২৫:০৩ এএম (বাংলাদেশ সময়)
ব্রেকিং নিউজ:
• স্বাস্থ্যসেবা খাতে সহযোগিতা বাড়াতে সাসাকাওয়া পিস ফাউন্ডেশনের প্রতি ডা. জুবাইদা রহমানের আহ্বান •       • পটিয়ায় আবারও অন্তঃসত্ত্বা গৃহবধূর রহস্যজনক মৃত্যু, স্বামী পুলিশ হেফাজতে •       • চার দিনের সফরে আজ রাতে জাপান যাচ্ছেন প্রধানমন্ত্রী তারেক রহমান •       • নরসিংদীতে বাসার গ্রিল কেটে ৫০ লাখ টাকা ও ৮ ভরি স্বর্ণালংকার চুরি •       • কুমিল্লা দক্ষিণ জেলা ছাত্রলীগের সাবেক সভাপতি টুটুল গ্রেপ্তার •       • মাদরাসায় বলাৎকার ও অশালীন ঘটনা বন্ধে কঠোর ব্যবস্থা নেবে সরকার: ধর্মমন্ত্রী •       • বিয়ের দাবিতে প্রেমিকের বাড়িতে স্কুলছাত্রীর অনশন •       • মাদারগঞ্জে গাছে মরিচ আসতেই অজানা মড়ক: লোকসানের মুখে কৃষকরা, দেখা মেলেনি কৃষি কর্মকর্তার •       • মুরাদনগরে সাবেক মেম্বারের বসতঘরে পেট্রোল ঢেলে অগ্নিসংযোগ, ১৫ লাখ টাকার ক্ষতি •       • রাজধানীতে বিশেষ অভিযান: ২৪ ঘণ্টায় গ্রেপ্তার ৫৩৪, মামলা ৩৭ •

রান্নাঘর থেকে ফেনসিডিল উদ্ধার, গৃহবধূ গ্রেপ্তার

রান্নাঘর থেকে ফেনসিডিল উদ্ধার, গৃহবধূ গ্রেপ্তার

ঢাকা প্রেস,রাজবাড়ী প্রতিনিধি:-
 

রাজবাড়ীর গোয়ালন্দ পৌরসভার দেওয়ানপাড়া মহল্লায় রোববার (৫ জানুয়ারি) রাতে অভিযান চালিয়ে ৭০ বোতল নিষিদ্ধ ফেনসিডিলসহ রাহিমা আক্তার নামে এক গৃহবধূকে গ্রেপ্তার করেছে পুলিশ। রাহিমা দেওয়ানপাড়া মহল্লার বাসিন্দা মো. ওবায়দুর সরদারের স্ত্রী।
 

গোয়ালন্দ ঘাট থানার উপপরিদর্শক (এসআই) মো. জুয়েল মিয়া জানান, গোপন সংবাদের ভিত্তিতে রাহিমার বাড়িতে অভিযান চালানো হয়। অভিযানকালে তার রান্নাঘর থেকে ৭০ বোতল ফেনসিডিল উদ্ধার করা হয় এবং তাকে ঘটনাস্থল থেকে গ্রেপ্তার করা হয়। এ ঘটনায় মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে গোয়ালন্দ ঘাট থানায় একটি মামলা দায়ের করা হয়েছে।
 

স্থানীয়রা জানান, রাহিমা আক্তার দীর্ঘদিন ধরে পেশাদার মাদক কারবারি হিসেবে কাজ করে আসছিলেন। তার রান্নাঘরে মাদকদ্রব্য মজুদ করে স্থানীয় মাদকসেবীদের কাছে বিক্রি করতেন তিনি।
 

তাদের আরও অভিযোগ, রাহিমা যুব মহিলা লীগের সঙ্গে যুক্ত থাকায় স্থানীয়রা তার কর্মকাণ্ডের বিরুদ্ধে মুখ খুলতে সাহস পেত না।