বুধবার, ২৮ অক্টোবর, ২০২৬ এ ০৯:২৫:৫৯ এএম (বাংলাদেশ সময়)
ব্রেকিং নিউজ:
• স্বাস্থ্যসেবা খাতে সহযোগিতা বাড়াতে সাসাকাওয়া পিস ফাউন্ডেশনের প্রতি ডা. জুবাইদা রহমানের আহ্বান •       • পটিয়ায় আবারও অন্তঃসত্ত্বা গৃহবধূর রহস্যজনক মৃত্যু, স্বামী পুলিশ হেফাজতে •       • চার দিনের সফরে আজ রাতে জাপান যাচ্ছেন প্রধানমন্ত্রী তারেক রহমান •       • নরসিংদীতে বাসার গ্রিল কেটে ৫০ লাখ টাকা ও ৮ ভরি স্বর্ণালংকার চুরি •       • কুমিল্লা দক্ষিণ জেলা ছাত্রলীগের সাবেক সভাপতি টুটুল গ্রেপ্তার •       • মাদরাসায় বলাৎকার ও অশালীন ঘটনা বন্ধে কঠোর ব্যবস্থা নেবে সরকার: ধর্মমন্ত্রী •       • বিয়ের দাবিতে প্রেমিকের বাড়িতে স্কুলছাত্রীর অনশন •       • মাদারগঞ্জে গাছে মরিচ আসতেই অজানা মড়ক: লোকসানের মুখে কৃষকরা, দেখা মেলেনি কৃষি কর্মকর্তার •       • মুরাদনগরে সাবেক মেম্বারের বসতঘরে পেট্রোল ঢেলে অগ্নিসংযোগ, ১৫ লাখ টাকার ক্ষতি •       • রাজধানীতে বিশেষ অভিযান: ২৪ ঘণ্টায় গ্রেপ্তার ৫৩৪, মামলা ৩৭ •

ময়মনসিংহ ডিবি পুলিশের অভিযানে মাদক ও গাঁজাসহ গ্রেফতার ৪ 

ময়মনসিংহ ডিবি পুলিশের অভিযানে মাদক ও গাঁজাসহ গ্রেফতার ৪ 

ঢাকা প্রেস
মকবুল হোসেন,ময়মনসিংহ জেলা প্রতিনিধি:-

 

ময়মনসিংহ ডিবি পুলিশের অফিসার ইনচার্জের  নির্দেশে এসআই সোহরাব আলী সংগীয় অফিসার ও ফোর্সসহ অভিযান পরিচালনা করে ময়মনসিংহ কোতোয়ালী মডেল থানাধীন গলগন্ডা বেড়িবাঁধ এলাকা হতে ৫ জানুয়ারী বিকাল  ৫ টায় ৬৮০ পিস ইয়াবা  ট্যাবলেটসহ  সালাউদ্দিন বাবু (২৫) ও  আকরাম হোসেন (২২)কে গ্রেফতার করেছেন।
 

ডিবি পুলিশ জানায় গ্রেফতারকৃত আসামীরা দীর্ঘদিন যাবৎ মাদক কারবারীর সঙ্গে  জড়িত আছে।এই চক্রের সাথে জড়িত অন্যান্যদের সনাক্ত ও গ্রেফতারের অভিযান অব্যাহত রয়েছে ।
 

অপর এক অভিযানে এসআই রাজীব তালুকদার সংগীয় অফিসার ও ফোর্সসহ অভিযান পরিচালনা করে তারাকান্দা থানাধীন গাছতলা বাজারের রাস্তার উপর হতে ২ জানুয়ারি রাত ১০ টায় ০২ কেজি গাঁজাসহ আব্দুর রশিদ সাইদ (৪৫) ও  সত্য রঞ্জনকে গ্রেফতার করেছে।
 

পুলিশ জানায় গ্রেফতারকৃতরা দীর্ঘদিন যাবৎ মাদক কারবারীর সঙ্গে  জড়িত। এই চক্রের সাথে জড়িত অন্যান্যদের সনাক্ত ও গ্রেফতার অভিযান অব্যাহত রয়েছে। গ্রেফতার কৃত আসামীর বিরুদ্ধে ১টি মাদক মামলা আছে।
 

উদ্ধারকৃত ৬৮০ পিস ইয়াবা ট্যাবলেট ও ২ কেজি গাঁজা উদ্ধারের বিষয়ে গ্রেফতারকৃত ৪ জন আসামীর বিরুদ্ধে কোতোয়ালী মডেল  ও তারাকান্দা থানায় মামলা দায়ের করে আসামীদেরকে আদালতে সোপর্দ্দ করা হয়েছে।