মঙ্গলবার, ২৭ অক্টোবর, ২০২৬ এ ০৯:৪৬:২৭ পিএম (বাংলাদেশ সময়)
ব্রেকিং নিউজ:
• স্বাস্থ্যসেবা খাতে সহযোগিতা বাড়াতে সাসাকাওয়া পিস ফাউন্ডেশনের প্রতি ডা. জুবাইদা রহমানের আহ্বান •       • পটিয়ায় আবারও অন্তঃসত্ত্বা গৃহবধূর রহস্যজনক মৃত্যু, স্বামী পুলিশ হেফাজতে •       • চার দিনের সফরে আজ রাতে জাপান যাচ্ছেন প্রধানমন্ত্রী তারেক রহমান •       • নরসিংদীতে বাসার গ্রিল কেটে ৫০ লাখ টাকা ও ৮ ভরি স্বর্ণালংকার চুরি •       • কুমিল্লা দক্ষিণ জেলা ছাত্রলীগের সাবেক সভাপতি টুটুল গ্রেপ্তার •       • মাদরাসায় বলাৎকার ও অশালীন ঘটনা বন্ধে কঠোর ব্যবস্থা নেবে সরকার: ধর্মমন্ত্রী •       • বিয়ের দাবিতে প্রেমিকের বাড়িতে স্কুলছাত্রীর অনশন •       • মাদারগঞ্জে গাছে মরিচ আসতেই অজানা মড়ক: লোকসানের মুখে কৃষকরা, দেখা মেলেনি কৃষি কর্মকর্তার •       • মুরাদনগরে সাবেক মেম্বারের বসতঘরে পেট্রোল ঢেলে অগ্নিসংযোগ, ১৫ লাখ টাকার ক্ষতি •       • রাজধানীতে বিশেষ অভিযান: ২৪ ঘণ্টায় গ্রেপ্তার ৫৩৪, মামলা ৩৭ •

কালিয়াকৈরে শিক্ষিকার পদত্যাগের দাবিতে মানববন্ধন

কালিয়াকৈরে শিক্ষিকার পদত্যাগের দাবিতে মানববন্ধন

ঢাকা প্রেস,কালিয়াকৈর (গাজীপুর) প্রতিনিধি:-

 

গাজীপুরের কালিয়াকৈর উপজেলার গোয়াল বাতান বেগম সুফিয়া মডেল হাই স্কুলের এসএসসি পরীক্ষার্থী ইমন ইসলামকে চুল কাটার কারণে বেত্রাঘাত করে আহত করার ঘটনায় আইসিটি শিক্ষিকা শারমিন আক্তারের পদত্যাগের দাবিতে শিক্ষার্থী ও অভিভাবকরা মানববন্ধন ও বিক্ষোভ করেছেন।
 

রোববার (১৯ জানুয়ারি) দুপুরে ঢাকা-টাঙ্গাইল মহাসড়কের খাড়াজোড়া এলাকায় এ মানববন্ধন ও বিক্ষোভ অনুষ্ঠিত হয়।
 

প্রাপ্ত তথ্য অনুযায়ী, গত বৃহস্পতিবার স্কুলের ক্লাস রুমে ইমন ইসলামের চুল কাটার কারণে শিক্ষিকা শারমিন আক্তার তাকে বেদম বেত্রাঘাত করে আহত করেন। আহত অবস্থায় ইমনকে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করা হয়। রোববার দুপুরে ঢাকা-টাঙ্গাইল মহাসড়ক অবরোধ করে শিক্ষার্থী ও অভিভাবকরা বিক্ষোভ প্রদর্শন করেন। এর ফলে আধা ঘণ্টা মহাসড়কের যানচলাচল বন্ধ থাকে। খবর পেয়ে যৌথবাহিনী ও পুলিশ প্রশাসন ঘটনাস্থলে গিয়ে শিক্ষার্থীদের বুঝিয়ে মহাসড়ক থেকে সরিয়ে দেয়, এরপর যান চলাচল স্বাভাবিক হয়।
 

এর আগে, সকালে বিদ্যালয় প্রাঙ্গণে শিক্ষার্থীরা শিক্ষক শারমিন আক্তারের পদত্যাগের দাবিতে মানববন্ধন ও বিক্ষোভ করেন।
 

শিক্ষার্থীরা অভিযোগ করেছেন, এর আগে ওই শিক্ষিকা একাধিক ছাত্র-ছাত্রীকে বেত্রাঘাত করে আহত করেছেন। এছাড়াও ক্লাসে শিক্ষার্থীদের সঙ্গে অশ্লীল ভাষায় গালিগালাজ করার অভিযোগও রয়েছে তার বিরুদ্ধে। সুষ্ঠু তদন্তের মাধ্যমে বিচার দাবি করেছেন শিক্ষার্থী ও অভিভাবকরা।
 

উপজেলা মাধ্যমিক কর্মকর্তা শওকত আকবর খান জানান, ‘খবর পেয়ে আমি স্কুল পরিদর্শনে গিয়ে শিক্ষকদের সঙ্গে বসে বিষয়টি সমাধান করেছি।’