বুধবার, ২৮ অক্টোবর, ২০২৬ এ ০৮:২৮:৩১ এএম (বাংলাদেশ সময়)
ব্রেকিং নিউজ:
• স্বাস্থ্যসেবা খাতে সহযোগিতা বাড়াতে সাসাকাওয়া পিস ফাউন্ডেশনের প্রতি ডা. জুবাইদা রহমানের আহ্বান •       • পটিয়ায় আবারও অন্তঃসত্ত্বা গৃহবধূর রহস্যজনক মৃত্যু, স্বামী পুলিশ হেফাজতে •       • চার দিনের সফরে আজ রাতে জাপান যাচ্ছেন প্রধানমন্ত্রী তারেক রহমান •       • নরসিংদীতে বাসার গ্রিল কেটে ৫০ লাখ টাকা ও ৮ ভরি স্বর্ণালংকার চুরি •       • কুমিল্লা দক্ষিণ জেলা ছাত্রলীগের সাবেক সভাপতি টুটুল গ্রেপ্তার •       • মাদরাসায় বলাৎকার ও অশালীন ঘটনা বন্ধে কঠোর ব্যবস্থা নেবে সরকার: ধর্মমন্ত্রী •       • বিয়ের দাবিতে প্রেমিকের বাড়িতে স্কুলছাত্রীর অনশন •       • মাদারগঞ্জে গাছে মরিচ আসতেই অজানা মড়ক: লোকসানের মুখে কৃষকরা, দেখা মেলেনি কৃষি কর্মকর্তার •       • মুরাদনগরে সাবেক মেম্বারের বসতঘরে পেট্রোল ঢেলে অগ্নিসংযোগ, ১৫ লাখ টাকার ক্ষতি •       • রাজধানীতে বিশেষ অভিযান: ২৪ ঘণ্টায় গ্রেপ্তার ৫৩৪, মামলা ৩৭ •

ফরিদপুরে ট্রেনের ধাক্কায় মাইক্রোবাস দুর্ঘটনা: নিহত ৫

ফরিদপুরে ট্রেনের ধাক্কায় মাইক্রোবাস দুর্ঘটনা: নিহত ৫

ঢাকা প্রেস নিউজ

 

ফরিদপুরের গেরদা এলাকার একটি রেলক্রসিংয়ে মধুমতি এক্সপ্রেস ট্রেনের ধাক্কায় একটি মাইক্রোবাসের পাঁচ যাত্রী নিহত হয়েছেন। দুর্ঘটনায় আহত হয়েছেন আরও চারজন, যাদের ফরিদপুর মেডিকেল কলেজ হাসপাতালে চিকিৎসার জন্য পাঠানো হয়েছে।
 

মঙ্গলবার (৭ জানুয়ারি) বেলা সাড়ে ১১টার দিকে এই মর্মান্তিক দুর্ঘটনা ঘটে। বিষয়টি নিশ্চিত করেছেন ফরিদপুরের জেলা প্রশাসক মোহাম্মদ কামরুল হাসান মোল্যা।
 

প্রাথমিক তথ্য অনুযায়ী, ঘটনাস্থলেই তিনজনের মৃত্যু হয়। আহতদের উদ্ধার করে হাসপাতালে পাঠানোর পর সেখানে আরও দুজনের মৃত্যু হয়। নিহতদের পরিচয় এখনও নিশ্চিত করা যায়নি।
 

প্রত্যক্ষদর্শীদের মতে, মাইক্রোবাসটিতে ১০ থেকে ১১ জন যাত্রী ছিলেন। রেলক্রসিং পার হওয়ার সময় ফরিদপুর থেকে ঢাকাগামী মধুমতি এক্সপ্রেস ট্রেনটি মাইক্রোবাসটিকে ধাক্কা দেয়। ধাক্কার ফলে মাইক্রোবাসটি পাশের খাদে পড়ে যায় এবং সিলিন্ডার বিস্ফোরণ ঘটে।
 

দুর্ঘটনাস্থলে গিয়ে দেখা যায়, রেলক্রসিংয়ে কোনো বার বা গেটম্যান নেই, যা স্থানীয়দের অভিযোগের প্রেক্ষিতে প্রায়ই দুর্ঘটনার কারণ হচ্ছে।
 

ফরিদপুর ফায়ার সার্ভিসের স্টেশন কর্মকর্তা মো. নজরুল ইসলাম জানান, ঘটনাস্থলেই তিনজনের মৃত্যু হয়েছে এবং বাকিরা হাসপাতালে নেওয়ার পর মারা যান।
 

জেলা প্রশাসক কামরুল হাসান মোল্যা বলেন, ফরিদপুরের গেরদা ইউনিয়নের কাফুরা রেলগেটে এই দুর্ঘটনা ঘটেছে। আহতদের ফরিদপুর মেডিকেল কলেজ হাসপাতালে নেওয়া হয়েছে এবং তাদের পরিচয় শনাক্ত করার চেষ্টা চলছে।