বুধবার, ২৮ অক্টোবর, ২০২৬ এ ০৮:২৬:০৬ এএম (বাংলাদেশ সময়)
ব্রেকিং নিউজ:
• স্বাস্থ্যসেবা খাতে সহযোগিতা বাড়াতে সাসাকাওয়া পিস ফাউন্ডেশনের প্রতি ডা. জুবাইদা রহমানের আহ্বান •       • পটিয়ায় আবারও অন্তঃসত্ত্বা গৃহবধূর রহস্যজনক মৃত্যু, স্বামী পুলিশ হেফাজতে •       • চার দিনের সফরে আজ রাতে জাপান যাচ্ছেন প্রধানমন্ত্রী তারেক রহমান •       • নরসিংদীতে বাসার গ্রিল কেটে ৫০ লাখ টাকা ও ৮ ভরি স্বর্ণালংকার চুরি •       • কুমিল্লা দক্ষিণ জেলা ছাত্রলীগের সাবেক সভাপতি টুটুল গ্রেপ্তার •       • মাদরাসায় বলাৎকার ও অশালীন ঘটনা বন্ধে কঠোর ব্যবস্থা নেবে সরকার: ধর্মমন্ত্রী •       • বিয়ের দাবিতে প্রেমিকের বাড়িতে স্কুলছাত্রীর অনশন •       • মাদারগঞ্জে গাছে মরিচ আসতেই অজানা মড়ক: লোকসানের মুখে কৃষকরা, দেখা মেলেনি কৃষি কর্মকর্তার •       • মুরাদনগরে সাবেক মেম্বারের বসতঘরে পেট্রোল ঢেলে অগ্নিসংযোগ, ১৫ লাখ টাকার ক্ষতি •       • রাজধানীতে বিশেষ অভিযান: ২৪ ঘণ্টায় গ্রেপ্তার ৫৩৪, মামলা ৩৭ •

মুরাদনগরে তেল জাতীয় ফসল উৎপাদন বৃদ্ধি ও রোপাআমন প্রদর্শনী মাঠ দিবস ও কারিগরি আলোচনা সভা অনুষ্ঠিত

মুরাদনগরে তেল জাতীয় ফসল উৎপাদন বৃদ্ধি ও রোপাআমন প্রদর্শনী মাঠ দিবস ও কারিগরি আলোচনা সভা অনুষ্ঠিত

ঢাকা প্রেস
আবুল কালাম আজাদ, কুমিল্লা প্রতিনিধিঃ-


 

তেল জাতীয় ফসল উৎপাদন বৃদ্ধির লক্ষ্যে ‘তিল’ জাতীয় ফসলের মাঠ দিবস অনুষ্ঠিত হয়েছে।
 

মুরাদনগরে তেল জাতীয় ফসল উৎপাদন বৃদ্ধি ও রোপাআমন প্রদর্শনী মাঠ দিবস ও কারিগরি আলোচনা সভা অনুষ্ঠিত


মঙ্গলবার ( ৭ জানুয়ারী) বিকেলে কুমিল্লার মুরাদনগর উপজেলা যাত্রাপুর ইউনিয়ন মোচাগড়া আদর্শ উচ্চ বিদ্যালয় মাঠে ২০২৪-২০২৫ অর্থবছরের খরিপ-২মৌসুমে তেল জাতীয় ফসল উৎপাদন বৃদ্ধি প্রকল্পের আওতায় বাস্তবায়িত রোপাআমন প্রদর্শনীর মাঠ দিবস ও কারিগরি আলোচনা সভ অনুষ্ঠিত হয়েছে।
 

মুরাদনগর উপজেলা কৃষি অফিসার পাভেল খান পাপ্পুর সভাপতিত্বে মাঠ দিবসে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন, কৃষি সম্প্রসারণ অধিদপ্তর উপপরিচালক মোঃ আইউব মাহমুদ।
 

বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন, জেলা বীজ প্রত্যায়ন অফিসার কৃষি বিদ মোঃ এহতে সাম রাসুল।
 

কুমিল্লা তেল জাতীয় ফসলের উৎপাদন বৃদ্ধি প্রকল্প  মোঃ ফারুক হোসাইন, কুমিল্লা কৃষি অধিদপ্তর  উপপরিচালক কৃষি বিদ মোঃ আনোয়ারুল ইসলাম,  মুরাদনগর কৃষি অফিসার নূর আলম, উপসহকারী ল কৃষি কর্মকর্তা শাম মিয়া প্রমূখ। এছাড়াও উপস্থিত ছিলেন- ইউনিয়নের কৃষক-কৃষাণী, বিভিন্ন পেশা শ্রেণির মানুষ এবং সাংবাদিকবৃন্দ।
 

মাঠ দিবসে অতিথিরা বলেন, তেল জাতীয় ফসল উৎপাদন বৃদ্ধি প্রকল্পের আওতায় এ বছর এই ইউনিয়নে ৫ হাজার ৫শত ৪৬ হেক্টর জমিতে তিল চাষ করেছে চাষিরা। বিদেশ থেকে আমদানি কমিয়ে তেল উৎপাদনে স্বয়ংসম্পূর্ণতা অর্জনের লক্ষ্যে এসব প্রকল্প হাতে নিয়েছে সরকার। এ প্রকল্পের আওতায় স্বল্পকালীন ফসল বাদাম, সরিষা, সয়াবিন, সূর্যমুখী ও তিল চাষ বৃদ্ধির জন্য চাষিদের উদ্বুদ্ধ করা হয়। মাঠ দিবস সভার আগে অতিথিবৃন্দ তিল জাত ফসলের প্রদর্শনী পরিদর্শন করেন।