মঙ্গলবার, ২৭ অক্টোবর, ২০২৬ এ ১০:৩০:০৪ পিএম (বাংলাদেশ সময়)
ব্রেকিং নিউজ:
• স্বাস্থ্যসেবা খাতে সহযোগিতা বাড়াতে সাসাকাওয়া পিস ফাউন্ডেশনের প্রতি ডা. জুবাইদা রহমানের আহ্বান •       • পটিয়ায় আবারও অন্তঃসত্ত্বা গৃহবধূর রহস্যজনক মৃত্যু, স্বামী পুলিশ হেফাজতে •       • চার দিনের সফরে আজ রাতে জাপান যাচ্ছেন প্রধানমন্ত্রী তারেক রহমান •       • নরসিংদীতে বাসার গ্রিল কেটে ৫০ লাখ টাকা ও ৮ ভরি স্বর্ণালংকার চুরি •       • কুমিল্লা দক্ষিণ জেলা ছাত্রলীগের সাবেক সভাপতি টুটুল গ্রেপ্তার •       • মাদরাসায় বলাৎকার ও অশালীন ঘটনা বন্ধে কঠোর ব্যবস্থা নেবে সরকার: ধর্মমন্ত্রী •       • বিয়ের দাবিতে প্রেমিকের বাড়িতে স্কুলছাত্রীর অনশন •       • মাদারগঞ্জে গাছে মরিচ আসতেই অজানা মড়ক: লোকসানের মুখে কৃষকরা, দেখা মেলেনি কৃষি কর্মকর্তার •       • মুরাদনগরে সাবেক মেম্বারের বসতঘরে পেট্রোল ঢেলে অগ্নিসংযোগ, ১৫ লাখ টাকার ক্ষতি •       • রাজধানীতে বিশেষ অভিযান: ২৪ ঘণ্টায় গ্রেপ্তার ৫৩৪, মামলা ৩৭ •

সারাদেশে পাহাড়-টিলা কাটা বন্ধ করা হবে: রিজওয়ানা হাসান

সারাদেশে পাহাড়-টিলা কাটা বন্ধ করা হবে: রিজওয়ানা হাসান

ঢাকা প্রেস নিউজ

 

চট্টগ্রামসহ দেশের সব পাহাড় ও টিলা কাটা বন্ধে সরকার কঠোর পদক্ষেপ নেবে বলে জানিয়েছেন পরিবেশ, বন ও জলবায়ু পরিবর্তন মন্ত্রণালয় এবং পানি সম্পদ মন্ত্রণালয়ের উপদেষ্টা সৈয়দা রিজওয়ানা হাসান।
 

শনিবার (১৮ জানুয়ারি) সন্ধ্যায় চট্টগ্রামের সার্কিট হাউজে আয়োজিত একটি মতবিনিময় সভায় তিনি এ কথা বলেন। বন বিভাগ, পরিবেশ অধিদপ্তর, বিএফআরআই, বিএফআইডিসি এবং পানি উন্নয়ন বোর্ডের কর্মকর্তাদের সঙ্গে মতবিনিময়ে তিনি প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন।

 

রিজওয়ানা হাসান বলেন, “চট্টগ্রামসহ সারাদেশের পাহাড় ও টিলা কাটা বন্ধে সরকার কঠোর ব্যবস্থা গ্রহণ করবে। এ লক্ষ্যে প্রযুক্তি ব্যবহার করে বনের ম্যাপিং করা হচ্ছে। একইসঙ্গে পাহাড় কাটা রোধে নিয়মিত টহলের ব্যবস্থা নেওয়া হবে। কেউ এ ধরনের অপরাধে জড়িত থাকলে তার বিরুদ্ধে কঠোর শাস্তি নিশ্চিত করা হবে।”

 

তিনি আরও বলেন, “ইটভাটা, শব্দদূষণ এবং পলিথিন শপিং ব্যাগ বন্ধে সংশ্লিষ্ট দপ্তরগুলোকে দ্রুত কর্মপরিকল্পনা তৈরি করতে হবে। আগামী এক মাসের মধ্যে কার্যকর পদক্ষেপ গ্রহণ করার নির্দেশ দেওয়া হয়েছে।”

 

পরিবেশ সংরক্ষণে সরকারি দপ্তরগুলোর সমন্বয় এবং স্থানীয় জনগণের সক্রিয় অংশগ্রহণ অত্যন্ত গুরুত্বপূর্ণ উল্লেখ করে তিনি বলেন, “প্রাকৃতিক সম্পদ রক্ষায় জনগণকে সরকারি উদ্যোগের সঙ্গে সম্পৃক্ত করতে হবে।”

 

বন উজাড় রোধ, পানির টেকসই ব্যবস্থাপনা এবং জলবায়ু পরিবর্তনের চ্যালেঞ্জ মোকাবিলায় কার্যকর পদক্ষেপ নেওয়ার ওপর জোর দেন তিনি।

 

সভায় চট্টগ্রামের পরিবেশ ও জীববৈচিত্র্য রক্ষায় বিভিন্ন দপ্তরের বর্তমান কার্যক্রম এবং ভবিষ্যৎ পরিকল্পনা নিয়ে আলোচনা হয়। পরিবেশ উপদেষ্টা সংশ্লিষ্ট কর্মকর্তাদের দিকনির্দেশনা দেন এবং মাঠপর্যায়ের কাজের অগ্রগতি তদারকির ওপর গুরুত্বারোপ করেন।

 

মতবিনিময় সভায় পানিসম্পদ মন্ত্রণালয়ের সচিব নাজমুল আহসান, চট্টগ্রামের বিভাগীয় কমিশনার ড. মো. জিয়াউদ্দীন, পানি উন্নয়ন বোর্ডের মহাপরিচালক এ কে এম তাহমিদুল ইসলামসহ বন বিভাগ, পরিবেশ অধিদপ্তর, বিএফআরআই, বিএফআইডিসি ও পানি উন্নয়ন বোর্ডের উচ্চপদস্থ কর্মকর্তারা উপস্থিত ছিলেন।