বুধবার, ২৮ অক্টোবর, ২০২৬ এ ১১:৩২:১৯ এএম (বাংলাদেশ সময়)
ব্রেকিং নিউজ:
• স্বাস্থ্যসেবা খাতে সহযোগিতা বাড়াতে সাসাকাওয়া পিস ফাউন্ডেশনের প্রতি ডা. জুবাইদা রহমানের আহ্বান •       • পটিয়ায় আবারও অন্তঃসত্ত্বা গৃহবধূর রহস্যজনক মৃত্যু, স্বামী পুলিশ হেফাজতে •       • চার দিনের সফরে আজ রাতে জাপান যাচ্ছেন প্রধানমন্ত্রী তারেক রহমান •       • নরসিংদীতে বাসার গ্রিল কেটে ৫০ লাখ টাকা ও ৮ ভরি স্বর্ণালংকার চুরি •       • কুমিল্লা দক্ষিণ জেলা ছাত্রলীগের সাবেক সভাপতি টুটুল গ্রেপ্তার •       • মাদরাসায় বলাৎকার ও অশালীন ঘটনা বন্ধে কঠোর ব্যবস্থা নেবে সরকার: ধর্মমন্ত্রী •       • বিয়ের দাবিতে প্রেমিকের বাড়িতে স্কুলছাত্রীর অনশন •       • মাদারগঞ্জে গাছে মরিচ আসতেই অজানা মড়ক: লোকসানের মুখে কৃষকরা, দেখা মেলেনি কৃষি কর্মকর্তার •       • মুরাদনগরে সাবেক মেম্বারের বসতঘরে পেট্রোল ঢেলে অগ্নিসংযোগ, ১৫ লাখ টাকার ক্ষতি •       • রাজধানীতে বিশেষ অভিযান: ২৪ ঘণ্টায় গ্রেপ্তার ৫৩৪, মামলা ৩৭ •

ইজতেমা ময়দান ঘিরে তুরাগ-উত্তরা অঞ্চলে সভা-সমাবেশের নিষেধাজ্ঞা প্রত্যাহার

ইজতেমা ময়দান ঘিরে তুরাগ-উত্তরা অঞ্চলে সভা-সমাবেশের নিষেধাজ্ঞা প্রত্যাহার

ঢাকা প্রেস নিউজ

 

টঙ্গীর ইজতেমা ময়দান দখলকে কেন্দ্র করে সাদ ও জুবায়েরপন্থীদের সংঘর্ষে প্রাণহানির পর ময়দান সংলগ্ন কামারপাড়া, আব্দুল্লাহপুর, উত্তরা সেক্টর-১০ এবং তুরাগ নদীর দক্ষিণ পশ্চিম এলাকা সংলগ্ন সব ধরনের সভা-সমাবেশে নিষেধাজ্ঞা জারি করে ঢাকা মহানগর পুলিশ (ডিএমপি)। তবে, বর্তমান শান্তিপূর্ণ পরিস্থিতি বিবেচনায় ১৬ দিন পর সেই নিষেধাজ্ঞা প্রত্যাহার করা হয়েছে।
 

শনিবার (৪ জানুয়ারি) ডিএমপি কমিশনার শেখ মো. সাজ্জাত আলী স্বাক্ষরিত এক গণবিজ্ঞপ্তিতে এই তথ্য জানানো হয়।
 

বিজ্ঞপ্তিতে উল্লেখ করা হয়, গত ১৮ ডিসেম্বর বুধবার দুপুর ২টা থেকে কামারপাড়া, আব্দুল্লাহপুর, উত্তরা সেক্টর-১০ এবং তৎসংলগ্ন তুরাগ নদীর দক্ষিণ পশ্চিম এলাকায় সভা-সমাবেশ, মিছিল, শোভাযাত্রা, বিক্ষোভ ইত্যাদি বিষয়ক নিষেধাজ্ঞা জারি করা হয়েছিল, যা শুক্রবার (৩ জানুয়ারি) থেকে প্রত্যাহার করা হয়েছে।
 

উল্লেখ্য, গত ১৭ ডিসেম্বর দিবাগত রাত ৩টায় বিশ্ব ইজতেমা মাঠ দখলকে কেন্দ্র করে মাওলানা জুবায়ের ও মাওলানা সাদ কান্ধলভীর অনুসারীদের মধ্যে সংঘর্ষ বাধে। এতে তিনজন প্রাণ হারান এবং উভয়পক্ষের শতাধিক ব্যক্তি আহত হন।