বুধবার, ২৮ অক্টোবর, ২০২৬ এ ০২:৩৫:১৮ এএম (বাংলাদেশ সময়)
ব্রেকিং নিউজ:
• স্বাস্থ্যসেবা খাতে সহযোগিতা বাড়াতে সাসাকাওয়া পিস ফাউন্ডেশনের প্রতি ডা. জুবাইদা রহমানের আহ্বান •       • পটিয়ায় আবারও অন্তঃসত্ত্বা গৃহবধূর রহস্যজনক মৃত্যু, স্বামী পুলিশ হেফাজতে •       • চার দিনের সফরে আজ রাতে জাপান যাচ্ছেন প্রধানমন্ত্রী তারেক রহমান •       • নরসিংদীতে বাসার গ্রিল কেটে ৫০ লাখ টাকা ও ৮ ভরি স্বর্ণালংকার চুরি •       • কুমিল্লা দক্ষিণ জেলা ছাত্রলীগের সাবেক সভাপতি টুটুল গ্রেপ্তার •       • মাদরাসায় বলাৎকার ও অশালীন ঘটনা বন্ধে কঠোর ব্যবস্থা নেবে সরকার: ধর্মমন্ত্রী •       • বিয়ের দাবিতে প্রেমিকের বাড়িতে স্কুলছাত্রীর অনশন •       • মাদারগঞ্জে গাছে মরিচ আসতেই অজানা মড়ক: লোকসানের মুখে কৃষকরা, দেখা মেলেনি কৃষি কর্মকর্তার •       • মুরাদনগরে সাবেক মেম্বারের বসতঘরে পেট্রোল ঢেলে অগ্নিসংযোগ, ১৫ লাখ টাকার ক্ষতি •       • রাজধানীতে বিশেষ অভিযান: ২৪ ঘণ্টায় গ্রেপ্তার ৫৩৪, মামলা ৩৭ •

লক্ষ্মীপুরে সিএনজি চালকদের হামলায় ৩ পুলিশ সদস্য আহত

লক্ষ্মীপুরে সিএনজি চালকদের হামলায় ৩ পুলিশ সদস্য আহত

ঢাকা প্রেস,লক্ষ্মীপুর প্রতিনিধি:-

 

লক্ষ্মীপুরে সড়কে ফিটনেস ও লাইসেন্স বিহীন গাড়ির বিরুদ্ধে অভিযান চলাকালে সিএনজি চালকদের হামলায় তিন পুলিশ সদস্যসহ চারজন আহত হয়েছেন।
 

এ ঘটনা বুধবার (১৫ জানুয়ারি) দুপুরে পৌর শহরের বাগবাড়ি এলাকার মেঘনা সড়কে ঘটে।
 

আহত পুলিশ সদস্যরা হলেন, পুলিশের সহকারী উপ-পরিদর্শক সবুজ মিয়া, ট্রাফিক কনস্টেবল ঝুটন ভট্টাচার্য, টারজান বড়ুয়া এবং একজন সিএনজি চালক। আহতদের উদ্ধার করে সদর হাসপাতালে ভর্তি করা হয়।
 

পুলিশ ও প্রত্যক্ষদর্শীদের তথ্যমতে, ফিটনেস ও লাইসেন্স বিহীন সিএনজিসহ বিভিন্ন পরিবহন বিরুদ্ধে সকাল থেকে বাগবাড়ি এলাকার মেঘনা সড়কে অভিযান পরিচালনা করে পুলিশ। অভিযানে বৈধ কাগজপত্র না থাকায় কিছু সিএনজি জব্দ করা হয়। এর জের ধরে সিএনজি চালকরা বিক্ষুব্ধ হয়ে ট্রাফিক পুলিশের ওপর হামলা চালায়। এই হামলায় সহকারী উপ-পরিদর্শক সবুজ মিয়া, কনস্টেবল ঝুটন ভট্টাচার্য এবং টারজান বড়ুয়া আহত হন। হামলার পর সিএনজি চালকরা লক্ষ্মীপুর-রামগঞ্জ সড়কে অবস্থান নিয়ে বিক্ষোভ করেন, যা এক ঘণ্টা সড়কে যানবাহন চলাচল বন্ধ করে দেয় এবং দীর্ঘ যানজট সৃষ্টি করে।
 

সিএনজি চালকরা অভিযোগ করেন, দীর্ঘদিন ধরে তাদেরকে সড়কে গাড়ি চালানোর জন্য মাসোহারা দিতে হয় এবং অভিযান চলাকালে পুলিশের পক্ষ থেকে নিয়মিতভাবে গাড়ি আটকিয়ে টাকা আদায় করা হয়। আজও অজুহাত ছাড়াই বেশ কিছু সিএনজি আটক করে মামলা দেওয়া হয়, যার ফলে এই হামলার ঘটনা ঘটেছে।
 

জেলা ট্রাফিক পুলিশ পরিদর্শক (টিআই) প্রশান্ত কুমার দাস বলেন, “ফিটনেস ও লাইসেন্স বিহীন পরিবহন বিরুদ্ধে অভিযান চলাকালে সিএনজি চালকরা ট্রাফিক পুলিশের ওপর হামলা চালায়, এতে তিন পুলিশ সদস্য আহত হয়েছেন। আহতদের সদর হাসপাতালে ভর্তি করা হয়েছে।”
 

এ বিষয়ে লক্ষ্মীপুর জেলা পুলিশ সুপার মো. আকতার হোসেন জানান, “বিষয়টি তদন্ত করা হচ্ছে। পুলিশ সদস্যদের ওপর হামলার কারণ খতিয়ে দেখে আইনগত ব্যবস্থা নেওয়া হবে।”