বুধবার, ২৮ অক্টোবর, ২০২৬ এ ১০:২০:১৩ এএম (বাংলাদেশ সময়)
ব্রেকিং নিউজ:
• স্বাস্থ্যসেবা খাতে সহযোগিতা বাড়াতে সাসাকাওয়া পিস ফাউন্ডেশনের প্রতি ডা. জুবাইদা রহমানের আহ্বান •       • পটিয়ায় আবারও অন্তঃসত্ত্বা গৃহবধূর রহস্যজনক মৃত্যু, স্বামী পুলিশ হেফাজতে •       • চার দিনের সফরে আজ রাতে জাপান যাচ্ছেন প্রধানমন্ত্রী তারেক রহমান •       • নরসিংদীতে বাসার গ্রিল কেটে ৫০ লাখ টাকা ও ৮ ভরি স্বর্ণালংকার চুরি •       • কুমিল্লা দক্ষিণ জেলা ছাত্রলীগের সাবেক সভাপতি টুটুল গ্রেপ্তার •       • মাদরাসায় বলাৎকার ও অশালীন ঘটনা বন্ধে কঠোর ব্যবস্থা নেবে সরকার: ধর্মমন্ত্রী •       • বিয়ের দাবিতে প্রেমিকের বাড়িতে স্কুলছাত্রীর অনশন •       • মাদারগঞ্জে গাছে মরিচ আসতেই অজানা মড়ক: লোকসানের মুখে কৃষকরা, দেখা মেলেনি কৃষি কর্মকর্তার •       • মুরাদনগরে সাবেক মেম্বারের বসতঘরে পেট্রোল ঢেলে অগ্নিসংযোগ, ১৫ লাখ টাকার ক্ষতি •       • রাজধানীতে বিশেষ অভিযান: ২৪ ঘণ্টায় গ্রেপ্তার ৫৩৪, মামলা ৩৭ •

বন্দরে কালী মন্দিরের বর্ধিতাংশ ব্যক্তিগত অর্থায়ণে নির্মাণ করে দিবেন মাকসুদ হোসেন

বন্দরে কালী মন্দিরের বর্ধিতাংশ ব্যক্তিগত অর্থায়ণে নির্মাণ করে দিবেন মাকসুদ হোসেন

ঢাকা প্রেস
জিহাদ হোসেন,বিশেষ প্রতিনিধি (নারায়ণগঞ্জ):-



স্থানীয় সনাতন ধর্মাবলম্বীদের দীর্ঘদিনের আকাঙ্খার প্রেক্ষিতে বন্দর উপজেলার ধামগড় ইউনিয়নের শ্যামপুর মুনিপাড়া কালী মন্দিরের বর্ধিতাংশ ব্যক্তিগত অর্থায়ণে নির্মাণ করে দেয়ার ঘোষণা দিয়েছেন বন্দর উপজেলা পরিষদের সদ্য সাবেক চেয়ারম্যান আলহাজ্ব মোঃ মাকসুদ হোসেন। 

 

বন্দরে কালী মন্দিরের বর্ধিতাংশ ব্যক্তিগত অর্থায়ণে নির্মাণ করে দিবেন মাকসুদ হোসেন



শনিবার রাতে শ্যামপুর মুনিপাড়া কালী মন্দিরের উদ্যোগে আয়োজিত বাৎসরিক রক্ষাকালী পূজার ১ম দিনে তিনি এ ঘোষণা দিয়েছেন। 
 

এদিকে এ ঘোষণা দেয়ায় অত্র মন্দির কমিটির সাথে সম্পৃক্তরা ও স্থানীয় সনাতন ধর্মাবলম্বীরা মাকসুদ হোসেনকে আন্তরিকভাবে ধন্যবাদ ও কৃতজ্ঞতা জানিয়েছেন। 
 

উক্ত মন্দিরের সভাপতি অর্জুন চন্দ্র দাস, সাধারণ সম্পাদক রবি চন্দ্র দাস ও সাংগঠনিক সম্পাদক সুজন চন্দ্র দাসের সার্বিক আয়োজনে রক্ষাকালী পূজার ১ম দিনে আমন্ত্রিত অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বিশিষ্ট সমাজসেবক মোঃ ইকবাল হোসেন।