বুধবার, ২৮ অক্টোবর, ২০২৬ এ ০৬:৩০:৪৩ এএম (বাংলাদেশ সময়)
ব্রেকিং নিউজ:
• স্বাস্থ্যসেবা খাতে সহযোগিতা বাড়াতে সাসাকাওয়া পিস ফাউন্ডেশনের প্রতি ডা. জুবাইদা রহমানের আহ্বান •       • পটিয়ায় আবারও অন্তঃসত্ত্বা গৃহবধূর রহস্যজনক মৃত্যু, স্বামী পুলিশ হেফাজতে •       • চার দিনের সফরে আজ রাতে জাপান যাচ্ছেন প্রধানমন্ত্রী তারেক রহমান •       • নরসিংদীতে বাসার গ্রিল কেটে ৫০ লাখ টাকা ও ৮ ভরি স্বর্ণালংকার চুরি •       • কুমিল্লা দক্ষিণ জেলা ছাত্রলীগের সাবেক সভাপতি টুটুল গ্রেপ্তার •       • মাদরাসায় বলাৎকার ও অশালীন ঘটনা বন্ধে কঠোর ব্যবস্থা নেবে সরকার: ধর্মমন্ত্রী •       • বিয়ের দাবিতে প্রেমিকের বাড়িতে স্কুলছাত্রীর অনশন •       • মাদারগঞ্জে গাছে মরিচ আসতেই অজানা মড়ক: লোকসানের মুখে কৃষকরা, দেখা মেলেনি কৃষি কর্মকর্তার •       • মুরাদনগরে সাবেক মেম্বারের বসতঘরে পেট্রোল ঢেলে অগ্নিসংযোগ, ১৫ লাখ টাকার ক্ষতি •       • রাজধানীতে বিশেষ অভিযান: ২৪ ঘণ্টায় গ্রেপ্তার ৫৩৪, মামলা ৩৭ •

রাতে বেড়ি বাঁধের শীতার্তদের মাঝে ভোলার জেলা প্রশাসকের কম্বল  বিতরণ

রাতে বেড়ি বাঁধের শীতার্তদের মাঝে ভোলার জেলা প্রশাসকের কম্বল  বিতরণ

ঢাকা প্রেস
জহিরুল ইসলাম লিটন,বিশেষ প্রতিনিধি (ভোলা):-


উপকূলীয় দ্বীপ জেলা ভোলাতে বেশ কয়েকদিন ধরে জেঁকে বসেছে শীত। সেই শীতের হাত থেকে ভোলার নিন্ম আয়ের মানুষদের কিছুটা রক্ষা করতে রাতের আঁধারে বেড়ি বাঁধ  ঘুরে শীতবস্ত্র হিসাবে কম্বল বিতরণ করেছেন ভোলা জেলা প্রশাসক মো. আজাদ জাহান। 

 

রাতে বেড়ি বাঁধের শীতার্তদের মাঝে ভোলার জেলা প্রশাসকের কম্বল  বিতরণ


বুধবার রাতে ভোলার তুলাতুলি মেঘনা নদীর পাড়ের বিভিন্ন এলাকা ঘুরে দুই শতাধিক পরিবারের মাঝে নিজে শীতবস্ত্র হিসাবে কম্বল তুলে দেন। এসময় তিনি বেড়ি বাঁধের থাকা নিন্ম আয়ের মানুষের খোঁজ খবর নেন। রাতের আঁধারে ঘরের দুয়ারে জেলা প্রশাসককে কম্বল নিয়ে হাজির হতে দেখে আবেগে আপ্লুত হন বেড়ি বাঁধের এলাকার অসহায় শীতার্ত মানুষেরা। 
 

রাতে বেড়ি বাঁধের শীতার্তদের মাঝে ভোলার জেলা প্রশাসকের কম্বল  বিতরণ — ছবি ২


ভোলা জেলা প্রশাসক মো.আজাদ জাহান  বলেন, গত কয়েকদিন ধরে খুব কনকনে শীত পড়েছে। এই জেলায় ছিন্নমূল মানুষের পাশাপাশি বেড়ি বাঁধের এলাকায় জেলে সহ নিন্ম আয়ের মানুষ বসবাস করে। শীত বেড়ে যাওয়ায় এসব মানুষ শীতে অনেক কষ্ট পাচ্ছে। তাই তাদের কষ্ট কিছুটা লাঘব করতে এই শীত বস্ত্র নিয়ে নিজে ছুটে এসেছি। আমরা এবছর মাননীয় উপদেষ্টার  বরাদ্দ অংশ থেকে ১৪ হাজার ৫৪৬  কম্বল পেয়েছি। কম্বলগুলো উপজেলা পর্যায়ে ভাগ করে দেয়া হয়েছে যাতে করে সকল উপজেলার নিম্ন আয়ের মানুষরা যেন শীত নিবারনের জন্য  কম্বল পায় । ইতিমধ্যে স্ব-স্ব উপজেলা দুস্থ ও শীতার্তদের মাঝে কম্বল বিতরণ করা হয়েছে। এই কার্যক্রম চলমান থাকবে। 

 

রাতে বেড়ি বাঁধের শীতার্তদের মাঝে ভোলার জেলা প্রশাসকের কম্বল  বিতরণ — ছবি ৩


এসময় তিনি  বিত্তবান ও বেসরকারি প্রতিষ্ঠানগুলোকে শীতার্ত মানুষের পাশে দাড়ানোর আহ্বান জানান  জেলা প্রশাসক। 

এসময় জেলা প্রশাসকের সাথে উপস্থিত ছিলেন-স্থানীয় সরকার বিভাগের উপ-পরিচালক ও পৌরসভার প্রশাসক মো. মিজানুর রহমান ,ভোলা সদর উপজেলার নির্বাহী কর্মকর্তা সজল চন্দ্র শীল,সহকারী কমিশনার বিজ্ঞ এক্সিকিউটিভ ম্যাজিস্ট্রেট সামছুজ্জামান।