বুধবার, ২৮ অক্টোবর, ২০২৬ এ ০৫:২৮:৩৮ এএম (বাংলাদেশ সময়)
ব্রেকিং নিউজ:
• স্বাস্থ্যসেবা খাতে সহযোগিতা বাড়াতে সাসাকাওয়া পিস ফাউন্ডেশনের প্রতি ডা. জুবাইদা রহমানের আহ্বান •       • পটিয়ায় আবারও অন্তঃসত্ত্বা গৃহবধূর রহস্যজনক মৃত্যু, স্বামী পুলিশ হেফাজতে •       • চার দিনের সফরে আজ রাতে জাপান যাচ্ছেন প্রধানমন্ত্রী তারেক রহমান •       • নরসিংদীতে বাসার গ্রিল কেটে ৫০ লাখ টাকা ও ৮ ভরি স্বর্ণালংকার চুরি •       • কুমিল্লা দক্ষিণ জেলা ছাত্রলীগের সাবেক সভাপতি টুটুল গ্রেপ্তার •       • মাদরাসায় বলাৎকার ও অশালীন ঘটনা বন্ধে কঠোর ব্যবস্থা নেবে সরকার: ধর্মমন্ত্রী •       • বিয়ের দাবিতে প্রেমিকের বাড়িতে স্কুলছাত্রীর অনশন •       • মাদারগঞ্জে গাছে মরিচ আসতেই অজানা মড়ক: লোকসানের মুখে কৃষকরা, দেখা মেলেনি কৃষি কর্মকর্তার •       • মুরাদনগরে সাবেক মেম্বারের বসতঘরে পেট্রোল ঢেলে অগ্নিসংযোগ, ১৫ লাখ টাকার ক্ষতি •       • রাজধানীতে বিশেষ অভিযান: ২৪ ঘণ্টায় গ্রেপ্তার ৫৩৪, মামলা ৩৭ •

আবারো নাব্যতা সংকটে চিলমারী-রৌমারী ফেরি চলাচল বন্ধ

আবারো নাব্যতা সংকটে চিলমারী-রৌমারী ফেরি চলাচল বন্ধ

ঢাকা প্রেস

আনোয়ার সাঈদ তিতু, কুড়িগ্রাম জেলা প্রতিনিধি:-

 

কু‌ড়িগ্রা‌মে ব্রহ্মপুত্র ন‌দে নাব্যতা সংকটের কার‌ণে চিলমারী-রৌমারী নৌরুটে ১৮ দিন ধ‌রে ফেরি চলাচল বন্ধ রয়েছে।

 

আবারো নাব্যতা সংকটে চিলমারী-রৌমারী ফেরি চলাচল বন্ধ

 

বৃহস্পতিবার (০৯ জানুয়ারি) স্থানীয় গণমাধ্যমগুলো এ সংবাদ প্রকাশ করেছে।

 

বাংলাদেশ অভ্যন্তরীণ নৌ-পরিবহন করপোরেশনের (বিআইডব্লিউটিসি) চিলমারীর ব্যবস্থাপক (বাণিজ্য) প্রফুল্ল চৌহান এ বিষয়টি নিশ্চিত করেছেন।

 

তিনি জানান, গত ২৩ ডিসেম্বর থেকে নদীতে নাব্যতার সংকট ও ড্রেজিংয়ের কারণে ফেরি চলাচল বন্ধ রাখা হয়েছে। বিআইডব্লিটিএ ক্লিয়ারেন্স দিলে এ রুটে আবারও ফেরি চলাচল শুরু হবে।

 

ত‌বে কবে নাগাদ চালু হ‌বে এ বিষ‌য়ে নি‌শ্চিত করে বল‌তে পারেননি এই কর্মকর্তা।

 

এ বিষয়ে বিআইডব্লিউটিসি-এর উপ সহকারী প্রকৌশলী মো. কামরুজ্জামান বলেন, ‘নদীতে সার্ভে করছি। বলদমারা থেকে রৌমারী ঘাট পর্যন্ত ছয় কিলোমিটার জু‌ড়ে সমস্যা রয়েছে। সাহেবের আলগা থেকে যে চ্যানেলটা এসেছে। পুরা চ্যানেলের চর ভেঙে নিয়ে যে ফেরি রুটটা ছিল সেই রুট বন্ধ হয়ে গেছে। চার হাজার ফিট ড্রেজিং করছি। দুই দিন পর আবার সেই ঢল এসে পূরণ হ‌য়ে গে‌ছে।