বুধবার, ২৮ অক্টোবর, ২০২৬ এ ০৭:২৮:৫৯ এএম (বাংলাদেশ সময়)
ব্রেকিং নিউজ:
• স্বাস্থ্যসেবা খাতে সহযোগিতা বাড়াতে সাসাকাওয়া পিস ফাউন্ডেশনের প্রতি ডা. জুবাইদা রহমানের আহ্বান •       • পটিয়ায় আবারও অন্তঃসত্ত্বা গৃহবধূর রহস্যজনক মৃত্যু, স্বামী পুলিশ হেফাজতে •       • চার দিনের সফরে আজ রাতে জাপান যাচ্ছেন প্রধানমন্ত্রী তারেক রহমান •       • নরসিংদীতে বাসার গ্রিল কেটে ৫০ লাখ টাকা ও ৮ ভরি স্বর্ণালংকার চুরি •       • কুমিল্লা দক্ষিণ জেলা ছাত্রলীগের সাবেক সভাপতি টুটুল গ্রেপ্তার •       • মাদরাসায় বলাৎকার ও অশালীন ঘটনা বন্ধে কঠোর ব্যবস্থা নেবে সরকার: ধর্মমন্ত্রী •       • বিয়ের দাবিতে প্রেমিকের বাড়িতে স্কুলছাত্রীর অনশন •       • মাদারগঞ্জে গাছে মরিচ আসতেই অজানা মড়ক: লোকসানের মুখে কৃষকরা, দেখা মেলেনি কৃষি কর্মকর্তার •       • মুরাদনগরে সাবেক মেম্বারের বসতঘরে পেট্রোল ঢেলে অগ্নিসংযোগ, ১৫ লাখ টাকার ক্ষতি •       • রাজধানীতে বিশেষ অভিযান: ২৪ ঘণ্টায় গ্রেপ্তার ৫৩৪, মামলা ৩৭ •

লাকসামে ইউএনওর বাদলির আদেশ প্রত্যাহারের দাবিতে মানববন্ধন

লাকসামে ইউএনওর বাদলির আদেশ প্রত্যাহারের দাবিতে মানববন্ধন

ঢাকা প্রেস,সেলিম চৌধুরী হীরা:-


কুমিল্লার লাকসামে মঙ্গলবার উপজেলা নির্বাহী কর্মকর্তা মোঃ কাউছার হামিদের বদলীর আদেশ প্রত্যাহার দাবিতে বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলন ও স্থানীয়দের পক্ষ থেকে এক মানববন্ধনের আয়োজন করা হয়েছে।

 

উপজেলা পরিষদের সামনে অনুষ্ঠিত মানববন্ধনে বক্তারা বলেন, ৫ আগষ্টের পর উপজেলা নির্বাহী কর্মকর্তা মোঃ কাউছার হামিদ লাকসামে যোগদানের পর অল্প সময়ের মধ্যে তিনি প্রশাসনিক কাজের মাধ্যমে জনগণের ব্যাপক জনপ্রিয় হয়ে উঠেন।
 

সচিব পরিচয়ে প্রতারনার মাধ্যমে একটি মহল তাকে বদলী করিয়ে অসৎ উদ্দেশ্য হাসিলের জন্য চেষ্টা করছে।
 

আমরাসহ লাকসামের জনগণ উপজেলা নির্বাহী কর্মকর্তা মোঃ কাউছার হামিদের বদলির আদেশ প্রত্যাহরের দাবি করছি।
 

মানববন্ধনে অংশ গ্রহন করেন ছাত্র প্রতিনিধি মেজবাহ উদ্দিন সিয়াম, আব্দুল কাইয়ুম রিফাত, মিনহাজুল ইসলাম, মতিউর রহমান, সাবেক ছাত্র নেতা আবুল কাশেম, জাহিদুল ইসলাম প্রমুখ।
 

মানববন্ধনে বক্তারা উপজেলা নির্বাহী কর্মকর্তা মোঃ কাউছার হামিদের বদলির আদেশ প্রত্যাহার না হলে কঠোর কর্মসুচি ঘোষণার হুমকি দেন।

পাসাপাশি লাকসামের বিভিন্ন শ্রেণী পেশার মানুষ এই বদলি আদেশ প্রত্যাহারের ব্যাপারে সোচ্চার রয়েছেন৷