বুধবার, ২৮ অক্টোবর, ২০২৬ এ ০৪:৩১:২৪ এএম (বাংলাদেশ সময়)
ব্রেকিং নিউজ:
• স্বাস্থ্যসেবা খাতে সহযোগিতা বাড়াতে সাসাকাওয়া পিস ফাউন্ডেশনের প্রতি ডা. জুবাইদা রহমানের আহ্বান •       • পটিয়ায় আবারও অন্তঃসত্ত্বা গৃহবধূর রহস্যজনক মৃত্যু, স্বামী পুলিশ হেফাজতে •       • চার দিনের সফরে আজ রাতে জাপান যাচ্ছেন প্রধানমন্ত্রী তারেক রহমান •       • নরসিংদীতে বাসার গ্রিল কেটে ৫০ লাখ টাকা ও ৮ ভরি স্বর্ণালংকার চুরি •       • কুমিল্লা দক্ষিণ জেলা ছাত্রলীগের সাবেক সভাপতি টুটুল গ্রেপ্তার •       • মাদরাসায় বলাৎকার ও অশালীন ঘটনা বন্ধে কঠোর ব্যবস্থা নেবে সরকার: ধর্মমন্ত্রী •       • বিয়ের দাবিতে প্রেমিকের বাড়িতে স্কুলছাত্রীর অনশন •       • মাদারগঞ্জে গাছে মরিচ আসতেই অজানা মড়ক: লোকসানের মুখে কৃষকরা, দেখা মেলেনি কৃষি কর্মকর্তার •       • মুরাদনগরে সাবেক মেম্বারের বসতঘরে পেট্রোল ঢেলে অগ্নিসংযোগ, ১৫ লাখ টাকার ক্ষতি •       • রাজধানীতে বিশেষ অভিযান: ২৪ ঘণ্টায় গ্রেপ্তার ৫৩৪, মামলা ৩৭ •

গৃহবধূর ওপর নিপীড়নের অভিযোগ, নিরাপত্তার দাবি

গৃহবধূর ওপর নিপীড়নের অভিযোগ, নিরাপত্তার দাবি

ঢাকা প্রেস
সিরাজুল ইসলাম রতন,গাইবান্ধা প্রতিনিধি:-


আদালত থেকে বাড়ি ফেরার পথে শারীরিক নিপীড়নের শিকার হয়েছেন গৃহবধূ লাকী বেগম।

 

গৃহবধূর ওপর নিপীড়নের অভিযোগ, নিরাপত্তার দাবি


এ ঘটনায় থানায় এজাহার দিলেও মামলা হিসেবে অন্তর্ভুক্ত করা হয়নি। ফলে গৃহবধূ ও তার পরিবার নিরাপত্তাহীনতায় ভুগছেন। গাইবান্ধা প্রেসক্লাবে সোমবার সংবাদ সম্মেলনে ঘটনার বর্ণনা দিয়ে নিরাপত্তা নিশ্চিতের দাবি জানিয়েছেন ওই গৃহবধূ।
 

গাইবান্ধা শহরের দড়্গিণ বানিয়ারজান এলাকার লাকী বেগম নামের ওই গৃহবধূ সংবাদ সম্মেলনে জানান, পুত্রবধূ ফাতেমাতুজ জোহরার অপহরণ মামলায় ছেলে ফয়সাল লেলিন জেলে রয়েছেন। গত ১২ জানুয়ারি রোববার তিনি ছেলের জামিনের জন্য গাইবান্ধা কোর্টে যান। জামিন না হলে কোর্ট থেকে ফেরার পথে মূল গেটের কাছে এলে ছেলের শ্বশুর আশরাফুল আলম বাদশা এবং সুজন মিয়ার নেতৃত্বে একটি সন্ত্রাসী দল তার ও সঙ্গীদের ওপর অতর্কিত হামলা চালায়। একপর্যায়ে তার শ্লীলতাহানি ঘটিয়ে ভ্যানিটি ব্যাগ থেকে নগদ টাকা, ২টি মোবাইল ফোন  ও স্বর্ণের চেইন ছিনিয়ে নেয়। তাকে বাঁচাতে এগিয়ে এলে বড় বোন রিতা বেগম ও নাতি শাকিল শেখকেও মারপিট করা হয়। এ ঘটনায় সদর থানায় একটি এজাহার দায়ের করা হয়েছে। কিন্তু এজাহারটি মামলা হিসেবে অন্তর্ভুক্ত করা হয়নি। ফলে অভিযুক্ত আসামিদের উপর্যুপরি হুমকিতে চরম নিরাপত্তাহীনতায় ভুগছে গৃহবধূর পরিবার। এ বিষয়ে থানায় মামলা গ্রহণসহ নিরাপত্তা নিশ্চিতের জন্য প্রশাসনের প্রতি অনুরোধ জানিয়েছেন গৃহবধূ। 


সংবাদ সম্মেলনে অন্যান্যদের মধ্যে উপস্থিত ছিলেন মা আনোয়ারা বেগম, বড় বোন রিতা বেগম, নাতি শাকিল শেখ ও ভাতিজা মুনতাসির জিম। 


এ বিষয়ে সদর থানার অফিসার ইনচার্জ শাহীনুর ইসলাম বলেন, অভিযোগ পাওয়া গেছে। এব্যাপারে তদন্তের জন্য একজন অফিসারকে দায়িত্ব দেওয়া হয়েছে। রিপোর্ট পেলে আইনী প্রক্রিয়া গ্রহণ করা হবে।