মঙ্গলবার, ২৭ অক্টোবর, ২০২৬ এ ১০:৩০:৫৪ পিএম (বাংলাদেশ সময়)
ব্রেকিং নিউজ:
• স্বাস্থ্যসেবা খাতে সহযোগিতা বাড়াতে সাসাকাওয়া পিস ফাউন্ডেশনের প্রতি ডা. জুবাইদা রহমানের আহ্বান •       • পটিয়ায় আবারও অন্তঃসত্ত্বা গৃহবধূর রহস্যজনক মৃত্যু, স্বামী পুলিশ হেফাজতে •       • চার দিনের সফরে আজ রাতে জাপান যাচ্ছেন প্রধানমন্ত্রী তারেক রহমান •       • নরসিংদীতে বাসার গ্রিল কেটে ৫০ লাখ টাকা ও ৮ ভরি স্বর্ণালংকার চুরি •       • কুমিল্লা দক্ষিণ জেলা ছাত্রলীগের সাবেক সভাপতি টুটুল গ্রেপ্তার •       • মাদরাসায় বলাৎকার ও অশালীন ঘটনা বন্ধে কঠোর ব্যবস্থা নেবে সরকার: ধর্মমন্ত্রী •       • বিয়ের দাবিতে প্রেমিকের বাড়িতে স্কুলছাত্রীর অনশন •       • মাদারগঞ্জে গাছে মরিচ আসতেই অজানা মড়ক: লোকসানের মুখে কৃষকরা, দেখা মেলেনি কৃষি কর্মকর্তার •       • মুরাদনগরে সাবেক মেম্বারের বসতঘরে পেট্রোল ঢেলে অগ্নিসংযোগ, ১৫ লাখ টাকার ক্ষতি •       • রাজধানীতে বিশেষ অভিযান: ২৪ ঘণ্টায় গ্রেপ্তার ৫৩৪, মামলা ৩৭ •

নাব্যতা সংকটে ২৮ দিন ধরে কুড়িগ্রাম নৌ বন্দরে ফেরি চলাচল বন্ধ

নাব্যতা সংকটে ২৮ দিন ধরে কুড়িগ্রাম নৌ বন্দরে ফেরি চলাচল বন্ধ

ঢাকা প্রেস
আনোয়ার সাঈদ তিতু, কুড়িগ্রাম জেলা প্রতিনিধি:-



 

নাব্য সংকটের কারণে কুড়িগ্রামের ব্রহ্মপুত্র নদে চিলমারী-রৌমারী নৌরুটে ২৮ দিন ধরে ফেরি চলাচল বন্ধ রয়েছে। এর আগে গত বছরের ২৩ ডিসেম্বর ব্রহ্মপুত্র নদে পানির গভীরতা কম হওয়ায় ফেরি বন্ধ রাখার সিদ্ধান্ত নেয় ফেরি কর্তৃপক্ষ।

 

নাব্যতা সংকটে ২৮ দিন ধরে কুড়িগ্রাম নৌ বন্দরে ফেরি চলাচল বন্ধ



রোববার (১৯ জানুয়ারি) বিষয়টি নিশ্চিত করেছেন বাংলাদেশ অভ্যন্তরীণ নৌ-পরিবহন করপোরেশনের (বিআইডব্লিউটিসি) চিলমারী ব্যবস্থাপক (বাণিজ্য) প্রফুল্ল চৌহান। 

 

নাব্যতা সংকটে ২৮ দিন ধরে কুড়িগ্রাম নৌ বন্দরে ফেরি চলাচল বন্ধ — ছবি ২



ফেরি চলাচল বন্ধ থাকায় সড়ক পথেও পণ্যবাহী পরিবহন যাতায়াত বন্ধ রয়েছে। এতে করে ক্ষতিগ্রস্ত হচ্ছেন নিম্নআয়ের ব্যবসায়ীরাও। জনপ্রিয় এ রুট ব্যবহার করতে প্রতিদিন তিন দফায় ফেরি পারাপার হতে হয় পণ্যবাহী পরিবহনগুলোর। 

 

নাব্যতা সংকটে ২৮ দিন ধরে কুড়িগ্রাম নৌ বন্দরে ফেরি চলাচল বন্ধ — ছবি ৩



স্থানীয় হোটেল ব্যবসায়ী আপেল বলেন, অনেক দিন থেকে ফেরি বন্ধ থাকায় ট্রাক আসে না। এখানে ট্রাক এলে ট্রাকের চালক, হেলপারসহ যারা থাকতেন তারা এই ভাতের হোটেলগুলো তেও খাওয়া-দাওয়া করতেন। তাদের উদ্দেশ্য করেই এই হোটেলগুলো চলত। এখন ব্যবসা অনেক কমে গেছে। 
 

ট্রাকচালক আতিক, ফরিদুল, হিমেল বলেন, সোনাহাট স্থলবন্দর থেকে পাথর নিয়ে এই পথে দিয়ে যাতায়াতে খুব সুবিধা। কিন্তু দীর্ঘদিন থেকে ফেরি চলাচল বন্ধ থাকায় রংপুর হয়ে ঘুরে যেতে হয়।
 

বিআইডব্লিউটিএর উপ-সহকারী প্রকৌশলী মো. কামরুজ্জামান বলেন, নতুন করে আবার ৪ কিলোমিটার পথে বালু চর পড়েছে। এর আগে মন্ত্রণালয় থেকে কর্মকর্তারা এসেছিলেন। তাদের দেওয়া গাইডলাইন অনুযায়ী কাজ চলছে। তবে খনন কাজ শেষ হতে একটু সময় লাগবে।