বুধবার, ২৮ অক্টোবর, ২০২৬ এ ০৩:৩২:৪১ এএম (বাংলাদেশ সময়)
ব্রেকিং নিউজ:
• স্বাস্থ্যসেবা খাতে সহযোগিতা বাড়াতে সাসাকাওয়া পিস ফাউন্ডেশনের প্রতি ডা. জুবাইদা রহমানের আহ্বান •       • পটিয়ায় আবারও অন্তঃসত্ত্বা গৃহবধূর রহস্যজনক মৃত্যু, স্বামী পুলিশ হেফাজতে •       • চার দিনের সফরে আজ রাতে জাপান যাচ্ছেন প্রধানমন্ত্রী তারেক রহমান •       • নরসিংদীতে বাসার গ্রিল কেটে ৫০ লাখ টাকা ও ৮ ভরি স্বর্ণালংকার চুরি •       • কুমিল্লা দক্ষিণ জেলা ছাত্রলীগের সাবেক সভাপতি টুটুল গ্রেপ্তার •       • মাদরাসায় বলাৎকার ও অশালীন ঘটনা বন্ধে কঠোর ব্যবস্থা নেবে সরকার: ধর্মমন্ত্রী •       • বিয়ের দাবিতে প্রেমিকের বাড়িতে স্কুলছাত্রীর অনশন •       • মাদারগঞ্জে গাছে মরিচ আসতেই অজানা মড়ক: লোকসানের মুখে কৃষকরা, দেখা মেলেনি কৃষি কর্মকর্তার •       • মুরাদনগরে সাবেক মেম্বারের বসতঘরে পেট্রোল ঢেলে অগ্নিসংযোগ, ১৫ লাখ টাকার ক্ষতি •       • রাজধানীতে বিশেষ অভিযান: ২৪ ঘণ্টায় গ্রেপ্তার ৫৩৪, মামলা ৩৭ •

ডিবিপ্রধান: অপরাধী গ্রেপ্তারে রক্তচক্ষুকে ভয় পাই না

ডিবিপ্রধান: অপরাধী গ্রেপ্তারে রক্তচক্ষুকে ভয় পাই না

ঢাকা প্রেস নিউজ

 

ঢাকা মহানগর পুলিশের (ডিএমপি) গোয়েন্দা বিভাগের অতিরিক্ত কমিশনার ও ডিবিপ্রধান রেজাউল করিম মল্লিক‌ জানিয়েছেন, অপরাধী গ্রেপ্তারে তিনি কোনো রক্তচক্ষুকে ভয় পান না।
 

সংবাদ সম্মেলন
মঙ্গলবার (১৪ জানুয়ারি) রাজধানীর মিন্টো রোডের ডিএমপি মিডিয়া সেন্টারে আয়োজিত এক সংবাদ সম্মেলনে তিনি এ কথা বলেন।

 

ডিবিপ্রধানের বক্তব্য
রেজাউল করিম মল্লিক‌ বলেন,

"অপরাধী গ্রেপ্তারে ব্যক্তিগতভাবে আমি কোনো রক্তচক্ষুকে ভয় পাই না। যতদিন কাজ করবো, দেশ ও জনগণের সেবায় নিজেকে নিবেদন করবো। অন্যায়ের কাছে কোনোদিন মাথা নত করিনি, ভবিষ্যতেও করবো না। আমার হারানোর কিছু নেই।"


তিনি আরও বলেন,

"দীর্ঘ ১৮ বছর ধরে পুলিশে নানা অত্যাচার ও নির্যাতন সহ্য করেছি। তবে ৫ আগস্ট ছাত্র-জনতা আমাদের মুক্ত করেছে। এজন্য তাদের কাছে আন্তরিকভাবে কৃতজ্ঞ। বর্তমান সরকারপ্রধান কেবল বাংলাদেশেই নয়, বিশ্বব্যাপী সমাদৃত। তার নেতৃত্বে কাজ করতে পেরে আমরা গর্বিত।"


অপরাধীদের বিরুদ্ধে কঠোর বার্তা
ডিবিপ্রধান বলেন,

"স্বৈরাচারী, ছিনতাইকারী, চাঁদাবাজ ও সন্ত্রাসীদের স্থান বাংলাদেশে নেই। পুলিশ তাদের কঠোর হস্তে দমন করবে। রাজধানীসহ দেশের বিভিন্ন স্থানে গোয়েন্দা নজরদারি বাড়ানো হয়েছে।"


সম্প্রতি অভিযানের ফলাফল
গত ২৪ ঘণ্টায় গোয়েন্দা পুলিশের অভিযানে ২৭ জন অপরাধীকে গ্রেপ্তার করা হয়েছে। উল্লেখযোগ্য অভিযানের মধ্যে রয়েছে:

  • খিলগাঁও: গোপন আস্তানা থেকে অস্ত্র ও গুলি উদ্ধার।
  • যাত্রাবাড়ী ও হাজারীবাগ: চিহ্নিত চাঁদাবাজসহ ৬ জন গ্রেপ্তার।
  • ছিনতাইকারী দমন: ১০ জন ছিনতাইকারী গ্রেপ্তার।
  • মাদক অভিযান: ১০০ কেজি গাঁজাসহ ২ জন আটক।


শীর্ষ সন্ত্রাসীদের ওপর নজরদারি
রেজাউল করিম মল্লিক‌ জানান, শীর্ষ সন্ত্রাসীদের গ্রেপ্তারে বিশেষ নজরদারি চলছে। শীর্ষ সন্ত্রাসী ইমন এবং পিচ্চি হেলালের বিরুদ্ধে অভিযোগ তদন্তাধীন। সম্প্রতি এলিফেন্ট রোডে মাল্টিপ্লানের দুই ব্যবসায়ীকে কোপানোর ঘটনায় ইমনকে এক নম্বর আসামি করা হয়েছে।


গোয়েন্দা পুলিশের প্রতিজ্ঞা
তিনি বলেন,

"আইনশৃঙ্খলা পরিস্থিতি নিয়ন্ত্রণে ২৪ ঘণ্টা অভিযান চলছে। দেশের নিরাপত্তা নিশ্চিত করতে আমরা নিরলস পরিশ্রম করে যাচ্ছি।"