বুধবার, ২৮ অক্টোবর, ২০২৬ এ ০৯:২৬:০০ এএম (বাংলাদেশ সময়)
ব্রেকিং নিউজ:
• স্বাস্থ্যসেবা খাতে সহযোগিতা বাড়াতে সাসাকাওয়া পিস ফাউন্ডেশনের প্রতি ডা. জুবাইদা রহমানের আহ্বান •       • পটিয়ায় আবারও অন্তঃসত্ত্বা গৃহবধূর রহস্যজনক মৃত্যু, স্বামী পুলিশ হেফাজতে •       • চার দিনের সফরে আজ রাতে জাপান যাচ্ছেন প্রধানমন্ত্রী তারেক রহমান •       • নরসিংদীতে বাসার গ্রিল কেটে ৫০ লাখ টাকা ও ৮ ভরি স্বর্ণালংকার চুরি •       • কুমিল্লা দক্ষিণ জেলা ছাত্রলীগের সাবেক সভাপতি টুটুল গ্রেপ্তার •       • মাদরাসায় বলাৎকার ও অশালীন ঘটনা বন্ধে কঠোর ব্যবস্থা নেবে সরকার: ধর্মমন্ত্রী •       • বিয়ের দাবিতে প্রেমিকের বাড়িতে স্কুলছাত্রীর অনশন •       • মাদারগঞ্জে গাছে মরিচ আসতেই অজানা মড়ক: লোকসানের মুখে কৃষকরা, দেখা মেলেনি কৃষি কর্মকর্তার •       • মুরাদনগরে সাবেক মেম্বারের বসতঘরে পেট্রোল ঢেলে অগ্নিসংযোগ, ১৫ লাখ টাকার ক্ষতি •       • রাজধানীতে বিশেষ অভিযান: ২৪ ঘণ্টায় গ্রেপ্তার ৫৩৪, মামলা ৩৭ •

কুড়িগ্রামের ভুরুঙ্গামারীতে হাতকড়াসহ আসামি ছিনতাই

কুড়িগ্রামের ভুরুঙ্গামারীতে হাতকড়াসহ আসামি ছিনতাই

ঢাকা প্রেস
আনোয়ার সাঈদ তিতু, কুড়িগ্রাম জেলা প্রতিনিধি:-


 

কুড়িগ্রামের ভুরুঙ্গামারীতে মাদকসহ আটক আসামি হাতকড়াসহ ছিনতাইয়ের শিকার হয়েছে। এই ঘটনায় ৬ পুলিশ সদস্যকে ক্লোজ করা হয়েছে এবং থানার অফিসার ইনচার্জ (ওসি) মুনিরুল ইসলামকে বদলি করা হয়েছে। রোববার সন্ধ্যায় উপজেলার চর ভুরুঙ্গামারী ইউনিয়নের বাবুর হাট এলাকায় এই ঘটনা ঘটে। মাদক উদ্ধার ও আসামি ছিনতাইয়ের ঘটনায় মামলা করা হয়েছে এবং একজনকে গ্রেপ্তার করা হয়েছে।
 

সোমবার (৬ জানুয়ারি) কুড়িগ্রামের পুলিশ সুপার মো. মাহফুজুর রহমান ঘটনার সত্যতা নিশ্চিত করেছেন।
 

এতে জানা যায়, বাবুর হাট এলাকার চিহ্নিত মাদক ব্যবসায়ী মোফাজ্জল হোসেনের ছেলে হাফিজুর রহমান ও তার স্ত্রীকে ১ হাজার ৬২০ পিস ইয়াবা ট্যাবলেটসহ আটক করা হয়। তাদের থানায় নিয়ে আসার পথে স্থানীয় কিছু লোক পুলিশের গাড়ি আটকে আসামি ছিনতাই করে।
 

প্রত্যক্ষদর্শীরা জানান, ভুরুঙ্গামারী থানার এসআই ওবায়দুল, এসআই আরিফসহ ৬ সদস্যের পুলিশের একটি টিম অভিযানে গেলে এই ঘটনাটি ঘটে। ঘটনাস্থলে উপস্থিত ছয় পুলিশ সদস্যকে ক্লোজ করা হয়েছে এবং তাদের পুলিশ লাইনসে নেওয়া হয়েছে। রাতে থানার ওসি মুনিরুল ইসলামকে পুলিশ লাইনসে বদলি করা হয়েছে।
 

এ বিষয়ে কুড়িগ্রামের পুলিশ সুপার মো. মাহফুজুর রহমান বলেন, "স্থানীয় কিছু লোক পুলিশের কাজে বাধা দিয়ে আসামী ছিনতাই করেছে। এ ঘটনায় মামলা হয়েছে এবং একজনকে গ্রেপ্তার করা হয়েছে। অন্য আসামিদের গ্রেপ্তারের জন্য অভিযান চলছে। হাতকড়াসহ ছিনতাই হওয়া আসামিকে খুঁজে বের করার চেষ্টা চলছে।"