মঙ্গলবার, ২৭ অক্টোবর, ২০২৬ এ ০৯:৪৫:৩৩ পিএম (বাংলাদেশ সময়)
ব্রেকিং নিউজ:
• স্বাস্থ্যসেবা খাতে সহযোগিতা বাড়াতে সাসাকাওয়া পিস ফাউন্ডেশনের প্রতি ডা. জুবাইদা রহমানের আহ্বান •       • পটিয়ায় আবারও অন্তঃসত্ত্বা গৃহবধূর রহস্যজনক মৃত্যু, স্বামী পুলিশ হেফাজতে •       • চার দিনের সফরে আজ রাতে জাপান যাচ্ছেন প্রধানমন্ত্রী তারেক রহমান •       • নরসিংদীতে বাসার গ্রিল কেটে ৫০ লাখ টাকা ও ৮ ভরি স্বর্ণালংকার চুরি •       • কুমিল্লা দক্ষিণ জেলা ছাত্রলীগের সাবেক সভাপতি টুটুল গ্রেপ্তার •       • মাদরাসায় বলাৎকার ও অশালীন ঘটনা বন্ধে কঠোর ব্যবস্থা নেবে সরকার: ধর্মমন্ত্রী •       • বিয়ের দাবিতে প্রেমিকের বাড়িতে স্কুলছাত্রীর অনশন •       • মাদারগঞ্জে গাছে মরিচ আসতেই অজানা মড়ক: লোকসানের মুখে কৃষকরা, দেখা মেলেনি কৃষি কর্মকর্তার •       • মুরাদনগরে সাবেক মেম্বারের বসতঘরে পেট্রোল ঢেলে অগ্নিসংযোগ, ১৫ লাখ টাকার ক্ষতি •       • রাজধানীতে বিশেষ অভিযান: ২৪ ঘণ্টায় গ্রেপ্তার ৫৩৪, মামলা ৩৭ •

মৎস্য উপদেষ্টা: সরাসরি ইলিশ মাছ বিক্রি করলে দাম কমানো সম্ভব

মৎস্য উপদেষ্টা: সরাসরি ইলিশ মাছ বিক্রি করলে দাম কমানো সম্ভব

ঢাকা প্রেস নিউজ

 

মৎস্য ও প্রাণিসম্পদ মন্ত্রণালয়ের উপদেষ্টা ফরিদা আখতার বলেছেন, মধ্যস্বত্বভোগীদের বাদ দিয়ে সরাসরি ইলিশ মাছ ধরার উৎস থেকে এনে সরকারি বিক্রির মাধ্যমে মাছটির দাম কমানো সম্ভব হবে।
 

রোববার (১৯ জানুয়ারি) রাজধানীর বিএফডিসি ভবনের সামনে বাংলাদেশ মৎস্য উন্নয়ন ও মেরিনা ফিশারিজ অ্যাসোসিয়েশনের যৌথ উদ্যোগে হ্রাসকৃত মূল্যে ইলিশ মাছ বিক্রির উদ্বোধনী অনুষ্ঠানে তিনি এই মন্তব্য করেন।
 

ফরিদা আখতার বলেন, "ইলিশ মাছ শুধুমাত্র আমাদের জাতীয় মাছ নয়, এর সঙ্গে যুক্ত রয়েছে স্বাদ, রান্না, এবং জীবনযাপন। বাংলাদেশের মানুষ এই মাছ খাওয়ার অধিকার রাখে, এবং তা ক্রয়সীমার মধ্যে রেখেই তাদের কাছে পৌঁছানো আমাদের লক্ষ্য। আমরা এই উদ্যোগ শুরু করেছি, তবে হয়তো সবকিছুতেই সবাইকে সন্তুষ্ট করতে পারবো না। তবে আমাদের প্রচেষ্টা অব্যাহত থাকবে, যাতে এই মাছ আরও বেশি মানুষের কাছে পৌঁছাতে পারি।"
 

তিনি আরও বলেন, "বর্তমানে আমাদের কাছে ৪৫০ থেকে ৮০০ গ্রাম ওজনের ইলিশ পাওয়া যাচ্ছে। ফিশারিজ অ্যাসোসিয়েশনের সহায়তা চাই, যাতে আরো বেশি মানুষের কাছে এই মাছ পৌঁছানো সম্ভব হয়।"
 

এছাড়া, ফরিদা আখতার জানান, "ইলিশ রক্ষার জন্য আমরা নানা উদ্যোগ গ্রহণ করি। অনেক সময় মাছ ধরা বন্ধ রাখতে হয়। তবে বাজারে দাম কমানো আমাদের পক্ষে সম্ভব নয়।"