বুধবার, ২৮ অক্টোবর, ২০২৬ এ ০৭:২৮:৩৭ এএম (বাংলাদেশ সময়)
ব্রেকিং নিউজ:
• স্বাস্থ্যসেবা খাতে সহযোগিতা বাড়াতে সাসাকাওয়া পিস ফাউন্ডেশনের প্রতি ডা. জুবাইদা রহমানের আহ্বান •       • পটিয়ায় আবারও অন্তঃসত্ত্বা গৃহবধূর রহস্যজনক মৃত্যু, স্বামী পুলিশ হেফাজতে •       • চার দিনের সফরে আজ রাতে জাপান যাচ্ছেন প্রধানমন্ত্রী তারেক রহমান •       • নরসিংদীতে বাসার গ্রিল কেটে ৫০ লাখ টাকা ও ৮ ভরি স্বর্ণালংকার চুরি •       • কুমিল্লা দক্ষিণ জেলা ছাত্রলীগের সাবেক সভাপতি টুটুল গ্রেপ্তার •       • মাদরাসায় বলাৎকার ও অশালীন ঘটনা বন্ধে কঠোর ব্যবস্থা নেবে সরকার: ধর্মমন্ত্রী •       • বিয়ের দাবিতে প্রেমিকের বাড়িতে স্কুলছাত্রীর অনশন •       • মাদারগঞ্জে গাছে মরিচ আসতেই অজানা মড়ক: লোকসানের মুখে কৃষকরা, দেখা মেলেনি কৃষি কর্মকর্তার •       • মুরাদনগরে সাবেক মেম্বারের বসতঘরে পেট্রোল ঢেলে অগ্নিসংযোগ, ১৫ লাখ টাকার ক্ষতি •       • রাজধানীতে বিশেষ অভিযান: ২৪ ঘণ্টায় গ্রেপ্তার ৫৩৪, মামলা ৩৭ •

সাজেকে পর্যটকবাহী গাড়ি খাদে পড়ে, ৬ শিক্ষার্থী আহত

সাজেকে পর্যটকবাহী গাড়ি খাদে পড়ে, ৬ শিক্ষার্থী আহত

ঢাকা প্রেস,রাঙ্গামাটি প্রতিনিধি:-

 

রাঙ্গামাটির বাঘাইছড়ি উপজেলার সাজেকে একটি পর্যটকবাহী জিপ গাড়ি উল্টে খাদে পড়ে ছয়জন আহত হয়েছেন। গাড়িতে থাকা পর্যটকরা নোয়াখালী মহিলা কলেজের শিক্ষার্থী ছিলেন বলে জানিয়েছেন সাজেক ইউনিয়ন পরিষদ সচিব বিশ্বজিৎ চক্রবর্তী। মঙ্গলবার সকালে সাজেক সড়কের শিজকছড়া এলাকায় চাকা পাংচার হয়ে গাড়িটি উল্টে খাদে পড়ে যায়।
 

বুধবার (৮ জানুয়ারি) এই দুর্ঘটনার বিষয়টি নিশ্চিত করেন খাগড়াছড়ি আধুনিক জেলা সদর হাসপাতালের আবাসিক মেডিকেল অফিসার রিপল বাপ্পী চাকমা।
 

জানা যায়, গাড়িটিতে মোট ১২ জন পর্যটক ছিলেন। তারা খাগড়াছড়ি থেকে সাজেকে ঘুরতে যাচ্ছিলেন।
 

এ বিষয়ে সাজেক রিসোর্ট ও কটেজ মালিক সমিতির সাংগঠনিক সম্পাদক রাহুল চাকমা জানান, "পর্যটকবাহী জিপ গাড়িটি মঙ্গলবার সকালে খাগড়াছড়ি থেকে সাজেকের উদ্দেশ্যে রওনা হয়েছিল। শিজকছড়া এলাকায় গাড়িটির চাকা পাংচার হয়ে উল্টে যায়। আহত পাঁচজনকে খাগড়াছড়ি সদর হাসপাতালে নিয়ে যাওয়া হয়।"
 

খাগড়াছড়ি আধুনিক জেলা সদর হাসপাতালের আবাসিক মেডিকেল অফিসার রিপল বাপ্পী চাকমা বলেন, "মঙ্গলবারের সড়ক দুর্ঘটনায় মোট ৬ জন হাসপাতালে এসেছিলেন। তাদের মধ্যে তিনজন প্রাথমিক চিকিৎসা শেষে চলে গেছেন, বাকি তিনজন হাসপাতালে ভর্তি ছিলেন। তবে তারা গতকাল বিকেলে হাসপাতাল থেকে ছাড়পত্র নিয়ে চলে গেছেন।"