বুধবার, ২৮ অক্টোবর, ২০২৬ এ ১১:৩১:৩৫ এএম (বাংলাদেশ সময়)
ব্রেকিং নিউজ:
• স্বাস্থ্যসেবা খাতে সহযোগিতা বাড়াতে সাসাকাওয়া পিস ফাউন্ডেশনের প্রতি ডা. জুবাইদা রহমানের আহ্বান •       • পটিয়ায় আবারও অন্তঃসত্ত্বা গৃহবধূর রহস্যজনক মৃত্যু, স্বামী পুলিশ হেফাজতে •       • চার দিনের সফরে আজ রাতে জাপান যাচ্ছেন প্রধানমন্ত্রী তারেক রহমান •       • নরসিংদীতে বাসার গ্রিল কেটে ৫০ লাখ টাকা ও ৮ ভরি স্বর্ণালংকার চুরি •       • কুমিল্লা দক্ষিণ জেলা ছাত্রলীগের সাবেক সভাপতি টুটুল গ্রেপ্তার •       • মাদরাসায় বলাৎকার ও অশালীন ঘটনা বন্ধে কঠোর ব্যবস্থা নেবে সরকার: ধর্মমন্ত্রী •       • বিয়ের দাবিতে প্রেমিকের বাড়িতে স্কুলছাত্রীর অনশন •       • মাদারগঞ্জে গাছে মরিচ আসতেই অজানা মড়ক: লোকসানের মুখে কৃষকরা, দেখা মেলেনি কৃষি কর্মকর্তার •       • মুরাদনগরে সাবেক মেম্বারের বসতঘরে পেট্রোল ঢেলে অগ্নিসংযোগ, ১৫ লাখ টাকার ক্ষতি •       • রাজধানীতে বিশেষ অভিযান: ২৪ ঘণ্টায় গ্রেপ্তার ৫৩৪, মামলা ৩৭ •

নওগাঁয় সংগীত প্রতিযোগীতা শিল্পী বাছাই

নওগাঁয় সংগীত প্রতিযোগীতা শিল্পী বাছাই

ঢাকা প্রেস,নিজস্ব প্রতিনিধি:-

 

পরান পাখি উড়ি উড়ি/আপন মানুষ চেনা বড়ো দায়/সব লোকে কয় লালন কি জাত সংসারে/বারে বারে আর আসা হবে না সহ বেশ কিছু লালন ও বাউল গানের সুরে মেতে উঠেছিল আখড়া বাড়ি।
 

নওগাঁয় সংগীত প্রতিযোগীতা শিল্পী বাছাই


শনিবার নওগাঁ শহরের বাইপাস সংলগ্ন কোমাইগাড়ী মহল্লার বাউল আখড়া বাড়ীতে সংগীত প্রতিযোগীতা হয়। যেখানে বাউল আখড়া বাড়ী ও রংধনু মিউজিক্যাল ব্যান্ডের উদ্যোগে সংগীত প্রতিযোগীতা শিল্পী বাছাই করা হয়।

 

নওগাঁয় সংগীত প্রতিযোগীতা শিল্পী বাছাই — ছবি ২


সকাল থেকে  থেকে বাউল আখড়া বাড়ী প্রাঙ্গনে প্রতিযোগীদের আগমণে প্রাণচাঞ্চল হয়ে উঠে।আগতরা যে যার মতো গানের ট্রায়াল দেন। মঞ্চে একে একে প্রতিযোগীদের ডেকে গান শুনেন বিচারকরা। গানের বিচার করে ইয়েস কার্ড দেয়া হয় প্রতিযোগীদের। তার আগে সংগীত প্রতিযোগীতা অংশ নিতে প্রতিযোগীদের আবেদন ফরম পুরণ করে জমা দিতে হয়।


আয়োজকরা জানান-নওগাঁর শিল্পীদের নিয়ে এমন ব্যতিক্রম সংগীত প্রতিযোগীতার আয়োজন করা হয়েছে। যেখানে শুধুমাত্র জেলার শিল্পীরা অংশ নিয়েছে।প্রায় শতাধিক প্রতিযোগী অংশ নিয়ে নিজেদের প্রতিভা প্রকাশ করছে। আগামী দুইমাস ব্যাপী এই অডিশন চলবে। প্রাথমিক পর্যায়ে বাছায় করে ইয়েস কার্ড প্রদান করা হয়। এরপর দ্বিতীয় রাউন্ডে তাদের মধ্য থেকে বাছাই করা হবে। শেষে চুড়ান্ত রাউন্ডে শিল্পী বাছাই করে সম্মাননা প্রদান করা হবে।
 

নওগাঁ সদর উপজেলার ভবানীগাথি গ্রামের বেবী আক্তার বলেন, আমি শৈশব থেকেই মুলত লালন গানের চর্চা করি।আমি কখনো এমন প্রতিযোগীতায় অংশ নেয়নি। অনেকে শুরুতেই বাদ পড়েছে। সেখানে আমি এই প্রথম এখানে অংশ নিয়ে ইয়েস কার্ড পেয়ে আবেগে আল্পুত। আমার আশা আরো বড় কোন অনুষ্ঠানে অংশ নিয়ে বিজয়ী হবো।আমার প্রতিভাগুলো প্রকাশ করতে পারবো।


বিচারক বিশিষ্ট বাঁশী বাদক জালাল আহমেদ বলেন, নওগাঁয় অনেক শিল্পী আছে।এ জেলায় বড় বড় শিল্পীর জন্ম। অনেকেই প্রতিযোগীতায় অংশ নেয়ার সুযোগ পাইনা।এ প্রতিযোগীতার মাধ্যমে অনেক শিল্পী উঠে আসবে।যারা সারা বাংলাদেশে উঠে আসে।


বাউল আখড়া বাড়ীর উপদেষ্টা এনামূল হক বলেন, আমাদের আনাচে কানাচে অনেক শিল্পী ছড়িয়ে ছিটিয়ে আছে।এই প্রতিযোগীতার মাধ্যমে তাদের খুঁজে বের করে তাদের প্রতিভা প্রকাশ করা হবে। প্রতিভা থাকলেও অনেকে প্রকাশ করতে পারে না। এই প্রতিযোগীতার মাধ্যমে তারা নিজেকে তুলে ধরণে পারবে। যারা ইয়েস কার্ড পাবে তারা সামনে এগিয়ে যাবে। আশা করা যায় এর মাধ্যমে দেশে নওগাঁর শিল্পীদের আরো পরিচিতি বাড়বে।
 

এসময় উপস্থিত ছিলেন নওগাঁর জনপ্রিয় কিসসা-কাহিনী শিল্পী সাইদুল ইসলাম ও তার স্ত্রী শিল্পী সুরাইয়া বেগম।