বুধবার, ২৮ অক্টোবর, ২০২৬ এ ০৬:৩০:৪২ এএম (বাংলাদেশ সময়)
ব্রেকিং নিউজ:
• স্বাস্থ্যসেবা খাতে সহযোগিতা বাড়াতে সাসাকাওয়া পিস ফাউন্ডেশনের প্রতি ডা. জুবাইদা রহমানের আহ্বান •       • পটিয়ায় আবারও অন্তঃসত্ত্বা গৃহবধূর রহস্যজনক মৃত্যু, স্বামী পুলিশ হেফাজতে •       • চার দিনের সফরে আজ রাতে জাপান যাচ্ছেন প্রধানমন্ত্রী তারেক রহমান •       • নরসিংদীতে বাসার গ্রিল কেটে ৫০ লাখ টাকা ও ৮ ভরি স্বর্ণালংকার চুরি •       • কুমিল্লা দক্ষিণ জেলা ছাত্রলীগের সাবেক সভাপতি টুটুল গ্রেপ্তার •       • মাদরাসায় বলাৎকার ও অশালীন ঘটনা বন্ধে কঠোর ব্যবস্থা নেবে সরকার: ধর্মমন্ত্রী •       • বিয়ের দাবিতে প্রেমিকের বাড়িতে স্কুলছাত্রীর অনশন •       • মাদারগঞ্জে গাছে মরিচ আসতেই অজানা মড়ক: লোকসানের মুখে কৃষকরা, দেখা মেলেনি কৃষি কর্মকর্তার •       • মুরাদনগরে সাবেক মেম্বারের বসতঘরে পেট্রোল ঢেলে অগ্নিসংযোগ, ১৫ লাখ টাকার ক্ষতি •       • রাজধানীতে বিশেষ অভিযান: ২৪ ঘণ্টায় গ্রেপ্তার ৫৩৪, মামলা ৩৭ •

জুলাই অভ্যুত্থানে শহীদ ও আহতদের আর্তনাদ আমরা এখনো শুনতে পাই: হাসনাত

জুলাই অভ্যুত্থানে শহীদ ও আহতদের আর্তনাদ আমরা এখনো শুনতে পাই: হাসনাত

ঢাকা প্রেস,স্টাফ রিপোর্টার (কুমিল্লা):-


বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের কেন্দ্রীয় আহ্বায়ক হাসনাত আব্দুল্লাহ বলেন, "জুলাই অভ্যুত্থানে শহীদ ও আহতদের আর্তনাদ আমরা এখনো শুনতে পাই। তাদের অধিকার থেকে বঞ্চিত করা হয়েছে আমলাতান্ত্রিক জটিলতার অজুহাতে। কিন্তু চব্বিশ পরবর্তী বাংলাদেশে এসব অজুহাত চলবে না।"

 

বুধবার (৮ জানুয়ারি) বিকেলে কুমিল্লায় জুলাই বিপ্লবের ঘোষণাপত্রের সমর্থনে জনসংযোগ শেষে সাংবাদিকদের তিনি এসব কথা জানান।
 

হাসনাত আব্দুল্লাহর নেতৃত্বে কুমিল্লা পুলিশ লাইন থেকে জনসংযোগ ও লিফলেট বিতরণ শুরু করে বৈষম্যবিরোধী আন্দোলন ও জাতীয় নাগরিক কমিটি।
 

অন্তর্বর্তী সরকারকে উদ্দেশ্য করে তিনি বলেন, "১৫ জানুয়ারির মধ্যে 'প্রক্লেমেশন অব জুলাই রেভ্যুলেশন' ঘোষণা করতে হবে। ৩১ ডিসেম্বরের পর থেকে এত দিন পার হলেও সরকারের পক্ষ থেকে কোনো দৃশ্যমান পদক্ষেপ দেখা যায়নি। সরকার যেহেতু দায়িত্ব নিয়েছে, আমরা চাই ১৫ জানুয়ারির মধ্যে গণ-অভ্যুত্থানে জুলাই বিপ্লবের ঘোষণা হোক।"
 

তিনি আরও বলেন, "সরকারের ঘোষণাপত্রে শহীদ ও আহতদের যথাযথ স্বীকৃতি দিতে হবে। সেই ঘোষণায় ১৯৪৭, ১৯৭১ ও ২০২৪ সালের ঐতিহাসিক ধারাবাহিকতা সুস্পষ্টভাবে উল্লেখ থাকা উচিত। একইসঙ্গে, কীভাবে আওয়ামী ফ্যাসিবাদ ও জাহেলিয়াত থেকে মুক্তি এসেছে, তা তুলে ধরতে হবে এবং যে রাজনৈতিক দলগুলো এই বিপ্লবে অংশ নিয়েছে, তাদেরও স্বীকৃতি প্রদান করতে হবে।"