বুধবার, ২৮ অক্টোবর, ২০২৬ এ ০৮:২৬:০৭ এএম (বাংলাদেশ সময়)
ব্রেকিং নিউজ:
• স্বাস্থ্যসেবা খাতে সহযোগিতা বাড়াতে সাসাকাওয়া পিস ফাউন্ডেশনের প্রতি ডা. জুবাইদা রহমানের আহ্বান •       • পটিয়ায় আবারও অন্তঃসত্ত্বা গৃহবধূর রহস্যজনক মৃত্যু, স্বামী পুলিশ হেফাজতে •       • চার দিনের সফরে আজ রাতে জাপান যাচ্ছেন প্রধানমন্ত্রী তারেক রহমান •       • নরসিংদীতে বাসার গ্রিল কেটে ৫০ লাখ টাকা ও ৮ ভরি স্বর্ণালংকার চুরি •       • কুমিল্লা দক্ষিণ জেলা ছাত্রলীগের সাবেক সভাপতি টুটুল গ্রেপ্তার •       • মাদরাসায় বলাৎকার ও অশালীন ঘটনা বন্ধে কঠোর ব্যবস্থা নেবে সরকার: ধর্মমন্ত্রী •       • বিয়ের দাবিতে প্রেমিকের বাড়িতে স্কুলছাত্রীর অনশন •       • মাদারগঞ্জে গাছে মরিচ আসতেই অজানা মড়ক: লোকসানের মুখে কৃষকরা, দেখা মেলেনি কৃষি কর্মকর্তার •       • মুরাদনগরে সাবেক মেম্বারের বসতঘরে পেট্রোল ঢেলে অগ্নিসংযোগ, ১৫ লাখ টাকার ক্ষতি •       • রাজধানীতে বিশেষ অভিযান: ২৪ ঘণ্টায় গ্রেপ্তার ৫৩৪, মামলা ৩৭ •

কুড়িগ্রামে অসহায় ২শ শীতার্তদের মাঝে সেনাবাহিনীর শীতবস্ত্র বিতরণ

কুড়িগ্রামে অসহায় ২শ শীতার্তদের মাঝে সেনাবাহিনীর শীতবস্ত্র বিতরণ

ঢাকা প্রেস
আনোয়ার সাঈদ তিতু, কুড়িগ্রাম জেলা প্রতিনিধি:-


 

কুড়িগ্রামে বাংলাদেশ সেনাবাহিনীর উদ্যোগে অসহায় ও ছিন্নমূল ২শ শীতার্ত মানুষের মাঝে শীতবস্ত্র বিতরণ করা হয়েছে।
 

কুড়িগ্রামে অসহায় ২শ শীতার্তদের মাঝে সেনাবাহিনীর শীতবস্ত্র বিতরণ


আজ মঙ্গলবার দুপুরে সদর উপজেলার দাসেরহাট এলাকার রায়পুর কাঁঠালবাড়ি এছহাকিয়া ইসলামিয়া মাদরাসা মাঠে শীতবস্ত্র হিসেবে প্রত্যেককে কম্বল বিতরণ করা হয়।
 

এ সময় বিতরণ অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বাংলাদেশ সেনাবাহিনীর ৬৬ পদাতিক ডিভিশনের ৭২ পদাতিক ব্রিগেডের ২২ বীরের অধিনায়ক লেফটেন্যান্ট কর্ণেল গালিব বিন আহমেদ।  
 

অনুষ্ঠানে আরও উপস্থিত ছিলেন বাংলাদেশ সেনাবাহিনীর ৬৬ পদাতিক ডিভিশনের ৭২ পদাতিক ব্রিগেডের ২২ বীরের ক্যাপ্টেন মুহতামিম আলভী, ক্যাপ্টেন দাউদ-উজ-জামান আরাফাত, কুড়িগ্রাম প্রেসক্লাবের সহ-সভাপতি খন্দকার একরামুল হক সম্রাট ও টেলিভিশন সাংবাদিক ফোরামের সাধারণ সম্পাদক আশরাফুল হক রুবেল, দৈনিক বিজয় বাংলাদেশ এর কুড়িগ্রাম জেলা প্রতিনিধি আনোয়ার সাঈদ তিতু সহ প্রিন্ট ও ইলেকট্রনিক মিডিয়ার সাংবাদিকবৃন্দ।
 

এ সময় রায়পুর ও কাঁঠালবাড়ি এলাকার শীতার্ত মানুষজন প্রচন্ড ঠাণ্ডায় কম্বল পেয়ে উচ্ছ্বাস প্রকাশ করেন।