বুধবার, ২৮ অক্টোবর, ২০২৬ এ ১১:৩২:১৯ এএম (বাংলাদেশ সময়)
ব্রেকিং নিউজ:
• স্বাস্থ্যসেবা খাতে সহযোগিতা বাড়াতে সাসাকাওয়া পিস ফাউন্ডেশনের প্রতি ডা. জুবাইদা রহমানের আহ্বান •       • পটিয়ায় আবারও অন্তঃসত্ত্বা গৃহবধূর রহস্যজনক মৃত্যু, স্বামী পুলিশ হেফাজতে •       • চার দিনের সফরে আজ রাতে জাপান যাচ্ছেন প্রধানমন্ত্রী তারেক রহমান •       • নরসিংদীতে বাসার গ্রিল কেটে ৫০ লাখ টাকা ও ৮ ভরি স্বর্ণালংকার চুরি •       • কুমিল্লা দক্ষিণ জেলা ছাত্রলীগের সাবেক সভাপতি টুটুল গ্রেপ্তার •       • মাদরাসায় বলাৎকার ও অশালীন ঘটনা বন্ধে কঠোর ব্যবস্থা নেবে সরকার: ধর্মমন্ত্রী •       • বিয়ের দাবিতে প্রেমিকের বাড়িতে স্কুলছাত্রীর অনশন •       • মাদারগঞ্জে গাছে মরিচ আসতেই অজানা মড়ক: লোকসানের মুখে কৃষকরা, দেখা মেলেনি কৃষি কর্মকর্তার •       • মুরাদনগরে সাবেক মেম্বারের বসতঘরে পেট্রোল ঢেলে অগ্নিসংযোগ, ১৫ লাখ টাকার ক্ষতি •       • রাজধানীতে বিশেষ অভিযান: ২৪ ঘণ্টায় গ্রেপ্তার ৫৩৪, মামলা ৩৭ •

নতুন শীতবস্ত্র নিয়ে রাতের বেলা অসহায়দের পাশে চাঁদপুর জেলা প্রশাসক

নতুন শীতবস্ত্র নিয়ে রাতের বেলা অসহায়দের পাশে চাঁদপুর জেলা প্রশাসক

ঢাকা প্রেস,স্টাফ রিপোর্টার (চাঁদপুর):-

 

চাঁদপুর শহরের বিভিন্ন এলাকায় খেটে খাওয়া নিম্ন আয়ের মানুষের বাড়িতে গিয়ে নিজ হাতে শীতবস্ত্র তুলে দেন জেলা প্রশাসক মোহাম্মদ মোহসীন উদ্দিন।
 

শুক্রবার (৩ জানুয়ারি) সন্ধ্যা থেকে রাত পর্যন্ত শহরের বেদে পল্লী, পুরানবাজারের হরিসভা, রনাগোয়ালসহ আশপাশের এলাকায় কোনো আনুষ্ঠানিকতা ছাড়াই জেলা প্রশাসক মোহাম্মদ মোহসীন উদ্দিন নিজে শীতবস্ত্র নিয়ে অসহায়দের doorstep-এ পৌঁছান।
 

এসময় জেলা প্রশাসক মোহাম্মদ মোহসীন উদ্দিন গণমাধ্যমে বলেন, “আপনারা জানেন যে সারাদেশে শৈত্য প্রবাহ চলছে। সরকারের পক্ষ থেকে আমরা শীতার্থদের পাশে দাঁড়িয়েছি। আমাদের কাছে পর্যাপ্ত শীতবস্ত্র রয়েছে এবং আমরা ইতোমধ্যে প্রতিটি ইউনিয়নে শীতবস্ত্র বিতরণ করছি। এরই অংশ হিসেবে আমরা আজ রাতে শীতবস্ত্র নিয়ে অসহায় শীতার্তদের কাছে পৌঁছেছি।”
 

এসময় অতিরিক্ত জেলা প্রশাসক (সার্বিক) মোস্তাফিজুর রহমান, সহকারী কমিশনার (ভূমি) মো. আল ইমরান খান, নেজারত ডেপুটি কালেক্টর (এনডিসি) ও নির্বাহী ম্যাজিস্ট্রেট মো. আসাদুজ্জামান সরকারসহ অন্যান্য কর্মকর্তা উপস্থিত ছিলেন।