বুধবার, ২৮ অক্টোবর, ২০২৬ এ ১০:২০:১১ এএম (বাংলাদেশ সময়)
ব্রেকিং নিউজ:
• স্বাস্থ্যসেবা খাতে সহযোগিতা বাড়াতে সাসাকাওয়া পিস ফাউন্ডেশনের প্রতি ডা. জুবাইদা রহমানের আহ্বান •       • পটিয়ায় আবারও অন্তঃসত্ত্বা গৃহবধূর রহস্যজনক মৃত্যু, স্বামী পুলিশ হেফাজতে •       • চার দিনের সফরে আজ রাতে জাপান যাচ্ছেন প্রধানমন্ত্রী তারেক রহমান •       • নরসিংদীতে বাসার গ্রিল কেটে ৫০ লাখ টাকা ও ৮ ভরি স্বর্ণালংকার চুরি •       • কুমিল্লা দক্ষিণ জেলা ছাত্রলীগের সাবেক সভাপতি টুটুল গ্রেপ্তার •       • মাদরাসায় বলাৎকার ও অশালীন ঘটনা বন্ধে কঠোর ব্যবস্থা নেবে সরকার: ধর্মমন্ত্রী •       • বিয়ের দাবিতে প্রেমিকের বাড়িতে স্কুলছাত্রীর অনশন •       • মাদারগঞ্জে গাছে মরিচ আসতেই অজানা মড়ক: লোকসানের মুখে কৃষকরা, দেখা মেলেনি কৃষি কর্মকর্তার •       • মুরাদনগরে সাবেক মেম্বারের বসতঘরে পেট্রোল ঢেলে অগ্নিসংযোগ, ১৫ লাখ টাকার ক্ষতি •       • রাজধানীতে বিশেষ অভিযান: ২৪ ঘণ্টায় গ্রেপ্তার ৫৩৪, মামলা ৩৭ •

কুমিল্লায় ভিডিপি দিবস পালিত

কুমিল্লায় ভিডিপি দিবস পালিত

ঢাকা প্রেস
আবুল কালাম আজাদ ভূঁইয়া,কুমিল্লা প্রতিনিধি:-



বর্ণাঢ্য র‍্যালি, স্বেচ্ছায় রক্তদান এবং বেলুন উড়ানোর মধ্য দিয়ে কুমিল্লায় ভিডিপি দিবস পালিত হয়েছে। রবিবার (৫ জানুয়ারি) সকালে কুমিল্লা জেলা আনসার ও গ্রাম প্রতিরক্ষা বাহিনীর উদ্যোগে দিবসটি পালন করা হয়। দিবসটির এবারের প্রতিপাদ্য বিষয় ছিল 'সামাজিক নিরাপত্তা ও উন্নয়নের অঙ্গিকার'।

 

সকালে জেলা কমান্ড্যান্ট এর কার্যালয় চত্বরে বেলনু উড়িয়ে আনুষ্ঠানিকভাবে দিবসটির উদ্বোধন করেন অনুষ্ঠানের প্রধান অতিথি জেলা কমান্ড্যান্ট মোঃ রাশেদুজ্জামান বিভিএমএস। পরে ভিডিপি দিবস উপলক্ষে বর্ণাঢ্য র‍্যালি বের করা হয়। র‍্যালিটি জেলা ভিডিপি কার্যালয় থেকে বের হয়ে বিভিন্ন সড়ক প্রদক্ষিণ করে পুনরায় একই স্থানে গিয়ে শেষ হয়। এরপর স্বেচ্ছায় রক্তদান কার্যক্রম পরিচালিত হয়। রক্তদান অনুষ্ঠানে সার্বিক সহযোগিতা করেন কুমিল্লা সিভিল সার্জন অফিস।
 

এসময় সার্কেল অ্যাডজুট্যান্ট মোঃ মনিরুল ইসলামসহ সকল উপজেলার কর্মকর্তা-কর্মচারী ও বিপুল সংখ্যক ভিডিপি সদস্য উপস্থিত ছিলেন।
 

জেলা কমান্ড্যান্ট মোঃ রাশেদুজ্জামান বিভিএমএস ভিডিপি দিবস উপলক্ষ্যে কুমিল্লা জেলার সকল ভিডিপি সদস্যদেরকে শুভেচ্ছা ও অভিনন্দন জানান। সকল ভিডিপি সদস্যদেরকে কুমিল্লা জেলার গ্রামীণ আইন-শৃঙ্খলা রক্ষায় এবং গ্রামীণ আর্থ-সামাজিক উন্নয়নে আরোও কার্যকরী ভূমিকা রাখার জন্য আহ্বান জানান। পরে তিনি দক্ষ সেচ্ছাসেবক হিসেবে দেশের অর্থনৈতিক উন্নয়ন ও বৈষম্যহীন সমাজ ব্যবস্থা গড়ে তুলতে দেশপ্রেমে উজ্জীবিত হয়ে কাজ করার শপথবাক্য পাঠ করান।