বুধবার, ২৮ অক্টোবর, ২০২৬ এ ০৩:৩৩:২১ এএম (বাংলাদেশ সময়)
ব্রেকিং নিউজ:
• স্বাস্থ্যসেবা খাতে সহযোগিতা বাড়াতে সাসাকাওয়া পিস ফাউন্ডেশনের প্রতি ডা. জুবাইদা রহমানের আহ্বান •       • পটিয়ায় আবারও অন্তঃসত্ত্বা গৃহবধূর রহস্যজনক মৃত্যু, স্বামী পুলিশ হেফাজতে •       • চার দিনের সফরে আজ রাতে জাপান যাচ্ছেন প্রধানমন্ত্রী তারেক রহমান •       • নরসিংদীতে বাসার গ্রিল কেটে ৫০ লাখ টাকা ও ৮ ভরি স্বর্ণালংকার চুরি •       • কুমিল্লা দক্ষিণ জেলা ছাত্রলীগের সাবেক সভাপতি টুটুল গ্রেপ্তার •       • মাদরাসায় বলাৎকার ও অশালীন ঘটনা বন্ধে কঠোর ব্যবস্থা নেবে সরকার: ধর্মমন্ত্রী •       • বিয়ের দাবিতে প্রেমিকের বাড়িতে স্কুলছাত্রীর অনশন •       • মাদারগঞ্জে গাছে মরিচ আসতেই অজানা মড়ক: লোকসানের মুখে কৃষকরা, দেখা মেলেনি কৃষি কর্মকর্তার •       • মুরাদনগরে সাবেক মেম্বারের বসতঘরে পেট্রোল ঢেলে অগ্নিসংযোগ, ১৫ লাখ টাকার ক্ষতি •       • রাজধানীতে বিশেষ অভিযান: ২৪ ঘণ্টায় গ্রেপ্তার ৫৩৪, মামলা ৩৭ •

চাঁপাইনবাবগঞ্জে ব্র্যাকের দক্ষতা উন্নয়নে অবহিতকরণ সভা

চাঁপাইনবাবগঞ্জে ব্র্যাকের দক্ষতা উন্নয়নে অবহিতকরণ সভা

ঢাকা প্রেস
মাহিদুল ইসলাম ফরহাদ,চাঁপাইনবাবগঞ্জ জেলা প্রতিনিধি:- 

 


চাঁপাইনবাবগঞ্জে “ক্লাইমেট রেজিলিয়েন্ট এন্ট্রোরপ্রেনিউরশীপ প্রোগ্রাম ফর ইওথ লেড বিজনেস” শীর্ষক অবহিতকরন সভা অনুষ্ঠিত হয়েছে। গতকাল সোমবার দুপুরে সদর উপজেলা মডেল মসজিদ ও ইসলামিক সাংস্কৃতিক কেন্দ্রের সম্মেলন কক্ষে এই সভা অনুষ্ঠিত হয়। ব্র্যাকের দক্ষতা উন্নয়ন কর্মসূচির আওতায় এই সভার আয়োজন করা হয়। 

অবহিতকরণ সভায় প্রধান অতিথির বক্তব্য দেন উপজেলা নির্বাহী অফিসার  মোছা. তাছমিনা খাতুন। এসময় আরো উপস্থিত ছিলেন উপজেলা সহকারী কমিশনার (ভূমি) অআঞ্জুমান সুলতানা, উপজেলা সমবায় অফিসার আনিসুর রহমান, উপজেলা সমাজসেবা অধিদপ্তরের শিশু সুরক্ষা সমাজ কর্মী মেফতাহুজ্জামান নয়ন, ব্র্যাকের জেলা সমন্বয়ক মোমেনা খাতুন। প্রকল্প সম্পর্কে ধারণা দেন ব্র্যাকের এলাকা ব্যবস্থাপক নিতিশ কুমার বাওয়ালী। প্রকল্পের কর্মসূচি উপস্থাপন করেন সংস্থাটির জেলা ব্যবস্থাপক আছিয়া খাতুন। এসময় অনুভূতি ব্যক্ত করেন প্রকল্পের প্রমিজ সাব্বির হোসেন, আব্দুল মালেক এবং সায়েদা খাতুন।
 
এসময় জেলা ব্র্যাকের অ্যাসোসিয়েট অফিসার সিদ্ধার্থ ব্যানাজীসহ অন্যান্য কর্মকর্তা, প্রকল্পের ক্লাইন্ট, মেন্টরসহ বিভিন্ন উদ্যোক্তাবৃন্দ। উল্লেখ্য, প্রকল্পটিতে আর্থিকভাবে সহায়তা করছে টিকটক।