মঙ্গলবার, ২৭ অক্টোবর, ২০২৬ এ ০৯:৪৬:০৮ পিএম (বাংলাদেশ সময়)
ব্রেকিং নিউজ:
• স্বাস্থ্যসেবা খাতে সহযোগিতা বাড়াতে সাসাকাওয়া পিস ফাউন্ডেশনের প্রতি ডা. জুবাইদা রহমানের আহ্বান •       • পটিয়ায় আবারও অন্তঃসত্ত্বা গৃহবধূর রহস্যজনক মৃত্যু, স্বামী পুলিশ হেফাজতে •       • চার দিনের সফরে আজ রাতে জাপান যাচ্ছেন প্রধানমন্ত্রী তারেক রহমান •       • নরসিংদীতে বাসার গ্রিল কেটে ৫০ লাখ টাকা ও ৮ ভরি স্বর্ণালংকার চুরি •       • কুমিল্লা দক্ষিণ জেলা ছাত্রলীগের সাবেক সভাপতি টুটুল গ্রেপ্তার •       • মাদরাসায় বলাৎকার ও অশালীন ঘটনা বন্ধে কঠোর ব্যবস্থা নেবে সরকার: ধর্মমন্ত্রী •       • বিয়ের দাবিতে প্রেমিকের বাড়িতে স্কুলছাত্রীর অনশন •       • মাদারগঞ্জে গাছে মরিচ আসতেই অজানা মড়ক: লোকসানের মুখে কৃষকরা, দেখা মেলেনি কৃষি কর্মকর্তার •       • মুরাদনগরে সাবেক মেম্বারের বসতঘরে পেট্রোল ঢেলে অগ্নিসংযোগ, ১৫ লাখ টাকার ক্ষতি •       • রাজধানীতে বিশেষ অভিযান: ২৪ ঘণ্টায় গ্রেপ্তার ৫৩৪, মামলা ৩৭ •

ইজিবাইক চালকের মরদেহ উদ্ধার, গ্রেপ্তার ৩

ইজিবাইক চালকের মরদেহ উদ্ধার, গ্রেপ্তার ৩

ঢাকা প্রেস,যশোর প্রতিনিধি:-

 

যশোরের চৌগাছা উপজেলায় তিন দিন নিখোঁজ থাকার পর ইজিবাইক চালক সোহাগ হোসেন রকির (২২) মরদেহ উদ্ধার করেছে পুলিশ। শনিবার (১৯ জানুয়ারি) দুপুরে চৌগাছা থানার ওসি কামাল হোসেন এ বিষয়টি নিশ্চিত করেন।
 

পুলিশ জানিয়েছে, শহরের তরিকুল ইসলাম পৌর কলেজ সংলগ্ন বুড়িগাঙ থেকে যশোর পিবিআই এবং থানা পুলিশ যৌথভাবে সোহাগের মরদেহ উদ্ধার করেছে। ঘটনার সাথে জড়িত সন্দেহে তিন যুবককে গ্রেপ্তার করা হয়েছে।
 

নিহত সোহাগ হোসেন রকি উপজেলার পুড়াহুদা গ্রামের লিয়াকত হোসেনের ছেলে। ১৬ জানুয়ারি বৃহস্পতিবার সকালে প্রতিদিনের মতো ইজিবাইক নিয়ে বাড়ি থেকে বের হন তিনি। কিন্তু দিনের পর দিন তাকে আর বাড়িতে দেখা যায়নি। পরদিন, ১৮ জানুয়ারি, তার বাবা লিয়াকত হোসেন চৌগাছা থানায় সাধারণ ডায়েরি করেন।
 

এদিকে, নিখোঁজ হওয়ার পর তদন্তে নামে যশোর পিবিআই। তাদের তদন্তের ফলস্বরূপ, মোবাইল ফোনের সূত্র ধরে পুড়াহুদা গ্রামের সোহানুর রহমান (২০), ইছাপুর গ্রামের সজল হোসেন (২২) এবং পাঁচনামনা গ্রামের সুজন (২১)কে আটক করা হয়। তাদের দেয়া তথ্য অনুযায়ী, সোহাগের মরদেহ বুড়িগাঙের পট-কচুড়ির ভেতর থেকে উদ্ধার করা হয়।
 

অন্যদিকে, পুলিশ মরদেহ মর্গে পাঠানোর ব্যবস্থা করেছে এবং ইজিবাইক উদ্ধারসহ হত্যার আলামত সংগ্রহে কাজ চালিয়ে যাচ্ছে।
 

চৌগাছা থানার ওসি কামাল হোসেন জানিয়েছেন, হত্যাকাণ্ডের ঘটনায় জড়িত তিনজনকে গ্রেপ্তার করা হয়েছে এবং এই বিষয়ে আরও তদন্ত চলছে।