বুধবার, ২৮ অক্টোবর, ২০২৬ এ ০৫:২৯:৩৪ এএম (বাংলাদেশ সময়)
ব্রেকিং নিউজ:
• স্বাস্থ্যসেবা খাতে সহযোগিতা বাড়াতে সাসাকাওয়া পিস ফাউন্ডেশনের প্রতি ডা. জুবাইদা রহমানের আহ্বান •       • পটিয়ায় আবারও অন্তঃসত্ত্বা গৃহবধূর রহস্যজনক মৃত্যু, স্বামী পুলিশ হেফাজতে •       • চার দিনের সফরে আজ রাতে জাপান যাচ্ছেন প্রধানমন্ত্রী তারেক রহমান •       • নরসিংদীতে বাসার গ্রিল কেটে ৫০ লাখ টাকা ও ৮ ভরি স্বর্ণালংকার চুরি •       • কুমিল্লা দক্ষিণ জেলা ছাত্রলীগের সাবেক সভাপতি টুটুল গ্রেপ্তার •       • মাদরাসায় বলাৎকার ও অশালীন ঘটনা বন্ধে কঠোর ব্যবস্থা নেবে সরকার: ধর্মমন্ত্রী •       • বিয়ের দাবিতে প্রেমিকের বাড়িতে স্কুলছাত্রীর অনশন •       • মাদারগঞ্জে গাছে মরিচ আসতেই অজানা মড়ক: লোকসানের মুখে কৃষকরা, দেখা মেলেনি কৃষি কর্মকর্তার •       • মুরাদনগরে সাবেক মেম্বারের বসতঘরে পেট্রোল ঢেলে অগ্নিসংযোগ, ১৫ লাখ টাকার ক্ষতি •       • রাজধানীতে বিশেষ অভিযান: ২৪ ঘণ্টায় গ্রেপ্তার ৫৩৪, মামলা ৩৭ •

ব্যারিকেড ভেঙে শাহবাগে বিক্ষোভ

ব্যারিকেড ভেঙে শাহবাগে বিক্ষোভ

ঢাকা প্রেস নিউজ
 

পুলিশের ব্যারিকেড ভেঙে শাহবাগ মোড়ে অবস্থান নিয়েছেন সাবেক বিডিআর সদস্য ও পিলখানা হত্যাকাণ্ডে নিহত বিডিআর সদস্যদের পরিবারের সদস্যরা। বৃহস্পতিবার (৯ জানুয়ারি) সকালে কেন্দ্রীয় শহীদ মিনার থেকে মিছিল নিয়ে এসে তারা এই অবস্থান গ্রহণ করেন।
 

এর আগে, কেন্দ্রীয় শহীদ মিনারে আয়োজিত সংবাদ সম্মেলনে চাকরিচ্যুত বিডিআর সদস্যরা অভিযোগ করেন, পিলখানা হত্যাকাণ্ডের বিচার প্রক্রিয়ায় প্রহসন চলছে। তারা মিথ্যা মামলা প্রত্যাহার ও কারাবন্দী বিডিআর সদস্যদের মুক্তির দাবি জানান। তাদের অভিযোগ, কেরানীগঞ্জে আদালত বসার কথা থাকলেও, তা না হওয়ায় তারা বিষয়টিকে ষড়যন্ত্র হিসেবে দেখছেন।
 

বিক্ষোভকারীরা পিলখানা হত্যাকাণ্ডকে পরিকল্পিত বলে অভিহিত করেন এবং দাবি করেন, দেশবিরোধী ষড়যন্ত্রের শিকার হয়েছেন বিডিআর সদস্যরা। তাদের দাবি আদায় না হওয়া পর্যন্ত তারা আন্দোলন চালিয়ে যাবেন।
 

তাদের প্রধান তিনটি দাবি হলো: ১. পিলখানা হত্যাকাণ্ডে কারাবন্দী সদস্যদের মুক্তি, ২. মিথ্যা মামলা প্রত্যাহার, ৩. চাকরিচ্যুত বিডিআর সদস্যদের পুনর্বহাল।
 

তারা আরও অভিযোগ করেন, বিডিআর সদস্যদের পরিকল্পিতভাবে বিগত সরকারের নীল নকশার অংশ হিসেবে ফাঁসানো হয়েছে এবং পিলখানা হত্যাকাণ্ডের পুনঃতদন্তের দাবি জানান।