বুধবার, ২৮ অক্টোবর, ২০২৬ এ ০৩:৩২:২৩ এএম (বাংলাদেশ সময়)
ব্রেকিং নিউজ:
• স্বাস্থ্যসেবা খাতে সহযোগিতা বাড়াতে সাসাকাওয়া পিস ফাউন্ডেশনের প্রতি ডা. জুবাইদা রহমানের আহ্বান •       • পটিয়ায় আবারও অন্তঃসত্ত্বা গৃহবধূর রহস্যজনক মৃত্যু, স্বামী পুলিশ হেফাজতে •       • চার দিনের সফরে আজ রাতে জাপান যাচ্ছেন প্রধানমন্ত্রী তারেক রহমান •       • নরসিংদীতে বাসার গ্রিল কেটে ৫০ লাখ টাকা ও ৮ ভরি স্বর্ণালংকার চুরি •       • কুমিল্লা দক্ষিণ জেলা ছাত্রলীগের সাবেক সভাপতি টুটুল গ্রেপ্তার •       • মাদরাসায় বলাৎকার ও অশালীন ঘটনা বন্ধে কঠোর ব্যবস্থা নেবে সরকার: ধর্মমন্ত্রী •       • বিয়ের দাবিতে প্রেমিকের বাড়িতে স্কুলছাত্রীর অনশন •       • মাদারগঞ্জে গাছে মরিচ আসতেই অজানা মড়ক: লোকসানের মুখে কৃষকরা, দেখা মেলেনি কৃষি কর্মকর্তার •       • মুরাদনগরে সাবেক মেম্বারের বসতঘরে পেট্রোল ঢেলে অগ্নিসংযোগ, ১৫ লাখ টাকার ক্ষতি •       • রাজধানীতে বিশেষ অভিযান: ২৪ ঘণ্টায় গ্রেপ্তার ৫৩৪, মামলা ৩৭ •

সেনাপ্রধানের সাথে পিলখানা হত্যাকান্ড পুনঃ তদন্ত বিষয়ক জাতীয় স্বাধীন তদন্ত কমিশনের  সাক্ষাৎ

সেনাপ্রধানের সাথে পিলখানা হত্যাকান্ড পুনঃ তদন্ত বিষয়ক জাতীয় স্বাধীন তদন্ত কমিশনের  সাক্ষাৎ

ঢাকা প্রেস
আরিফুজ্জামান (সাগর),বিশেষ প্রতিনিধি:-


ঢাকা, ১৩ জানুয়ারি ২০২৫ (সোমবার): আজ ১৩ জানুয়ারি ২০২৫ তারিখে পিলখানা হত্যাকাণ্ড পুনঃ তদন্তে গঠিত জাতীয় স্বাধীন তদন্ত কমিশনের সভাপতি মেজর জেনারেল আ ল ম ফজলুর রহমান, এনডিসি, পিএসসি (অব:) এর নেতৃত্বে কমিশনের সদস্যবৃন্দ সেনাবাহিনী প্রধানের সাথে সৌজন্য সাক্ষাৎ করেন।

এ সময় তাঁরা সেনাবাহিনী প্রধানের সাথে বিভিন্ন গুরুত্বপূর্ণ বিষয়ে আলোচনা করেন। বিশেষত, তদন্ত কার্যক্রম পরিচালনার লক্ষ্যে বাংলাদেশ সেনাবাহিনীর সহযোগিতা কামনা করেন। সেনাবাহিনী প্রধান এ তদন্ত কার্যক্রম পরিচালনায় সেনাবাহিনীর পক্ষ হতে সকল ধরনের সহযোগিতার আশ্বাস প্রদান করেন। এ সময় তদন্ত কমিশনের অন্যান্য সদস্যগণ - মেজর জেনারেল মোঃ জাহাঙ্গীর কবির তালুকদার, এসইউপি, পিবিজিএম, এডব্লিউসি, পিএসসি (অব:), ব্রিগেডিয়ার জেনারেল মোঃ সাইদুর রহমান, বীর প্রতীক (অব:), যুগ্ম সচিব মুন্সী আলাউদ্দিন আল আজাদ, এনডিসি (অবঃ), ডিআইজি ড. এম. আকবর আলী, বিপিএম, পিপিএম (অবঃ), সহযোগী অধ্যাপক মোঃ শরীফুল ইসলাম, রাষ্ট্রবিজ্ঞান বিভাগ, ঢাকা বিশ্ববিদ্যালয় এবং সহকারী অধ্যাপক মো: শাহনেওয়াজ খান চন্দন, জগন্নাথ বিশ্ববিদ্যালয় উপস্থিত ছিলেন।