মঙ্গলবার, ২৭ অক্টোবর, ২০২৬ এ ১১:৩২:১৮ পিএম (বাংলাদেশ সময়)
ব্রেকিং নিউজ:
• স্বাস্থ্যসেবা খাতে সহযোগিতা বাড়াতে সাসাকাওয়া পিস ফাউন্ডেশনের প্রতি ডা. জুবাইদা রহমানের আহ্বান •       • পটিয়ায় আবারও অন্তঃসত্ত্বা গৃহবধূর রহস্যজনক মৃত্যু, স্বামী পুলিশ হেফাজতে •       • চার দিনের সফরে আজ রাতে জাপান যাচ্ছেন প্রধানমন্ত্রী তারেক রহমান •       • নরসিংদীতে বাসার গ্রিল কেটে ৫০ লাখ টাকা ও ৮ ভরি স্বর্ণালংকার চুরি •       • কুমিল্লা দক্ষিণ জেলা ছাত্রলীগের সাবেক সভাপতি টুটুল গ্রেপ্তার •       • মাদরাসায় বলাৎকার ও অশালীন ঘটনা বন্ধে কঠোর ব্যবস্থা নেবে সরকার: ধর্মমন্ত্রী •       • বিয়ের দাবিতে প্রেমিকের বাড়িতে স্কুলছাত্রীর অনশন •       • মাদারগঞ্জে গাছে মরিচ আসতেই অজানা মড়ক: লোকসানের মুখে কৃষকরা, দেখা মেলেনি কৃষি কর্মকর্তার •       • মুরাদনগরে সাবেক মেম্বারের বসতঘরে পেট্রোল ঢেলে অগ্নিসংযোগ, ১৫ লাখ টাকার ক্ষতি •       • রাজধানীতে বিশেষ অভিযান: ২৪ ঘণ্টায় গ্রেপ্তার ৫৩৪, মামলা ৩৭ •

পুলিশ পরিচয়ে ছিনতাই: অস্ত্রসহ সাবেক ছাত্রলীগ নেতা আটক

পুলিশ পরিচয়ে ছিনতাই: অস্ত্রসহ সাবেক ছাত্রলীগ নেতা আটক

ঢাকা প্রেস নিউজ

 

কুষ্টিয়ার ভেড়ামারায় পুলিশ পরিচয়ে ছিনতাই করতে গিয়ে দুজনকে আটক করেছে পুলিশ। এ সময় তাদের কাছ থেকে একটি বিদেশি অস্ত্র, পাঁচ রাউন্ড গুলি, একটি ম্যাগাজিন এবং একটি চাকু উদ্ধার করা হয়।
 

শুক্রবার (১৭ জানুয়ারি) বিকেলে ভেড়ামারা-প্রাগপুর সড়কের হাওয়াখালি এলাকা থেকে তাদের আটক করা হয়।
 

আটক দুজনের মধ্যে একজন হলেন দৌলতপুরের বাহিরমাদী এলাকার রজব সরকার, যিনি মথুরাপুর পিপলস ডিগ্রি কলেজ শাখা ছাত্রলীগের সাবেক সভাপতি। অন্যজন তার সহযোগী, একই এলাকার দুর্জয়।
 

থানা-পুলিশ সূত্রে জানা যায়, ছাগলের ব্যবসায়ী পাবনার কাশীনাথপুর এলাকার জহুরুল এবং ঈশ্বরদীর শেখ পাড়ার মিন্টু ভেড়ামারায় আসছিলেন। এ সময় হাওয়াখালি এলাকায় রজব সরকার ও দুর্জয় পুলিশের পরিচয় দিয়ে তাদের পথরোধ করেন। পরে তারা ওই ব্যবসায়ীদের অবৈধ মালামাল থাকার অভিযোগে মারধর করে ছিনতাইয়ের চেষ্টা চালান। স্থানীয়দের সহায়তায় তাদের আটক করে পুলিশ খবর পায় এবং ঘটনাস্থলে গিয়ে রজব ও দুর্জয়কে গ্রেফতার করে।
 

এ সময় রজবের কাছ থেকে উদ্ধার করা হয় একটি বিদেশি অস্ত্র, পাঁচ রাউন্ড গুলি, একটি ম্যাগাজিন, এবং দুর্জয়ের কাছ থেকে একটি চাকু।
 

ভুক্তভোগী জহুরুল জানান, "হাওয়াখালি এলাকায় দুজন পুলিশ পরিচয় দিয়ে আমাদের থামাতে বলে। তারা আমাদের পকেট চেক করতে থাকে। আমরা চিৎকার দিলে স্থানীয়রা এসে তাদের বেঁধে রাখে এবং আমরা পালিয়ে যাই।"
 

ভেড়ামারা থানার পরিদর্শক (তদন্ত) রকিবুল ইসলাম জানিয়েছেন, "বিদেশি অস্ত্র ও গুলিসহ দুজনকে আটক করা হয়েছে। মামলার প্রস্তুতি চলছে এবং এ ঘটনায় আইনগত ব্যবস্থা গ্রহণ করা হচ্ছে।"