মঙ্গলবার, ২৭ অক্টোবর, ২০২৬ এ ১০:৩১:৪০ পিএম (বাংলাদেশ সময়)
ব্রেকিং নিউজ:
• স্বাস্থ্যসেবা খাতে সহযোগিতা বাড়াতে সাসাকাওয়া পিস ফাউন্ডেশনের প্রতি ডা. জুবাইদা রহমানের আহ্বান •       • পটিয়ায় আবারও অন্তঃসত্ত্বা গৃহবধূর রহস্যজনক মৃত্যু, স্বামী পুলিশ হেফাজতে •       • চার দিনের সফরে আজ রাতে জাপান যাচ্ছেন প্রধানমন্ত্রী তারেক রহমান •       • নরসিংদীতে বাসার গ্রিল কেটে ৫০ লাখ টাকা ও ৮ ভরি স্বর্ণালংকার চুরি •       • কুমিল্লা দক্ষিণ জেলা ছাত্রলীগের সাবেক সভাপতি টুটুল গ্রেপ্তার •       • মাদরাসায় বলাৎকার ও অশালীন ঘটনা বন্ধে কঠোর ব্যবস্থা নেবে সরকার: ধর্মমন্ত্রী •       • বিয়ের দাবিতে প্রেমিকের বাড়িতে স্কুলছাত্রীর অনশন •       • মাদারগঞ্জে গাছে মরিচ আসতেই অজানা মড়ক: লোকসানের মুখে কৃষকরা, দেখা মেলেনি কৃষি কর্মকর্তার •       • মুরাদনগরে সাবেক মেম্বারের বসতঘরে পেট্রোল ঢেলে অগ্নিসংযোগ, ১৫ লাখ টাকার ক্ষতি •       • রাজধানীতে বিশেষ অভিযান: ২৪ ঘণ্টায় গ্রেপ্তার ৫৩৪, মামলা ৩৭ •

সীমান্তবর্তী মানুষকে সামরিক প্রশিক্ষণ দেওয়ার অনুরোধ জানালেন নুর

সীমান্তবর্তী মানুষকে সামরিক প্রশিক্ষণ দেওয়ার অনুরোধ জানালেন নুর

ঢাকা প্রেস নিউজ

 

বাংলাদেশের সীমান্তবর্তী জনগণকে প্রয়োজনে সামরিক প্রশিক্ষণ দেওয়ার আহ্বান জানিয়েছেন গণঅধিকার পরিষদের সভাপতি ও ডাকসুর সাবেক ভিপি নুরুল হক নুর। তিনি এ অনুরোধ জানান বর্তমান সরকারের প্রতি।
 

শনিবার (১৮ জানুয়ারি) দুপুরে রংপুরের গঙ্গাচড়ায় গণঅভ্যুত্থানে শহীদ ও আহতদের স্মরণে আয়োজিত এক মতবিনিময় সভায় তিনি বলেন, "হাসিনা সরকার পতনের পর যে খেলা শুরু হয়েছে, তা বন্ধ করুন। অন্যথায় এটি আপনাদের জন্য শুভ হবে না। সীমান্তবর্তী মানুষদের সামরিক প্রশিক্ষণ দিন, যাতে তারা বিজিবির সঙ্গে মিলে কাজ করতে পারে। ভারতীয় আধিপত্যের বিরুদ্ধে পদক্ষেপ নেওয়া এখন অত্যন্ত জরুরি।"
 

নুর আরও উল্লেখ করেন, চাঁপাইনবাবগঞ্জ সীমান্তে ভারতীয় বিএসএফের সঙ্গে গোলাগুলির ঘটনা ঘটেছে। বিভিন্ন সীমান্তে তারা কাঁটাতারের বেড়া দেওয়ার অপচেষ্টা চালাচ্ছে এবং আমাদের কিছু ভূমি দখলের চেষ্টা করছে। তিনি দাবি করেন, শেখ হাসিনা সরকার এ ধরনের কার্যকলাপের ক্ষেত্রে ভারতকে সুযোগ করে দিয়েছে।
 

গণঅধিকার পরিষদের সভাপতি বলেন, "আওয়ামী লীগকে আর রাজনীতি করার সুযোগ দেওয়া যাবে না। তারা যদি আবার ফিরে আসে, তবে ২০০৮ থেকে ২০২৪ পর্যন্ত ঘটে যাওয়া নারকীয় তাণ্ডব পুনরায় শুরু হবে। তখন ফের 'হাসিনাবাদ' কায়েম হবে।"
 

রংপুর বিভাগীয় সাংগঠনিক সমন্বয়ক হানিফ খান সজিবের সভাপতিত্বে আয়োজিত এই মতবিনিময় সভায় গণঅধিকার পরিষদের কেন্দ্রীয় নেতারা উপস্থিত ছিলেন।