বুধবার, ২৮ অক্টোবর, ২০২৬ এ ০৫:২৯:৩৫ এএম (বাংলাদেশ সময়)
ব্রেকিং নিউজ:
• স্বাস্থ্যসেবা খাতে সহযোগিতা বাড়াতে সাসাকাওয়া পিস ফাউন্ডেশনের প্রতি ডা. জুবাইদা রহমানের আহ্বান •       • পটিয়ায় আবারও অন্তঃসত্ত্বা গৃহবধূর রহস্যজনক মৃত্যু, স্বামী পুলিশ হেফাজতে •       • চার দিনের সফরে আজ রাতে জাপান যাচ্ছেন প্রধানমন্ত্রী তারেক রহমান •       • নরসিংদীতে বাসার গ্রিল কেটে ৫০ লাখ টাকা ও ৮ ভরি স্বর্ণালংকার চুরি •       • কুমিল্লা দক্ষিণ জেলা ছাত্রলীগের সাবেক সভাপতি টুটুল গ্রেপ্তার •       • মাদরাসায় বলাৎকার ও অশালীন ঘটনা বন্ধে কঠোর ব্যবস্থা নেবে সরকার: ধর্মমন্ত্রী •       • বিয়ের দাবিতে প্রেমিকের বাড়িতে স্কুলছাত্রীর অনশন •       • মাদারগঞ্জে গাছে মরিচ আসতেই অজানা মড়ক: লোকসানের মুখে কৃষকরা, দেখা মেলেনি কৃষি কর্মকর্তার •       • মুরাদনগরে সাবেক মেম্বারের বসতঘরে পেট্রোল ঢেলে অগ্নিসংযোগ, ১৫ লাখ টাকার ক্ষতি •       • রাজধানীতে বিশেষ অভিযান: ২৪ ঘণ্টায় গ্রেপ্তার ৫৩৪, মামলা ৩৭ •

সুবিধাবঞ্চিত শিশুদের মাঝে নওগাঁ ব্লাড সার্কেলের শীতবস্ত্র বিতরণ

সুবিধাবঞ্চিত শিশুদের মাঝে নওগাঁ ব্লাড সার্কেলের শীতবস্ত্র বিতরণ

ঢাকা প্রেস,নিজস্ব প্রতিনিধি:-

 

নওগাঁর সেচ্ছাসেবী সামজিক সংগঠন ব্লাড সার্কেলের উদ্যোগে শীতবস্ত্র বিতরণ করা হয়েছে।

 

সুবিধাবঞ্চিত শিশুদের মাঝে নওগাঁ ব্লাড সার্কেলের শীতবস্ত্র বিতরণ

 

বৃহস্পতিবার (০৯ জানুয়ারি) বিকেলের দিকে সদর উপজেলার তিলকপুর ইউনিয়নের কাদোয়া গ্রামের মুক্ত পাঠশালা স্কুল প্রাঙ্গনে সুবিধাবঞ্চিত শিশুদের মাঝে প্রধান অতিথি হিসেবে শীতবস্ত্র হিসেবে ২০টি কম্বল বিতরণ করেন সংগঠনটির উপদেষ্টা সাইদ জোবায়েদ অনিক। 

 

মুক্ত পাঠশালার প্রতিষ্ঠাতা কাইয়্যুম হোসেন বলেন, "এ অঞ্চলে শিক্ষার হার কম হওয়ায় ছোট থেকেই শিশুশ্রমের দিকে ঝুঁকে পড়ার প্রবণতা বেশি। তাই পড়ালেখার দিক থেকেও অনেকটাই পিছিয়ে পড়ে এসব শিশুরা। তাদের মাঝে ব্লাড সার্কেলের দেয়া উপহারের ২০টি কম্বল পড়াশোনায় আরও আগ্রহ বাড়াবে। সুবিধাবঞ্চিত এসব শিশুদের মাঝে সার্বিক সহযোগিতার হাত বাড়িয়ে দিতে বিত্তবানদের প্রতি আহ্বান জানান তিনি।


এসময় অন্যদের মধ্যে নওগাঁ ব্লাড সার্কেলের সাধারণ সম্পাদক নাহিদ হাসান, যুগ্ম সাধারণ সম্পাদক মীর রাগীব মাসুম, ব্লাড সার্কেল নওগাঁ সরকারি কলেজ শাখার সভাপতি রিজভী আহম্মেদ রিজোয়ান, রোগী কল্যান সম্পাদক আল আমিন ও মুক্ত পাঠশালার প্রতিষ্ঠাতা কাইয়্যুম হোসেন নাসিমসহ ব্লাড সার্কেলের সেচ্ছাসেবী সদস্যরা উপস্থিত ছিলেন।