বুধবার, ২৮ অক্টোবর, ২০২৬ এ ১২:৩০:৩৯ এএম (বাংলাদেশ সময়)
ব্রেকিং নিউজ:
• স্বাস্থ্যসেবা খাতে সহযোগিতা বাড়াতে সাসাকাওয়া পিস ফাউন্ডেশনের প্রতি ডা. জুবাইদা রহমানের আহ্বান •       • পটিয়ায় আবারও অন্তঃসত্ত্বা গৃহবধূর রহস্যজনক মৃত্যু, স্বামী পুলিশ হেফাজতে •       • চার দিনের সফরে আজ রাতে জাপান যাচ্ছেন প্রধানমন্ত্রী তারেক রহমান •       • নরসিংদীতে বাসার গ্রিল কেটে ৫০ লাখ টাকা ও ৮ ভরি স্বর্ণালংকার চুরি •       • কুমিল্লা দক্ষিণ জেলা ছাত্রলীগের সাবেক সভাপতি টুটুল গ্রেপ্তার •       • মাদরাসায় বলাৎকার ও অশালীন ঘটনা বন্ধে কঠোর ব্যবস্থা নেবে সরকার: ধর্মমন্ত্রী •       • বিয়ের দাবিতে প্রেমিকের বাড়িতে স্কুলছাত্রীর অনশন •       • মাদারগঞ্জে গাছে মরিচ আসতেই অজানা মড়ক: লোকসানের মুখে কৃষকরা, দেখা মেলেনি কৃষি কর্মকর্তার •       • মুরাদনগরে সাবেক মেম্বারের বসতঘরে পেট্রোল ঢেলে অগ্নিসংযোগ, ১৫ লাখ টাকার ক্ষতি •       • রাজধানীতে বিশেষ অভিযান: ২৪ ঘণ্টায় গ্রেপ্তার ৫৩৪, মামলা ৩৭ •

করনেশন রোড ব্যবসায়ী মালিক সমিতির বনভোজন ও আলোচনা সভা অনুষ্ঠিত 

করনেশন রোড ব্যবসায়ী মালিক সমিতির বনভোজন ও আলোচনা সভা অনুষ্ঠিত 

ঢাকা প্রেস
মাহিদুল ইসলাম ফরহাদ,চাঁপাইনবাবগঞ্জ জেলা প্রতিনিধি:-

 

চাঁপাইনবাবগঞ্জে করনেশন রোড ব্যবসায়ী মালিক সমিতির বনভোজন ও আলোচনা সভা
ম্যাংগো ইকো পার্কে অনুষ্ঠিত হয়েছে। শুক্রবার পার্কের মনোরম প্রাকৃতিক পরিবেশে অনুষ্ঠিত এ বনভোজনে সমিতির সদস্যরা অংশগ্রহণ করেন।

দুপুরে অত্র সমিতির সভাপতি মোঃ মতিউর রহমানের সভাপতিত্বে আলোচনা সভা শুরু হয়। আলোচনা সভায় অংশগ্রহণ করেন সমিতির উপদেষ্টা মোঃ হামিদ খান, ২য় উপদেষ্টা মোঃ রফিক, সহসভাপতি মোঃ গফুর, সেক্রেটারি মোঃ আকবর, সহসেক্রেটারি মোঃ মাইনুল ইসলাম, আইন ও বিচার মোঃ শরিফ উদ্দিন, সাংগঠনিক সম্পাদক মোঃ আবুল কালাম আজাদ, দফতর সম্পাদক মোঃ রনি, প্রচার সম্পাদক মোঃ তাইজুল ইসলাম (অন্তর) এবং সদস্যদের মধ্যে উপস্থিত ছিলেন মোঃ বেলাল, ওরজুন বাবু, মোঃ রেজাউল করিম, মোঃ মাহিদুল ইসলাম ফরহাদ প্রমুখ।

সভায় শুক্রবার কারখানা ব্যতিত শো-রুম বন্ধ না করলে ১হাজার টাকা জরিমানা, অফিস ঘর বরাদ্দে সম্মতি, মালিক মারা গেলে দোকান বন্ধ ও মৃত্যুর খবর প্রচারের জন্য সমিতির পক্ষ থেকে মাইকের ব্যবস্থা ও দালাল মুক্ত করা সহ নানা সিদ্ধান্ত গৃহিত হয়।