বুধবার, ২৮ অক্টোবর, ২০২৬ এ ০৫:২৯:৩৪ এএম (বাংলাদেশ সময়)
ব্রেকিং নিউজ:
• স্বাস্থ্যসেবা খাতে সহযোগিতা বাড়াতে সাসাকাওয়া পিস ফাউন্ডেশনের প্রতি ডা. জুবাইদা রহমানের আহ্বান •       • পটিয়ায় আবারও অন্তঃসত্ত্বা গৃহবধূর রহস্যজনক মৃত্যু, স্বামী পুলিশ হেফাজতে •       • চার দিনের সফরে আজ রাতে জাপান যাচ্ছেন প্রধানমন্ত্রী তারেক রহমান •       • নরসিংদীতে বাসার গ্রিল কেটে ৫০ লাখ টাকা ও ৮ ভরি স্বর্ণালংকার চুরি •       • কুমিল্লা দক্ষিণ জেলা ছাত্রলীগের সাবেক সভাপতি টুটুল গ্রেপ্তার •       • মাদরাসায় বলাৎকার ও অশালীন ঘটনা বন্ধে কঠোর ব্যবস্থা নেবে সরকার: ধর্মমন্ত্রী •       • বিয়ের দাবিতে প্রেমিকের বাড়িতে স্কুলছাত্রীর অনশন •       • মাদারগঞ্জে গাছে মরিচ আসতেই অজানা মড়ক: লোকসানের মুখে কৃষকরা, দেখা মেলেনি কৃষি কর্মকর্তার •       • মুরাদনগরে সাবেক মেম্বারের বসতঘরে পেট্রোল ঢেলে অগ্নিসংযোগ, ১৫ লাখ টাকার ক্ষতি •       • রাজধানীতে বিশেষ অভিযান: ২৪ ঘণ্টায় গ্রেপ্তার ৫৩৪, মামলা ৩৭ •

নিষিদ্ধ সংগঠন কুড়িগ্রাম রাজারহাট ছাত্রলীগের নেতা গ্রেফতার

নিষিদ্ধ সংগঠন কুড়িগ্রাম রাজারহাট ছাত্রলীগের নেতা গ্রেফতার

ঢাকা প্রেস

আনোয়ার সাঈদ তিতু,কুড়িগ্রাম জেলা প্রতিনিধি:-

 

 

কুড়িগ্রামের রাজারহাটে নি‌ষিদ্ধ সংগঠন ছাত্রলী‌গের এক নেতা‌কে গ্রেপ্তার ক‌রে‌ছে পু‌লিশ। তার নাম মেহেদী হাসান সাগর (২৮)। তি‌নি কারমাইকেল কলেজ ছাত্রলীগ শাখার সাংগঠনিক সম্পাদক।

 

পুলিশ জানায়, রাজারহাট উপজেলার বিদ্যানন্দ ইউনিয়নের সোমনারায়ণ গ্রামের আনোয়ারুল ইসলামের ছেলে মেহেদী হাসান রংপুর কারমাইকেল কলেজ ছাত্রলীগের সাংগঠনিক সম্পাদক।

 

গত ৫ আগস্টের পর তি‌নি গা ঢাকা দেন। গত শুক্রবার মধ‌্যরাতে পু‌লিশ অভিযান চা‌লি‌য়ে রাজারহাটের সোমনারায়ন এলাকা থেকে তা‌কে গ্রেপ্তার করা হয়।


 
রাজারহাট থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আশরাফুল ইসলাম ব‌লেন, মেহেদী হাসানের না‌মে মামলা র‌য়ে‌ছে। শ‌নিবার আদালতের মাধ‌্যমে তা‌কে জেলহাজ‌তে পাঠা‌নো হ‌য়ে‌ছে।