বুধবার, ২৮ অক্টোবর, ২০২৬ এ ০৯:২৫:০১ এএম (বাংলাদেশ সময়)
ব্রেকিং নিউজ:
• স্বাস্থ্যসেবা খাতে সহযোগিতা বাড়াতে সাসাকাওয়া পিস ফাউন্ডেশনের প্রতি ডা. জুবাইদা রহমানের আহ্বান •       • পটিয়ায় আবারও অন্তঃসত্ত্বা গৃহবধূর রহস্যজনক মৃত্যু, স্বামী পুলিশ হেফাজতে •       • চার দিনের সফরে আজ রাতে জাপান যাচ্ছেন প্রধানমন্ত্রী তারেক রহমান •       • নরসিংদীতে বাসার গ্রিল কেটে ৫০ লাখ টাকা ও ৮ ভরি স্বর্ণালংকার চুরি •       • কুমিল্লা দক্ষিণ জেলা ছাত্রলীগের সাবেক সভাপতি টুটুল গ্রেপ্তার •       • মাদরাসায় বলাৎকার ও অশালীন ঘটনা বন্ধে কঠোর ব্যবস্থা নেবে সরকার: ধর্মমন্ত্রী •       • বিয়ের দাবিতে প্রেমিকের বাড়িতে স্কুলছাত্রীর অনশন •       • মাদারগঞ্জে গাছে মরিচ আসতেই অজানা মড়ক: লোকসানের মুখে কৃষকরা, দেখা মেলেনি কৃষি কর্মকর্তার •       • মুরাদনগরে সাবেক মেম্বারের বসতঘরে পেট্রোল ঢেলে অগ্নিসংযোগ, ১৫ লাখ টাকার ক্ষতি •       • রাজধানীতে বিশেষ অভিযান: ২৪ ঘণ্টায় গ্রেপ্তার ৫৩৪, মামলা ৩৭ •

ঢাকা জেলা সিএনজি অটোরিক্সার মহানগরীতে চলাচলের দাবিতে মানববন্ধন ও স্মারকলিপি প্রদান

ঢাকা জেলা সিএনজি অটোরিক্সার মহানগরীতে চলাচলের দাবিতে মানববন্ধন ও স্মারকলিপি প্রদান

ঢাকা প্রেস নিউজ


৫ জানুয়ারি ২০২৫, রবিবার সকাল ১০টায় জাতীয় প্রেসক্লাবের সামনে ঢাকা জেলা সিএনজি অটোরিক্সা মালিক/শ্রমিক কল্যাণ সোসাইটির উদ্যোগে একটি মানববন্ধন ও স্মারকলিপি প্রদান কর্মসূচি অনুষ্ঠিত হয়। কর্মসূচির মূল দাবি ছিল "ঢাকা-থ" নম্বরের সিএনজি অটোরিক্সাগুলিকে মহানগরীতে চলাচলের অনুমতি প্রদান।
 

সভাপতিত্ব করেন সোসাইটির সভাপতি মো. জুয়েল মালতীয়া, এবং পরিচালনা করেন সাধারণ সম্পাদক মো. আলমগীর হোসেন। সভায় বক্তব্য রাখেন সোসাইটির উপদেষ্টা মো. আব্দুল জাব্বার, ২৬৪০ এর সভাপতি মো. আলমগীর কবীর, কার্যকরী সভাপতি মো. মনির, ২৯৭৮ এর সাধারণ সম্পাদক সাখাওয়াত হোসেন দুলাল, শেখ হানিফ, এবং বাংলাদেশ শ্রমিক ফেডারেশনের সাধারণ সম্পাদক এএম ফয়েজ হোসেন।
 

মানববন্ধন শেষে অংশগ্রহণকারীরা মিছিলসহ পুলিশ কমিশনারের কার্যালয়ের উদ্দেশ্যে রওনা হন। বেইলি রোডে পৌঁছালে পুলিশ তাদের বাধা দেয়, ফলে শ্রমিকরা সড়কেই অবস্থান গ্রহণ করেন। পরবর্তীতে তিন সদস্যের একটি প্রতিনিধি দল পুলিশ কমিশনারের সাথে সাক্ষাৎ করে তাদের দাবি-দাওয়া পেশ করেন। কমিশনার তাদের আশ্বস্ত করলে কর্মসূচি শেষ করে শ্রমিকরা শান্তিপূর্ণভাবে ফিরে যান।