মঙ্গলবার, ২৭ অক্টোবর, ২০২৬ এ ১০:৩১:৪৮ পিএম (বাংলাদেশ সময়)
ব্রেকিং নিউজ:
• স্বাস্থ্যসেবা খাতে সহযোগিতা বাড়াতে সাসাকাওয়া পিস ফাউন্ডেশনের প্রতি ডা. জুবাইদা রহমানের আহ্বান •       • পটিয়ায় আবারও অন্তঃসত্ত্বা গৃহবধূর রহস্যজনক মৃত্যু, স্বামী পুলিশ হেফাজতে •       • চার দিনের সফরে আজ রাতে জাপান যাচ্ছেন প্রধানমন্ত্রী তারেক রহমান •       • নরসিংদীতে বাসার গ্রিল কেটে ৫০ লাখ টাকা ও ৮ ভরি স্বর্ণালংকার চুরি •       • কুমিল্লা দক্ষিণ জেলা ছাত্রলীগের সাবেক সভাপতি টুটুল গ্রেপ্তার •       • মাদরাসায় বলাৎকার ও অশালীন ঘটনা বন্ধে কঠোর ব্যবস্থা নেবে সরকার: ধর্মমন্ত্রী •       • বিয়ের দাবিতে প্রেমিকের বাড়িতে স্কুলছাত্রীর অনশন •       • মাদারগঞ্জে গাছে মরিচ আসতেই অজানা মড়ক: লোকসানের মুখে কৃষকরা, দেখা মেলেনি কৃষি কর্মকর্তার •       • মুরাদনগরে সাবেক মেম্বারের বসতঘরে পেট্রোল ঢেলে অগ্নিসংযোগ, ১৫ লাখ টাকার ক্ষতি •       • রাজধানীতে বিশেষ অভিযান: ২৪ ঘণ্টায় গ্রেপ্তার ৫৩৪, মামলা ৩৭ •

বাংলাদেশ থেকে আরও দক্ষ জনশক্তি নিতে আগ্রহী রাশিয়া

বাংলাদেশ থেকে আরও দক্ষ জনশক্তি নিতে আগ্রহী রাশিয়া

ঢাকা প্রেস নিউজ

 

বাংলাদেশ থেকে আরও দক্ষ জনশক্তি নিতে আগ্রহ প্রকাশ করেছে রাশিয়া। একইসঙ্গে, বাংলাদেশিদের জন্য ভিসা প্রক্রিয়া সহজতর করার আশ্বাসও দেওয়া হয়েছে।
 

রবিবার (১৯ জানুয়ারি) সকালে, পররাষ্ট্র মন্ত্রণালয়ে পররাষ্ট্র উপদেষ্টা তৌহিদ হোসেন ও সচিব জসীম উদ্দিনের সঙ্গে বৈঠক শেষে, ঢাকায় নিযুক্ত রাশিয়ার নতুন রাষ্ট্রদূত আলেকজান্ডার জি খোজিন এই বিষয়গুলো তুলে ধরেন।
 

বৈঠকে, বাংলাদেশ এবং রাশিয়ার মধ্যে বাণিজ্য, বিনিয়োগসহ বিভিন্ন ক্ষেত্রে দ্বিপাক্ষিক সম্পর্ক সম্প্রসারণ নিয়ে বিস্তারিত আলোচনা হয়।
 

এ সময়, বাংলাদেশের উন্নয়নে রাশিয়ার অব্যাহত সহায়তার কথা উল্লেখ করে রূপপুর পারমাণবিক বিদ্যুৎকেন্দ্র প্রকল্পের কাজ সময়মতো সমাপ্তি হতে পারে বলে আশাবাদ ব্যক্ত করেন খোজিন।
 

তিনি বলেন, "রূপপুর পারমাণবিক বিদ্যুৎ কেন্দ্রের অর্থ পরিশোধ সংক্রান্ত জটিলতা দ্রুতই কাটিয়ে উঠবে, এবং এ বিষয়ে কারিগরি দল কাজ করছে।" স্থানীয় মুদ্রাসহ সার্বিক সম্পর্কের বিষয়ে উভয় দেশ ইতিবাচক মনোভাব প্রকাশ করেছে।
 

আরও, খোজিন জানান যে, রাশিয়া বাংলাদেশ থেকে কৃষি ও জাহাজ নির্মাণ শিল্পে জনশক্তি নিতে চায়। তবে, এ বিষয়ে বিস্তারিত আলোচনা করে বাংলাদেশের সঙ্গে চুক্তি করতে চায় রুশ সরকার।