বুধবার, ২৮ অক্টোবর, ২০২৬ এ ১১:৩২:২২ এএম (বাংলাদেশ সময়)
ব্রেকিং নিউজ:
• স্বাস্থ্যসেবা খাতে সহযোগিতা বাড়াতে সাসাকাওয়া পিস ফাউন্ডেশনের প্রতি ডা. জুবাইদা রহমানের আহ্বান •       • পটিয়ায় আবারও অন্তঃসত্ত্বা গৃহবধূর রহস্যজনক মৃত্যু, স্বামী পুলিশ হেফাজতে •       • চার দিনের সফরে আজ রাতে জাপান যাচ্ছেন প্রধানমন্ত্রী তারেক রহমান •       • নরসিংদীতে বাসার গ্রিল কেটে ৫০ লাখ টাকা ও ৮ ভরি স্বর্ণালংকার চুরি •       • কুমিল্লা দক্ষিণ জেলা ছাত্রলীগের সাবেক সভাপতি টুটুল গ্রেপ্তার •       • মাদরাসায় বলাৎকার ও অশালীন ঘটনা বন্ধে কঠোর ব্যবস্থা নেবে সরকার: ধর্মমন্ত্রী •       • বিয়ের দাবিতে প্রেমিকের বাড়িতে স্কুলছাত্রীর অনশন •       • মাদারগঞ্জে গাছে মরিচ আসতেই অজানা মড়ক: লোকসানের মুখে কৃষকরা, দেখা মেলেনি কৃষি কর্মকর্তার •       • মুরাদনগরে সাবেক মেম্বারের বসতঘরে পেট্রোল ঢেলে অগ্নিসংযোগ, ১৫ লাখ টাকার ক্ষতি •       • রাজধানীতে বিশেষ অভিযান: ২৪ ঘণ্টায় গ্রেপ্তার ৫৩৪, মামলা ৩৭ •

টাঙ্গাইলে ট্রেনে কাটা পড়ে স্বামী-স্ত্রীর মৃত্যু

টাঙ্গাইলে ট্রেনে কাটা পড়ে স্বামী-স্ত্রীর মৃত্যু

ঢাকা প্রেস,টাঙ্গাইল প্রতিনিধি:-

 

টাঙ্গাইলের কালিহাতীতে রেললাইন পার হওয়ার সময় ট্রেনে কাটা পড়ে একসঙ্গে প্রাণ হারিয়েছেন স্বামী-স্ত্রী। নিহতরা হলেন, স্থানীয় বাসিন্দা নিলু মণ্ডল ও তার স্ত্রী কল্পনা রানী মণ্ডল।
 

শনিবার (৪ জানুয়ারি) সকাল সাড়ে ৭টার দিকে উপজেলার ধলাটেঙ্গর এলাকায় এই মর্মান্তিক দুর্ঘটনা ঘটে। যমুনা সেতু পূর্ব ইব্রাহিমাবাদ স্টেশন মাস্টার শাহিন মিয়া ঘটনার সত্যতা নিশ্চিত করেছেন।
 

নিহতদের পরিবার সূত্রে জানা গেছে, সকালে রৌহা গ্রাম থেকে ধর্মীয় অনুষ্ঠান শেষে বাড়ি ফেরার পথে রেললাইন পার হচ্ছিলেন নিলু মণ্ডল ও তার স্ত্রী কল্পনা রানী মণ্ডল। এ সময় উত্তরবঙ্গ থেকে ঢাকামুখী একটি ট্রেন তাদের চাপা দেয়। ঘটনাস্থলেই তাদের মৃত্যু হয়।
 

খবর পেয়ে স্থানীয়রা নিহতদের মরদেহ তাদের বাড়িতে নিয়ে যান। তবে, দুর্ঘটনায় কোন ট্রেনের সাথে তারা কাটা পড়েছেন তা জানা যায়নি।