বুধবার, ২৮ অক্টোবর, ২০২৬ এ ০৭:২৯:৪০ এএম (বাংলাদেশ সময়)
ব্রেকিং নিউজ:
• স্বাস্থ্যসেবা খাতে সহযোগিতা বাড়াতে সাসাকাওয়া পিস ফাউন্ডেশনের প্রতি ডা. জুবাইদা রহমানের আহ্বান •       • পটিয়ায় আবারও অন্তঃসত্ত্বা গৃহবধূর রহস্যজনক মৃত্যু, স্বামী পুলিশ হেফাজতে •       • চার দিনের সফরে আজ রাতে জাপান যাচ্ছেন প্রধানমন্ত্রী তারেক রহমান •       • নরসিংদীতে বাসার গ্রিল কেটে ৫০ লাখ টাকা ও ৮ ভরি স্বর্ণালংকার চুরি •       • কুমিল্লা দক্ষিণ জেলা ছাত্রলীগের সাবেক সভাপতি টুটুল গ্রেপ্তার •       • মাদরাসায় বলাৎকার ও অশালীন ঘটনা বন্ধে কঠোর ব্যবস্থা নেবে সরকার: ধর্মমন্ত্রী •       • বিয়ের দাবিতে প্রেমিকের বাড়িতে স্কুলছাত্রীর অনশন •       • মাদারগঞ্জে গাছে মরিচ আসতেই অজানা মড়ক: লোকসানের মুখে কৃষকরা, দেখা মেলেনি কৃষি কর্মকর্তার •       • মুরাদনগরে সাবেক মেম্বারের বসতঘরে পেট্রোল ঢেলে অগ্নিসংযোগ, ১৫ লাখ টাকার ক্ষতি •       • রাজধানীতে বিশেষ অভিযান: ২৪ ঘণ্টায় গ্রেপ্তার ৫৩৪, মামলা ৩৭ •

কুমিল্লার মুরাদনগর উপজেলার বাঙ্গরা বাজার থানায় পৃথক অভিযানে ২০ কেজি গাঁজা সহ তিনজনকে আটক করেছে পুলিশ।

কুমিল্লার মুরাদনগর উপজেলার বাঙ্গরা বাজার থানায় পৃথক অভিযানে ২০ কেজি গাঁজা সহ তিনজনকে আটক করেছে পুলিশ।

ঢাকা প্রেস
আবুল কালাম আজাদ ভূঁইয়া,কুমিল্লা প্রতিনিধি:-


 

কুমিল্লার মুরাদনগর উপজেলার বাঙ্গরা বাজার থানায় পৃথক দুটি অভিযানে ২০ কেজি গাঁজাসহ তিনজনকে আটক করেছে পুলিশ। অভিযানে মাদক পরিবহনের জন্য ব্যবহৃত একটি পিকআপ এবং একটি ব্যাটারি চালিত অটোরিকশা জব্দ করা হয়।
 

আটককৃতরা হলেন: বাঙ্গরা থানার আকবপুর গ্রামের মো. মানিক মিয়ার ছেলে মো. রোমান আহম্মেদ (২০), আন্দিকূট গ্রামের মৃত আলী হোসেন ব্যাপারীর ছেলে মোঙ্গল মিয়া (৫৫), এবং ঠাকুরগাঁও জেলার কহরপাড়া এলাকার আ. রশিদ মিয়ার ছেলে মো. জহিরুল ইসলাম।
 

থানা সূত্রে জানা গেছে, বুধবার (৮ জানুয়ারি) সকালে বাঙ্গরা বাজার থানার ওসি মাহফুজুর রহমানের নির্দেশনায় এসআই নাহিদ হাসান সঙ্গীয় ফোর্স নিয়ে আন্দিকূট এলাকায় অভিযান চালান। সেখানে একটি ব্যাটারি চালিত অটোরিকশায় তল্লাশি করে ১৫ কেজি গাঁজা উদ্ধার করা হয় এবং ওই সময় মো. রোমান আহম্মেদ ও মোঙ্গল মিয়াকে আটক করা হয়। এ সময় অটোরিকশাটিও জব্দ করা হয়।
 

অন্যদিকে, আকবপুর এলাকায় আরেকটি অভিযানে ৫ কেজি গাঁজাসহ মো. জহিরুল ইসলামকে আটক এবং একটি পিকআপ গাড়ি জব্দ করা হয়।
 

বাঙ্গরা বাজার থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. মাহফুজুর রহমান জানান, আটককৃতদের বিরুদ্ধে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে মামলা দায়ের করা হয়েছে এবং আদালতের মাধ্যমে তাদের কুমিল্লা জেলা কারাগারে পাঠানো হয়েছে।