বুধবার, ২৮ অক্টোবর, ২০২৬ এ ০৫:২৯:৩৯ এএম (বাংলাদেশ সময়)
ব্রেকিং নিউজ:
• স্বাস্থ্যসেবা খাতে সহযোগিতা বাড়াতে সাসাকাওয়া পিস ফাউন্ডেশনের প্রতি ডা. জুবাইদা রহমানের আহ্বান •       • পটিয়ায় আবারও অন্তঃসত্ত্বা গৃহবধূর রহস্যজনক মৃত্যু, স্বামী পুলিশ হেফাজতে •       • চার দিনের সফরে আজ রাতে জাপান যাচ্ছেন প্রধানমন্ত্রী তারেক রহমান •       • নরসিংদীতে বাসার গ্রিল কেটে ৫০ লাখ টাকা ও ৮ ভরি স্বর্ণালংকার চুরি •       • কুমিল্লা দক্ষিণ জেলা ছাত্রলীগের সাবেক সভাপতি টুটুল গ্রেপ্তার •       • মাদরাসায় বলাৎকার ও অশালীন ঘটনা বন্ধে কঠোর ব্যবস্থা নেবে সরকার: ধর্মমন্ত্রী •       • বিয়ের দাবিতে প্রেমিকের বাড়িতে স্কুলছাত্রীর অনশন •       • মাদারগঞ্জে গাছে মরিচ আসতেই অজানা মড়ক: লোকসানের মুখে কৃষকরা, দেখা মেলেনি কৃষি কর্মকর্তার •       • মুরাদনগরে সাবেক মেম্বারের বসতঘরে পেট্রোল ঢেলে অগ্নিসংযোগ, ১৫ লাখ টাকার ক্ষতি •       • রাজধানীতে বিশেষ অভিযান: ২৪ ঘণ্টায় গ্রেপ্তার ৫৩৪, মামলা ৩৭ •

গফরগাঁওয়ে  কৃষকদলের কৃষক সমাবেশ অনুষ্ঠিত 

গফরগাঁওয়ে  কৃষকদলের কৃষক সমাবেশ অনুষ্ঠিত 

ঢাকা প্রেস

মকবুল হোসেন,ময়মনসিংহ জেলা প্রতিনিধি:-

 

 

ময়মনসিংহের গফরগাঁও উপজেলার চরশাঁখচূড়া সরকারি প্রাথমিক বিদ্যালয় মাঠে পাঁচবাগ ইউনিয়ন কৃষকদলের উদ্যোগে শুক্রবার বিকালে কৃষক সমাবেশ অনুষ্ঠিত হয়েছে।


পাঁচবাগ ইউনিয়ন কৃষকদলের সভাপতি মোঃ আলতাব হোসেনের সভাপতিত্বে ও সাধারণ সম্পাদক মোঃ শামীম হোসেনের সঞ্চালনায় সমাবেশে বক্তব্য রাখেন কৃষকদলের কেন্দ্রীয় নির্বাহী কমিটির সহ- সাধারণ সম্পাদক রিয়াজ উদ্দিন রিয়াজ, ময়মনসিংহ দক্ষিণ জেলা বিএনপির সাবেক যুগ্ম আহ্বায়ক এ্যাডঃ আল ফাত্তাহ্ খান, জেলা কৃষক দলের সদস্য সচিব নাজিমুদ্দিন খান নাজিম, পাগলা থানা কৃষক দলের আহ্বায়ক দীন ইসলাম, সদস্য সচিব মাহমুদুল হাসান, গফরগাঁও উপজেলা কৃষক দলের যুগ্ন আহবায়ক আব্দুল আল নিহাদ প্রমূখ। এছাড়াও পাগলা থানা বিএনপি, কৃষকদলসহ সহযোগী সংগঠনের নেতৃবৃন্দ বক্তব্য রাখেন।