বুধবার, ২৮ অক্টোবর, ২০২৬ এ ১১:৩২:২৩ এএম (বাংলাদেশ সময়)
ব্রেকিং নিউজ:
• স্বাস্থ্যসেবা খাতে সহযোগিতা বাড়াতে সাসাকাওয়া পিস ফাউন্ডেশনের প্রতি ডা. জুবাইদা রহমানের আহ্বান •       • পটিয়ায় আবারও অন্তঃসত্ত্বা গৃহবধূর রহস্যজনক মৃত্যু, স্বামী পুলিশ হেফাজতে •       • চার দিনের সফরে আজ রাতে জাপান যাচ্ছেন প্রধানমন্ত্রী তারেক রহমান •       • নরসিংদীতে বাসার গ্রিল কেটে ৫০ লাখ টাকা ও ৮ ভরি স্বর্ণালংকার চুরি •       • কুমিল্লা দক্ষিণ জেলা ছাত্রলীগের সাবেক সভাপতি টুটুল গ্রেপ্তার •       • মাদরাসায় বলাৎকার ও অশালীন ঘটনা বন্ধে কঠোর ব্যবস্থা নেবে সরকার: ধর্মমন্ত্রী •       • বিয়ের দাবিতে প্রেমিকের বাড়িতে স্কুলছাত্রীর অনশন •       • মাদারগঞ্জে গাছে মরিচ আসতেই অজানা মড়ক: লোকসানের মুখে কৃষকরা, দেখা মেলেনি কৃষি কর্মকর্তার •       • মুরাদনগরে সাবেক মেম্বারের বসতঘরে পেট্রোল ঢেলে অগ্নিসংযোগ, ১৫ লাখ টাকার ক্ষতি •       • রাজধানীতে বিশেষ অভিযান: ২৪ ঘণ্টায় গ্রেপ্তার ৫৩৪, মামলা ৩৭ •

প্রধান উপদেষ্টা: আগামী নির্বাচন হবে অবাধ ও সুষ্ঠু

প্রধান উপদেষ্টা: আগামী নির্বাচন হবে অবাধ ও সুষ্ঠু

ঢাকা প্রেস নিউজ
 

বাংলাদেশের অন্তর্বর্তী সরকারের প্রধান উপদেষ্টা ড. মুহাম্মদ ইউনূস জানিয়েছেন, দেশের আগামী সাধারণ নির্বাচন সম্পূর্ণ অবাধ ও সুষ্ঠু হবে। শনিবার (৪ জানুয়ারি) রাষ্ট্রীয় অতিথি ভবন যমুনায় ব্রিটিশ এমপি রূপা হকের সঙ্গে সাক্ষাৎকালে তিনি এ কথা বলেন।
 

প্রধান উপদেষ্টা বলেন, “গত তিনটি নির্বাচনে জনগণ তাদের ভোটাধিকার প্রয়োগ করতে পারেনি। ভুয়া সংসদ, ভুয়া এমপি এবং ভুয়া স্পিকারের মাধ্যমে পরিচালিত হয়েছে রাষ্ট্রের কার্যক্রম।”
 

তিনি আরও বলেন, দেশের মানুষ এখন তাদের কণ্ঠ ফিরে পেয়েছে, যা পূর্বে জোরপূর্বক দমন করা হয়েছিল।
 

সাক্ষাৎকালে রূপা হক বাংলাদেশে আসন্ন সাধারণ নির্বাচনের সম্ভাব্য তারিখ, অন্তর্বর্তী সরকারের গৃহীত সংস্কার উদ্যোগ এবং রাজনৈতিক দলগুলোর অংশগ্রহণ প্রক্রিয়া সম্পর্কে জানতে চান। তিনি বলেন, “নতুন বাংলাদেশ দেখে আমি সত্যিই অনুপ্রাণিত।”
 

প্রধান উপদেষ্টা জানান, পরবর্তী সাধারণ নির্বাচনের সম্ভাব্য সময় দুটি হতে পারে: ২০২৫ সালের ডিসেম্বর অথবা ২০২৬ সালের মাঝামাঝি। তবে জনগণের চাহিদা অনুযায়ী সংস্কার কার্যক্রম কতটা এগোয়, তার ওপর নির্ভর করবে চূড়ান্ত তারিখ।
 

ড. ইউনূস আরও ব্যাখ্যা করেন, কীভাবে জুলাই মাসের গণঅভ্যুত্থান শুরু হয়েছিল এবং সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনার শাসনামলে জনগণের ওপর নিপীড়নের বিষয়গুলো।
 

সাক্ষাৎ শেষে রূপা হক জানান, তিনি ভবিষ্যতে বাংলাদেশের সাধারণ নির্বাচন পর্যবেক্ষণে আবারও আসার ইচ্ছা পোষণ করেন। এ সময় ব্রিটিশ হাইকমিশনের ডেপুটি হাইকমিশনার ও ডেভেলপমেন্ট ডিরেক্টর জেমস গোল্ডম্যানও উপস্থিত ছিলেন।