বুধবার, ২৮ অক্টোবর, ২০২৬ এ ০২:৩৪:৩৫ এএম (বাংলাদেশ সময়)
ব্রেকিং নিউজ:
• স্বাস্থ্যসেবা খাতে সহযোগিতা বাড়াতে সাসাকাওয়া পিস ফাউন্ডেশনের প্রতি ডা. জুবাইদা রহমানের আহ্বান •       • পটিয়ায় আবারও অন্তঃসত্ত্বা গৃহবধূর রহস্যজনক মৃত্যু, স্বামী পুলিশ হেফাজতে •       • চার দিনের সফরে আজ রাতে জাপান যাচ্ছেন প্রধানমন্ত্রী তারেক রহমান •       • নরসিংদীতে বাসার গ্রিল কেটে ৫০ লাখ টাকা ও ৮ ভরি স্বর্ণালংকার চুরি •       • কুমিল্লা দক্ষিণ জেলা ছাত্রলীগের সাবেক সভাপতি টুটুল গ্রেপ্তার •       • মাদরাসায় বলাৎকার ও অশালীন ঘটনা বন্ধে কঠোর ব্যবস্থা নেবে সরকার: ধর্মমন্ত্রী •       • বিয়ের দাবিতে প্রেমিকের বাড়িতে স্কুলছাত্রীর অনশন •       • মাদারগঞ্জে গাছে মরিচ আসতেই অজানা মড়ক: লোকসানের মুখে কৃষকরা, দেখা মেলেনি কৃষি কর্মকর্তার •       • মুরাদনগরে সাবেক মেম্বারের বসতঘরে পেট্রোল ঢেলে অগ্নিসংযোগ, ১৫ লাখ টাকার ক্ষতি •       • রাজধানীতে বিশেষ অভিযান: ২৪ ঘণ্টায় গ্রেপ্তার ৫৩৪, মামলা ৩৭ •

হত্যার বিচার না করতে পারলে আমাদের বাঁচার অধিকার নেই: আইন উপদেষ্টা

হত্যার বিচার না করতে পারলে আমাদের বাঁচার অধিকার নেই: আইন উপদেষ্টা

ঢাকা প্রেস নিউজ
 

আইন উপদেষ্টা আসিফ নজরুল বলেছেন, "জুলাই-আগস্টের হত্যার বিচার না করতে পারলে আমাদের বেঁচে থাকার অধিকার নেই।"
 

বুধবার (১৫ জানুয়ারি) সকালে বাংলা একাডেমিতে ‘দ্য জুলাই রেভ্যুলেশন: এভিডেন্স অব এট্রোসিটি’ শীর্ষক আলোচনা সভায় তিনি এই মন্তব্য করেন।
 

আইন উপদেষ্টা বলেন, "জুলাই-আগস্টের হত্যার বিচার সরকার সর্বোচ্চ গুরুত্ব দিয়ে করছে, এবং মার্চ মাস থেকে ট্রাইব্যুনালে শুনানি শুরু হবে। বিচার না করতে পারলে আমাদের বেঁচে থাকার অধিকার থাকবে না। আমরা যত দ্রুত সম্ভব বিচার প্রক্রিয়া সম্পন্ন করব।"
 

তিনি আরও বলেন, "অন্তর্বর্তী সরকারের প্রধান কাজ হলো সুবিচার নিশ্চিত করা। শেখ হাসিনার আওয়ামী লীগের তুলনায় এ সরকারের বিচার প্রক্রিয়া ভিন্ন, এবং আমরা তা প্রমাণ করতে চাই।"
 

আসিফ নজরুল জানান, সরকারের সংস্কার প্রচেষ্টার লক্ষ্য হলো ভবিষ্যতে বাংলাদেশে যাতে কোনো শাসক এত নির্মম হয়ে উঠতে না পারে।
 

আলোচনা সভায় আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালের চিফ প্রসিকিউটর তাজুল ইসলাম বলেন, "অতীতে ট্রাইব্যুনালকে যেভাবে কলঙ্কিত করা হয়েছিল, এবার সে ধরনের ঘটনা এড়াতে আমরা কাজ করছি।"
 

তিনি আরও জানান, "জুলাই-আগস্ট আন্দোলনে যারা পেছন থেকে নির্দেশনা দিয়েছিল, তাদের চিহ্নিত করার চেষ্টা চলছে।"