বুধবার, ২৮ অক্টোবর, ২০২৬ এ ১০:২০:০১ এএম (বাংলাদেশ সময়)
ব্রেকিং নিউজ:
• স্বাস্থ্যসেবা খাতে সহযোগিতা বাড়াতে সাসাকাওয়া পিস ফাউন্ডেশনের প্রতি ডা. জুবাইদা রহমানের আহ্বান •       • পটিয়ায় আবারও অন্তঃসত্ত্বা গৃহবধূর রহস্যজনক মৃত্যু, স্বামী পুলিশ হেফাজতে •       • চার দিনের সফরে আজ রাতে জাপান যাচ্ছেন প্রধানমন্ত্রী তারেক রহমান •       • নরসিংদীতে বাসার গ্রিল কেটে ৫০ লাখ টাকা ও ৮ ভরি স্বর্ণালংকার চুরি •       • কুমিল্লা দক্ষিণ জেলা ছাত্রলীগের সাবেক সভাপতি টুটুল গ্রেপ্তার •       • মাদরাসায় বলাৎকার ও অশালীন ঘটনা বন্ধে কঠোর ব্যবস্থা নেবে সরকার: ধর্মমন্ত্রী •       • বিয়ের দাবিতে প্রেমিকের বাড়িতে স্কুলছাত্রীর অনশন •       • মাদারগঞ্জে গাছে মরিচ আসতেই অজানা মড়ক: লোকসানের মুখে কৃষকরা, দেখা মেলেনি কৃষি কর্মকর্তার •       • মুরাদনগরে সাবেক মেম্বারের বসতঘরে পেট্রোল ঢেলে অগ্নিসংযোগ, ১৫ লাখ টাকার ক্ষতি •       • রাজধানীতে বিশেষ অভিযান: ২৪ ঘণ্টায় গ্রেপ্তার ৫৩৪, মামলা ৩৭ •

সিরাজগঞ্জে জোড়া খুন: ৪ জনের মৃত্যুদণ্ড, ৮ জনের যাবজ্জীবন কারাদণ্ড

সিরাজগঞ্জে জোড়া খুন: ৪ জনের মৃত্যুদণ্ড, ৮ জনের যাবজ্জীবন কারাদণ্ড

ঢাকা প্রেস,সিরাজগঞ্জ প্রতিনিধি:-

 

সিরাজগঞ্জের উল্লাপাড়ায় সংঘটিত জোড়া খুনের মামলায় ৪ আসামিকে মৃত্যুদণ্ড এবং ৮ জনকে যাবজ্জীবন কারাদণ্ড দিয়েছেন আদালত। রায়ে মৃত্যুদণ্ডপ্রাপ্তদের ৫০ হাজার টাকা জরিমানা করা হয়, অনাদায়ে আরও শাস্তির বিধান রাখা হয়েছে। অন্যদিকে, যাবজ্জীবনপ্রাপ্ত ৮ জনকে ২৫ হাজার টাকা জরিমানা করা হয়েছে, অনাদায়ে তাদের ৩ মাসের বিনাশ্রম কারাদণ্ডের আদেশ দেওয়া হয়েছে।
 

রবিবার (৫ জানুয়ারি) দুপুর ১২টার দিকে সিরাজগঞ্জের অতিরিক্ত জেলা ও দায়রা জজ-৩ আদালতের বিচারক মোহাম্মদ মাহবুবুর রহমান এই রায় প্রদান করেন।
 

মৃত্যুদণ্ডপ্রাপ্তরা হলেন উল্লাপাড়া উপজেলার চকপাঙ্গাসী গ্রামের হাসানুর রহমান হাসু, মো. কাওসার আলী, মো. মোয়াজ্জেম হোসেন রিন্টু এবং জাহিদুল ইসলাম জালিম। যাবজ্জীবন কারাদণ্ডপ্রাপ্তরা হলেন মো. মোতালেব, রেজাউল, সাদ্দাম, মনির হোসেন, আশরাফ আলী, বেল্লাল হোসেন, দুলাল হোসেন এবং আব্দুল আওয়াল। এছাড়া, আদালত অপর ৩৯ আসামিকে অভিযোগ প্রমাণিত না হওয়ায় বেকসুর খালাস দেন।
 

মামলার বিস্তারিত তথ্য নিশ্চিত করেছেন অতিরিক্ত পিপি অ্যাডভোকেট হামিদুল ইসলাম দুলাল এবং পেশকার আব্দুল মমিন।
 

মামলার অভিযোগপত্র অনুযায়ী, উল্লাপাড়া উপজেলার চকপাঙ্গাসী গ্রামের সাইফুল ইসলামের সঙ্গে প্রতিবেশী আবুল কালামের দীর্ঘদিনের বিরোধ চলছিল। ২০১৭ সালের ২১ জানুয়ারি সকালে সাইফুল ইসলাম তার ভাই সোনা মিয়া ও মকবুল হোসেনসহ অন্যান্যদের সঙ্গে বাড়িতে অবস্থান করছিলেন। এ সময় হাসানুর রহমান হাসুর নেতৃত্বে অভিযুক্ত আসামিরা লাঠি ও দেশীয় অস্ত্র নিয়ে তাদের ওপর হামলা চালায়। হামলায় মকবুল, সাইফুল ও সোনা মিয়াসহ কয়েকজন গুরুতর আহত হন এবং তাদের বাড়ি ভাঙচুর করা হয়। পরে স্থানীয়রা আহতদের উদ্ধার করে হাসপাতালে ভর্তি করেন। মকবুল ও সাইফুলের অবস্থার অবনতি হলে তাদের ঢাকায় স্থানান্তর করা হয়, যেখানে তারা চিকিৎসাধীন অবস্থায় মৃত্যুবরণ করেন।
 

এই ঘটনার পর শহিদুল ইসলাম বাদী হয়ে ৫১ জনকে আসামি করে মামলা দায়ের করেন। তদন্ত শেষে ২০১৭ সালের ১৯ অক্টোবর পুলিশের পক্ষ থেকে অভিযোগপত্র দাখিল করা হয়। মামলার সাক্ষ্যপ্রমাণ গ্রহণ শেষে আদালত এই রায় ঘোষণা করেন।