বুধবার, ২৮ অক্টোবর, ২০২৬ এ ০৮:২৮:১৮ এএম (বাংলাদেশ সময়)
ব্রেকিং নিউজ:
• স্বাস্থ্যসেবা খাতে সহযোগিতা বাড়াতে সাসাকাওয়া পিস ফাউন্ডেশনের প্রতি ডা. জুবাইদা রহমানের আহ্বান •       • পটিয়ায় আবারও অন্তঃসত্ত্বা গৃহবধূর রহস্যজনক মৃত্যু, স্বামী পুলিশ হেফাজতে •       • চার দিনের সফরে আজ রাতে জাপান যাচ্ছেন প্রধানমন্ত্রী তারেক রহমান •       • নরসিংদীতে বাসার গ্রিল কেটে ৫০ লাখ টাকা ও ৮ ভরি স্বর্ণালংকার চুরি •       • কুমিল্লা দক্ষিণ জেলা ছাত্রলীগের সাবেক সভাপতি টুটুল গ্রেপ্তার •       • মাদরাসায় বলাৎকার ও অশালীন ঘটনা বন্ধে কঠোর ব্যবস্থা নেবে সরকার: ধর্মমন্ত্রী •       • বিয়ের দাবিতে প্রেমিকের বাড়িতে স্কুলছাত্রীর অনশন •       • মাদারগঞ্জে গাছে মরিচ আসতেই অজানা মড়ক: লোকসানের মুখে কৃষকরা, দেখা মেলেনি কৃষি কর্মকর্তার •       • মুরাদনগরে সাবেক মেম্বারের বসতঘরে পেট্রোল ঢেলে অগ্নিসংযোগ, ১৫ লাখ টাকার ক্ষতি •       • রাজধানীতে বিশেষ অভিযান: ২৪ ঘণ্টায় গ্রেপ্তার ৫৩৪, মামলা ৩৭ •

সচিবালয় গেটে পুলিশের সঙ্গে শিক্ষার্থীদের ধাওয়া-পাল্টা ধাওয়া

সচিবালয় গেটে পুলিশের সঙ্গে শিক্ষার্থীদের ধাওয়া-পাল্টা ধাওয়া

ঢাকা প্রেস নিউজ

 

প্রাইম এশিয়া ইউনিভার্সিটির শিক্ষার্থীরা স্থায়ী ক্যাম্পাস ও ট্রাস্টি বোর্ডের চেয়ারম্যানের পদত্যাগসহ ৯ দফা দাবিতে আন্দোলন করার সময় মঙ্গলবার (৭ জানুয়ারি) বাংলাদেশ সচিবালয়ের ১ নম্বর গেটের সামনে পুলিশের সঙ্গে ধাওয়া-পাল্টা ধাওয়ার ঘটনা ঘটে।
 

বিকেলে, শিক্ষার্থীরা প্রথমে জাতীয় প্রেস ক্লাবের সামনে অবস্থান নেন এবং সেখানে প্রায় ৩০ মিনিটের মতো ছিলেন। এরপর তারা শিক্ষা ভবনের দিকে অগ্রসর হন। শিক্ষার্থীদের পক্ষে চার সদস্যের একটি প্রতিনিধিদল সচিবালয়ে প্রবেশ করে শিক্ষা উপদেষ্টার সঙ্গে সাক্ষাৎ করার উদ্দেশ্যে। তাদের সাক্ষাত বিকেলে নির্ধারিত ছিল। এ সময় বাইরে শতাধিক শিক্ষার্থী অপেক্ষা করছিলেন।
 

অপেক্ষারত শিক্ষার্থীদের সঙ্গে পুলিশের বাগবিতণ্ডা শুরু হলে পরিস্থিতি উত্তপ্ত হয়ে ওঠে। পরিস্থিতি নিয়ন্ত্রণে আনতে পুলিশ লাঠিচার্জ করে এবং শিক্ষার্থীদের ছত্রভঙ্গ করে দেয়। এছাড়াও পুলিশ দুই রাউন্ড ফাঁকা গুলিও ছোড়ে।