বুধবার, ২৮ অক্টোবর, ২০২৬ এ ০৯:২৫:০২ এএম (বাংলাদেশ সময়)
ব্রেকিং নিউজ:
• স্বাস্থ্যসেবা খাতে সহযোগিতা বাড়াতে সাসাকাওয়া পিস ফাউন্ডেশনের প্রতি ডা. জুবাইদা রহমানের আহ্বান •       • পটিয়ায় আবারও অন্তঃসত্ত্বা গৃহবধূর রহস্যজনক মৃত্যু, স্বামী পুলিশ হেফাজতে •       • চার দিনের সফরে আজ রাতে জাপান যাচ্ছেন প্রধানমন্ত্রী তারেক রহমান •       • নরসিংদীতে বাসার গ্রিল কেটে ৫০ লাখ টাকা ও ৮ ভরি স্বর্ণালংকার চুরি •       • কুমিল্লা দক্ষিণ জেলা ছাত্রলীগের সাবেক সভাপতি টুটুল গ্রেপ্তার •       • মাদরাসায় বলাৎকার ও অশালীন ঘটনা বন্ধে কঠোর ব্যবস্থা নেবে সরকার: ধর্মমন্ত্রী •       • বিয়ের দাবিতে প্রেমিকের বাড়িতে স্কুলছাত্রীর অনশন •       • মাদারগঞ্জে গাছে মরিচ আসতেই অজানা মড়ক: লোকসানের মুখে কৃষকরা, দেখা মেলেনি কৃষি কর্মকর্তার •       • মুরাদনগরে সাবেক মেম্বারের বসতঘরে পেট্রোল ঢেলে অগ্নিসংযোগ, ১৫ লাখ টাকার ক্ষতি •       • রাজধানীতে বিশেষ অভিযান: ২৪ ঘণ্টায় গ্রেপ্তার ৫৩৪, মামলা ৩৭ •

অপহরণের ৫০ ঘণ্টা পর ব্যবসায়ী উদ্ধার

অপহরণের ৫০ ঘণ্টা পর ব্যবসায়ী উদ্ধার

ঢাকা প্রেস,স্টাফ রিপোর্টার,পটুয়াখালী:-


 

পটুয়াখালীর বাউফলে অপহরণের ৫০ ঘণ্টা পর ব্যবসায়ী শিবানন্দ রায় বনিক ওরফে শিবু বনিক (৭২)কে জীবিত উদ্ধার করেছে পুলিশ। রোববার (৫ জানুয়ারি) রাতে উপজেলার কচুয়া গ্রাম থেকে আইনশৃঙ্খলা বাহিনীর সদস্যরা তাকে উদ্ধার করেন।
 

অভিযানের সময় পুলিশের উপস্থিতি টের পেয়ে অপহরণকারীরা পালিয়ে যায়। শিবু বনিককে উদ্ধার করার পর প্রাথমিক স্বাস্থ্য পরীক্ষা শেষে পরিবারের কাছে হস্তান্তর করা হয়েছে। তার ফিরে আসার খবরে পরিবারসহ স্থানীয় জনমনে স্বস্তি ফিরেছে। তবে এ বিষয়ে প্রশাসনের কোনো কর্মকর্তার তাৎক্ষণিক বক্তব্য পাওয়া যায়নি।
 

উল্লেখ্য, গত শুক্রবার (৩ জানুয়ারি) রাতে পটুয়াখালীর কালাইয়া বন্দরের মার্চেন্ট পট্টি এলাকায় নিজ ব্যবসাপ্রতিষ্ঠান ‘কানু প্রিয় ভান্ডারে’ টাকা-পয়সার হিসাব করছিলেন শিবানন্দ রায় বনিক। তার সঙ্গে কর্মচারী শংকর ও তাপসও উপস্থিত ছিলেন। রাত আনুমানিক সোয়া ১০টার দিকে ৭-৮ জনের একদল ডাকাত সেখানে হানা দেয়। অস্ত্রের মুখে সবাইকে জিম্মি করে সিসি ক্যামেরা ভাঙচুর করে এবং শংকর ও তাপসের হাত-পা বেঁধে ফেলে। ডাকাতরা দোকান থেকে প্রায় সাড়ে সাত লাখ টাকা লুট করে এবং শিবানন্দ রায় বনিককে অপহরণ করে। তারা তাকে নৌকায় তুলে আলগী নদী হয়ে তেঁতুলিয়া নদীর দিকে পালিয়ে যায়। অবশেষে রোববার কচুয়া গ্রাম থেকে পুলিশ তাকে উদ্ধার করতে সক্ষম হয়।