মঙ্গলবার, ২৭ অক্টোবর, ২০২৬ এ ১১:৩২:৫৫ পিএম (বাংলাদেশ সময়)
ব্রেকিং নিউজ:
• স্বাস্থ্যসেবা খাতে সহযোগিতা বাড়াতে সাসাকাওয়া পিস ফাউন্ডেশনের প্রতি ডা. জুবাইদা রহমানের আহ্বান •       • পটিয়ায় আবারও অন্তঃসত্ত্বা গৃহবধূর রহস্যজনক মৃত্যু, স্বামী পুলিশ হেফাজতে •       • চার দিনের সফরে আজ রাতে জাপান যাচ্ছেন প্রধানমন্ত্রী তারেক রহমান •       • নরসিংদীতে বাসার গ্রিল কেটে ৫০ লাখ টাকা ও ৮ ভরি স্বর্ণালংকার চুরি •       • কুমিল্লা দক্ষিণ জেলা ছাত্রলীগের সাবেক সভাপতি টুটুল গ্রেপ্তার •       • মাদরাসায় বলাৎকার ও অশালীন ঘটনা বন্ধে কঠোর ব্যবস্থা নেবে সরকার: ধর্মমন্ত্রী •       • বিয়ের দাবিতে প্রেমিকের বাড়িতে স্কুলছাত্রীর অনশন •       • মাদারগঞ্জে গাছে মরিচ আসতেই অজানা মড়ক: লোকসানের মুখে কৃষকরা, দেখা মেলেনি কৃষি কর্মকর্তার •       • মুরাদনগরে সাবেক মেম্বারের বসতঘরে পেট্রোল ঢেলে অগ্নিসংযোগ, ১৫ লাখ টাকার ক্ষতি •       • রাজধানীতে বিশেষ অভিযান: ২৪ ঘণ্টায় গ্রেপ্তার ৫৩৪, মামলা ৩৭ •

তারেক রহমানের পক্ষ থেকে পাইকগাছায় শীতবস্ত্র বিতরণ

তারেক রহমানের পক্ষ থেকে পাইকগাছায় শীতবস্ত্র বিতরণ

ঢাকা প্রেস,খুলনা প্রতিনিধি:-

 

দক্ষিণ খুলনার পাইকগাছায় শীতের তীব্রতা ও ঘন কুয়াশায় বিপর্যস্ত অসহায় মানুষের মাঝে বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানের পক্ষ থেকে দুই হাজারের বেশি দুস্থ মানুষের মধ্যে শীতবস্ত্র বিতরণ করা হয়েছে।
 

শনিবার (১৮ জানুয়ারি) পাইকগাছার কপিলমুনি শ্রীরামপুর জিয়া প্রাইমারি হেলথ কেয়ার সেন্টার প্রাঙ্গণে আয়োজিত এ অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বাংলাদেশ সংবাদ সংস্থা (বাসস)-এর চেয়ারম্যান ও দৈনিক ইত্তেফাকের যুগ্ম সম্পাদক আনোয়ার আলদীন। অনুষ্ঠানের সভাপতিত্ব করেন পাইকগাছা বিএনপির সভাপতি ডা. আব্দুল মজিদ।
 

নতুন কম্বল হাতে পেয়ে উপস্থিত শীতার্ত মানুষের মুখে আনন্দের ঝিলিক দেখা যায়।
 

প্রধান অতিথি আনোয়ার আলদীন তাঁর বক্তব্যে বলেন, “শীত, দুর্যোগ ও কষ্টের সময়ে আমরা এই অঞ্চলের অসহায় মানুষদের পাশে দাঁড়াতে নিয়মিত চেষ্টা করে যাচ্ছি। রমজানে তিন শতাধিক দরিদ্র মানুষের জন্য মাসব্যাপী ইফতারের আয়োজন করা হয়। এই অঞ্চলের রাস্তা-ঘাট উন্নয়নে আমরা সাধ্যমতো ভূমিকা রেখে চলেছি। মসজিদ, মাদ্রাসা ও হাসপাতাল প্রতিষ্ঠার পাশাপাশি সুপেয় পানির অভাব দূর করতে বিভিন্ন গ্রামে ও বাজারে ডিপ টিউবওয়েল বসানো হয়েছে। এসব কল্যাণমূলক কাজ বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানের নির্দেশনায় পরিচালিত হচ্ছে।”
 

অনুষ্ঠানে আরও উপস্থিত ছিলেন বিএনপির কেন্দ্রীয় কমিটির সদস্য ও যশোর-৬ আসনের (কেশবপুর) ধানের শীষের সংসদ সদস্য প্রার্থী আবুল হোসেন আজাদ, পাইকগাছা বিএনপির সাংগঠনিক সম্পাদক আবুল হোসেন, নেতা শাহাদাত হোসেন ডাবলু, সেলিম রেজা লাকি এবং আরও অনেকে।