বুধবার, ২৮ অক্টোবর, ২০২৬ এ ০৭:২৯:৫৩ এএম (বাংলাদেশ সময়)
ব্রেকিং নিউজ:
• স্বাস্থ্যসেবা খাতে সহযোগিতা বাড়াতে সাসাকাওয়া পিস ফাউন্ডেশনের প্রতি ডা. জুবাইদা রহমানের আহ্বান •       • পটিয়ায় আবারও অন্তঃসত্ত্বা গৃহবধূর রহস্যজনক মৃত্যু, স্বামী পুলিশ হেফাজতে •       • চার দিনের সফরে আজ রাতে জাপান যাচ্ছেন প্রধানমন্ত্রী তারেক রহমান •       • নরসিংদীতে বাসার গ্রিল কেটে ৫০ লাখ টাকা ও ৮ ভরি স্বর্ণালংকার চুরি •       • কুমিল্লা দক্ষিণ জেলা ছাত্রলীগের সাবেক সভাপতি টুটুল গ্রেপ্তার •       • মাদরাসায় বলাৎকার ও অশালীন ঘটনা বন্ধে কঠোর ব্যবস্থা নেবে সরকার: ধর্মমন্ত্রী •       • বিয়ের দাবিতে প্রেমিকের বাড়িতে স্কুলছাত্রীর অনশন •       • মাদারগঞ্জে গাছে মরিচ আসতেই অজানা মড়ক: লোকসানের মুখে কৃষকরা, দেখা মেলেনি কৃষি কর্মকর্তার •       • মুরাদনগরে সাবেক মেম্বারের বসতঘরে পেট্রোল ঢেলে অগ্নিসংযোগ, ১৫ লাখ টাকার ক্ষতি •       • রাজধানীতে বিশেষ অভিযান: ২৪ ঘণ্টায় গ্রেপ্তার ৫৩৪, মামলা ৩৭ •

বিজিবির বিশেষ অভিযানে ২৫ লাখ টাকার কষ্টিপাথর উদ্ধার

বিজিবির বিশেষ অভিযানে ২৫ লাখ টাকার কষ্টিপাথর উদ্ধার

ঢাকা প্রেস,পঞ্চগড় প্রতিনিধি:-

 

পঞ্চগড় সদর উপজেলায় বর্ডার গার্ড বাংলাদেশ (বিজিবি) বিশেষ অভিযান চালিয়ে ২৫ লাখ টাকা মূল্যের একটি কষ্টিপাথর উদ্ধার করেছে। অভিযানে ম্যাজিস্ট্রেট ও থানা পুলিশের সহায়তায় নুরুজ্জামান এসেন (৬০) নামে এক ব্যক্তিকে আটক করা হয়।
 

বিজিবির বিশেষ অভিযানে ২৫ লাখ টাকার কষ্টিপাথর উদ্ধার


মঙ্গলবার (৭ জানুয়ারি) রাতে বিজিবির ১৮ ব্যাটালিয়নের উপ-অধিনায়ক মেজর রিয়াদ মোর্শেদের নেতৃত্বে সীমান্ত এলাকার ডোকরোপাড়া থেকে কষ্টিপাথরটি উদ্ধার করা হয়। গোপন সংবাদের ভিত্তিতে সীমান্ত পিলার ৪২২ থেকে সাড়ে ৪ কিলোমিটার বাংলাদেশের অভ্যন্তরে এই অভিযান পরিচালিত হয়।
 

এক প্রেস বিজ্ঞপ্তিতে বিজিবি জানিয়েছে, যৌথ টাস্কফোর্সের মাধ্যমে ম্যাজিস্ট্রেট ও পুলিশের সমন্বয়ে অভিযানটি পরিচালিত হয়। অভিযানে সাড়ে ২৪ কেজি ওজনের একটি বস্তাবন্দি কষ্টিপাথর উদ্ধার করা হয়েছে এবং আটককৃত নুরুজ্জামান পঞ্চগড় সদর উপজেলার অমরখানা ইউনিয়নের বিদ্যাপিঠা গ্রামের বাসিন্দা।
 

বিজিবির উপ-অধিনায়ক মেজর রিয়াদ মোর্শেদ বলেন, ‘গোপন সংবাদের ভিত্তিতে আমরা কষ্টিপাথরসহ একজনকে আটক করেছি। তার বিরুদ্ধে আইনগত ব্যবস্থা গ্রহণ প্রক্রিয়াধীন রয়েছে।’