বুধবার, ২৮ অক্টোবর, ২০২৬ এ ০৭:২৯:৪১ এএম (বাংলাদেশ সময়)
ব্রেকিং নিউজ:
• স্বাস্থ্যসেবা খাতে সহযোগিতা বাড়াতে সাসাকাওয়া পিস ফাউন্ডেশনের প্রতি ডা. জুবাইদা রহমানের আহ্বান •       • পটিয়ায় আবারও অন্তঃসত্ত্বা গৃহবধূর রহস্যজনক মৃত্যু, স্বামী পুলিশ হেফাজতে •       • চার দিনের সফরে আজ রাতে জাপান যাচ্ছেন প্রধানমন্ত্রী তারেক রহমান •       • নরসিংদীতে বাসার গ্রিল কেটে ৫০ লাখ টাকা ও ৮ ভরি স্বর্ণালংকার চুরি •       • কুমিল্লা দক্ষিণ জেলা ছাত্রলীগের সাবেক সভাপতি টুটুল গ্রেপ্তার •       • মাদরাসায় বলাৎকার ও অশালীন ঘটনা বন্ধে কঠোর ব্যবস্থা নেবে সরকার: ধর্মমন্ত্রী •       • বিয়ের দাবিতে প্রেমিকের বাড়িতে স্কুলছাত্রীর অনশন •       • মাদারগঞ্জে গাছে মরিচ আসতেই অজানা মড়ক: লোকসানের মুখে কৃষকরা, দেখা মেলেনি কৃষি কর্মকর্তার •       • মুরাদনগরে সাবেক মেম্বারের বসতঘরে পেট্রোল ঢেলে অগ্নিসংযোগ, ১৫ লাখ টাকার ক্ষতি •       • রাজধানীতে বিশেষ অভিযান: ২৪ ঘণ্টায় গ্রেপ্তার ৫৩৪, মামলা ৩৭ •

ময়মনসিংহ শহীদ সৈয়দ নজরুল ইসলাম কলেজের বার্ষিক ক্রীড়া  প্রতিযোগিতা-২০২৫ অনুষ্ঠিত 

ময়মনসিংহ শহীদ সৈয়দ নজরুল ইসলাম কলেজের বার্ষিক ক্রীড়া  প্রতিযোগিতা-২০২৫ অনুষ্ঠিত 

ঢাকা প্রেস
মকবুল হোসেন,ময়মনসিংহ জেলা প্রতিনিধি:-

 

উৎসবমুখর ও আনন্দঘন পরিবেশে নান্দনিক নানা আয়োজনে শহীদ সৈয়দ নজরুল ইসলাম কলেজ, ময়মনসিংহের বার্ষিক ক্রীড়া প্রতিযোগিতা-২০২৫ অনুষ্ঠিত হয়েছে।
 

আজ মঙ্গলবার ০৭ জানুয়ারি, ২০২৫ খ্রি. সকাল ১০:০০ টায় ময়মনসিংহ সার্কিট হাউজ সংলগ্ন মাঠে অনুষ্ঠিত ক্রীড়া প্রতিযোগিতায় গেস্ট অব অনার হিসেবে উপস্থিত ছিলেন ময়মনসিংহ রেঞ্জের  ডিআইজি  ড. মোঃ আশরাফুর রহমান। 
 

ড. এ.কে.এম আব্দুর রফিক, অধ্যক্ষ, শহীদ সৈয়দ নজরুল ইসলাম কলেজ, ময়মনসিংহ এর সভাপতিত্বে অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন  মোঃ মোখতার আহমেদ, বিভাগীয় কমিশনার, ময়মনসিংহ। 
 

প্রতিযোগিতার শুরুতে ক্রীড়া সমাবেশের অভিবাদন গ্রহণ করেন অনুষ্ঠানের প্রধান অতিথি, গেস্ট অব অনার ও সভাপতি । এসময় জাতীয় সংগীত পরিবেশনের সাথে- সাথে জাতীয় পতাকা, ক্রীড়া পতাকা ও কলেজ পতাকা উত্তলন করা হয়। পরবর্তীতে বেলুন উড়িয়ে অনুষ্ঠানের শুভ উদ্বোধন ঘোষণা করা হয়। 
 

সমাবেশ শেষে আমন্ত্রিত অতিথিগণ উক্ত কলেজের শিক্ষার্থীদের ক্রীড়া নৈপুণ্য ও মনোজ্ঞ নৃত্য  উপভোগ করেন এবং  প্রতিযোগিতার বিভিন্ন ইভেন্টে বিজয়ী শিক্ষার্থী, অভিভাবক ও শিক্ষকমন্ডলীদের মাঝে পুরস্কার বিতরণ করেন। 
 

এসময় শহীদ সৈয়দ নজরুল ইসলাম কলেজ, ময়মনসিংহের শিক্ষার্থী, অভিভাবকবৃন্দ ও সম্মানিত শিক্ষকমন্ডলীগণ উপস্থিত ছিলেন।