বুধবার, ২৮ অক্টোবর, ২০২৬ এ ০৭:২৮:৩৭ এএম (বাংলাদেশ সময়)
ব্রেকিং নিউজ:
• স্বাস্থ্যসেবা খাতে সহযোগিতা বাড়াতে সাসাকাওয়া পিস ফাউন্ডেশনের প্রতি ডা. জুবাইদা রহমানের আহ্বান •       • পটিয়ায় আবারও অন্তঃসত্ত্বা গৃহবধূর রহস্যজনক মৃত্যু, স্বামী পুলিশ হেফাজতে •       • চার দিনের সফরে আজ রাতে জাপান যাচ্ছেন প্রধানমন্ত্রী তারেক রহমান •       • নরসিংদীতে বাসার গ্রিল কেটে ৫০ লাখ টাকা ও ৮ ভরি স্বর্ণালংকার চুরি •       • কুমিল্লা দক্ষিণ জেলা ছাত্রলীগের সাবেক সভাপতি টুটুল গ্রেপ্তার •       • মাদরাসায় বলাৎকার ও অশালীন ঘটনা বন্ধে কঠোর ব্যবস্থা নেবে সরকার: ধর্মমন্ত্রী •       • বিয়ের দাবিতে প্রেমিকের বাড়িতে স্কুলছাত্রীর অনশন •       • মাদারগঞ্জে গাছে মরিচ আসতেই অজানা মড়ক: লোকসানের মুখে কৃষকরা, দেখা মেলেনি কৃষি কর্মকর্তার •       • মুরাদনগরে সাবেক মেম্বারের বসতঘরে পেট্রোল ঢেলে অগ্নিসংযোগ, ১৫ লাখ টাকার ক্ষতি •       • রাজধানীতে বিশেষ অভিযান: ২৪ ঘণ্টায় গ্রেপ্তার ৫৩৪, মামলা ৩৭ •

গাইবান্ধা প্রেসক্লাবের কম্বল পেলেন ৩শ দুস্থ মানুষ

গাইবান্ধা প্রেসক্লাবের কম্বল পেলেন ৩শ দুস্থ মানুষ

ঢাকা প্রেস
সিরাজুল ইসলাম রতন ,গাইবান্ধা প্রতিনিধি:-

 

গাইবান্ধা প্রেসক্লাব সদস্য সাংবাদিকদের পেশাগত মান ও মর্যাদা উন্নয়নের পাশাপাশি আর্তসামাজিক কর্মকা-ও পরিচালনা করছে। এরই অংশ হিসেবে বুধবার ৩শ দুস্থ মানুষের মাঝে কম্বল বিতরণ করে। সকাল ১১টায় প্রেসক্লাব চত্বরে কম্বল বিতরণ করেন গাইবান্ধা প্রেসক্লাবের প্রধান উপদেষ্টা কেএম রেজাউল হক।
 

গাইবান্ধা প্রেসক্লাবের কম্বল পেলেন ৩শ দুস্থ মানুষ


এসময় অন্যান্যদের মধ্যে উপস্থিত ছিলেন প্রেসক্লাবের সভাপতি অমিতাভ দাশ হিমুন, সাধারণ সম্পাদক ইদ্রিসউজ্জামান মোনা, সহ-সভাপতি রেজাউন্নবী রাজু, খালেদ হোসেন ও শফিউল ইসলাম, যুগ্ম সম্পাদক সৈয়দ রোকনুজ্জামান, কুদ্দস আলম, জাভেদ হোসেন ও মিলন খন্দকার, সাংগঠনিক সম্পাদক রজতকান্তি বর্মন, ডিবিসি প্রতিনিধি রিকতু প্রসাদ, দৈনিক বাংলা প্রতিনিধি মাছুম বিল্লাহ প্রমুখ।
 

এর আগে প্রেসক্লাব নেতৃবৃন্দ দরিদ্র অসহায় মানুষের বাড়ি বাড়ি গিয়ে কম্বলের টোকেন বিতরণ করেন। কম্বল পেয়ে দুস' মানুষজন বলেন, শীতে অনেক কষ্ট করছিলাম। গাইবান্ধা প্রেসক্লাবের কম্বল পেয়ে অনেক উপকৃত হলাম।
 

প্রেসক্লাবের সভাপতি অমিতাভ দাশ হিমুন বলেন, আগামীতেও সাংবাদিকতা পেশাগত মান উন্নয়নের পাশাপাশি সমাজের কল্যাণকর কাজের সাথে গাইবান্ধা প্রেসক্লাব সবসময় নিজেকে সম্পৃক্ত রাখবে। তিনি এ বিষয়ে সকলের সহযোগিতা কামনা করেন।